Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
পৃথিবীর ৪০ শতাংশ চাকরিতে ভাগ বসাবে এআই, বৈষম্য আরও বাড়াবে: আইএমএফ

আন্তর্জাতিক

বিবিসি
15 January, 2024, 03:00 pm
Last modified: 15 January, 2024, 03:30 pm

Related News

  • আপনার সব কথা মনে রাখে চ্যাটবট; কিন্তু এই ‘স্মৃতিই’ যখন বিড়ম্বনার কারণ
  • ‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা
  • বিশ্বব্যাংক-আইএমএফের কথায় বিদ্যুতের মূল্যবৃদ্ধি করে জন-দুর্ভোগ বাড়িয়েছেন: গোলাম পরওয়ার
  • ৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই
  • এআই প্রযুক্তি ব্যাপক গতি আনছে চীনের নতুন অস্ত্র তৈরিতে, বলছেন বিজ্ঞানীরা

পৃথিবীর ৪০ শতাংশ চাকরিতে ভাগ বসাবে এআই, বৈষম্য আরও বাড়াবে: আইএমএফ

আইএমএফ বলছে, এআই নিম্ন আয়ের দেশগুলোর মাত্র ২৬ শতাংশের চাকরির ওপর প্রভাব ফেলবে।
বিবিসি
15 January, 2024, 03:00 pm
Last modified: 15 January, 2024, 03:30 pm
ছবি: উইকিমিডিয়া কমনস

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নতুন এক বিশ্লেষণ বলছে, পৃথিবীর প্রায় ৪০ শতাংশ চাকরি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এইআই দ্বারা প্রভাবিত হবে। 

আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেন, 'বেশিরভাগ পরিস্থিতিতে এআই চাকরির এ বৈষম্যকে আরও বাড়িয়ে তুলতে পারে।' তিনি নীতিনির্ধারকদের এই প্রবণতা মোকাবেলা করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন, যাতে প্রযুক্তিটি সামাজিক উত্তেজনা আরও উসকে না দেয়।

আইএমএফ জানায়, উন্নত অর্থনীতির দেশগুলোতে, এআই প্রায় ৬০ শতাংশ চাকরির ওপর প্রভাব ফেলবে বলে অনুমান করা হচ্ছে। মজার বিষয় হলো, এর মধ্যে অর্ধেক ক্ষেত্রে,কর্মীরা এআই-এর ইন্টিগ্রেশন থেকে উপকৃত হওয়ার আশা করতে পারেন, যা তাদের উৎপাদনশীলতা আরও বাড়িয়ে তুলবে। 

অন্যান্য ক্ষেত্রে এআই বর্তমানে মানুষের দ্বারা সম্পাদিত মূল কাজগুলো সম্পাদন করার ক্ষমতা রাখবে। এটি শ্রমের চাহিদা হ্রাস করতে পারে, মজুরিতে প্রভাব ফেলতে পারেম এমনকি চাকরির বাজারও ধ্বংস করতে পারে।

তবে আইএমএফ বলছে, এআই নিম্ন আয়ের দেশগুলোর মাত্র ২৬ শতাংশের চাকরির ওপর প্রভাব ফেলবে।

জর্জিয়েভা বলেন, 'এআই-এর সুবিধা কাজে লাগানোর মতো অবকাঠামো বা দক্ষ জনবল অনেক নিম্ন আয়ের দেশের নেই। যা সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন দেশগুলোর মধ্যে বৈষম্য আরও বাড়িয়ে তোলার ঝুঁকি বাড়াচ্ছে।'

আইএমএফের মতে, উচ্চ-আয়ের এবং তরুণ কর্মীরা এআই-এর মাধ্যমে তাদের মজুরিতে অসামঞ্জস্যপূর্ণ বৃদ্ধি দেখতে পেলেও নিম্ন আয়ের ও বয়স্ক কর্মীরা পিছিয়ে পড়তে পারেন। 

জর্জিয়েভা বলেন, 'দেশগুলোর জন্য ব্যাপক সামাজিক নিরাপত্তা বেষ্টনী তৈরি এবং ঝুঁকিপূর্ণ শ্রমিকদের জন্য পুনঃপ্রশিক্ষণ কর্মসূচি প্রদান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি করার মাধ্যমে আমরা এআই রূপান্তরকে আরও অন্তর্ভুক্তিমূলক করতে পারি, জীবিকা রক্ষা করতে পারি এবং বৈষম্য রোধ করতে পারি।'

সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বিশ্বের ব্যবসায়ী ও রাজনৈতিক নেতাদের মধ্যকার আলোচনার সময় আইএমএফের এই বিশ্লেষণটি প্রকাশ পেয়েছে। বিশেষ করে চ্যাটজিপিটির মতো অ্যাপ্লিকেশনের ক্রমবর্ধমান জনপ্রিয়তার আলোকে ফোরামে এআই নিয়ে আলোচনা চলছে।

তবে প্রযুক্তিটি ধীরে ধীরে বিশ্বজুড়ে নিয়ন্ত্রণের মুখোমুখি হচ্ছে। গত মাসে ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তারা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ন্ত্রণে বিশ্বের প্রথম বিস্তৃত আইন নিয়ে একটি অস্থায়ী চুক্তিতে পৌঁছেছেন।

ইউরোপীয় পার্লামেন্ট এই বছরের শুরুতে এআই অ্যাক্ট প্রস্তাবগুলোতে ভোট দেবে। তবে কোনো আইন অন্তত ২০২৫ সালের আগে কার্যকর হবে না।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও চীন এখনও তাদের নিজস্ব এআই গাইডলাইন প্রকাশ করেনি।

Related Topics

টপ নিউজ

এআই / কৃত্রিম বুদ্ধিমত্তা / চাকরি / চাকরির বাজার / আইএমএফ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • আপনার সব কথা মনে রাখে চ্যাটবট; কিন্তু এই ‘স্মৃতিই’ যখন বিড়ম্বনার কারণ
  • ‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা
  • বিশ্বব্যাংক-আইএমএফের কথায় বিদ্যুতের মূল্যবৃদ্ধি করে জন-দুর্ভোগ বাড়িয়েছেন: গোলাম পরওয়ার
  • ৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই
  • এআই প্রযুক্তি ব্যাপক গতি আনছে চীনের নতুন অস্ত্র তৈরিতে, বলছেন বিজ্ঞানীরা

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

5
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]