Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 30, 2026
ভারতের কেরালায় করোনা বাড়ছে, আতঙ্কিত না হওয়ার পরামর্শ রাজ্য সরকারের

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
18 December, 2023, 06:50 pm
Last modified: 18 December, 2023, 07:03 pm

Related News

  • শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর
  • ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি প্রাণ গোপাল
  • ভারতে ট্রাম্পের নামে সড়কের নামকরণ, ধন্যবাদ জানালেন আপ্লুত মার্কিন প্রেসিডেন্ট
  • ‘ইসরায়েল শিশু হত্যাকারী’: ঐতিহাসিক রিপোর্টের নেপথ্যে কে এই ‘মধ্যরাতের বদলি’র ভারতীয় বিচারক?
  • ভারতের জন্য তালিকাচ্যুত মোংলা অর্থনৈতিক অঞ্চল এবার গড়ে তুলবে চীনা প্রতিষ্ঠান

ভারতের কেরালায় করোনা বাড়ছে, আতঙ্কিত না হওয়ার পরামর্শ রাজ্য সরকারের

রাজ্যটিতে বর্তমানে এক হাজার ৩২৪ জন করোনা ভাইরাসে সংক্রমিত হওয়ার খবর মিলেছে। এছাড়াও গত শনিবার এ ভাইরাসে আক্রান্ত চারজনের মৃত্যু হয়েছে।
টিবিএস ডেস্ক
18 December, 2023, 06:50 pm
Last modified: 18 December, 2023, 07:03 pm
করোনা ভাইরাসের নতুন উপধরন জেএন. ১ ‘পিরোলা’ নামেও পরিচিত। ছবি- এনডিটিভি

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় হঠাৎ করেই আবারও করোনা সংক্রমণ বাড়ছে। এ অবস্থায় সরকার নাগরিকদের আতঙ্কিত না হয়ে সতর্ক থাকতে বলেছে। সম্প্রতি রাজ্যটিতে করোনার নতুন সাব-ভেরিয়েন্ট বা উপধরন জেএন. ১ শনাক্ত হওয়ার পর থেকে করোনা সংক্রমণের ঘটনা বেড়েই চলেছে। খবর বিবিসির।

এর আগে চীন ও যুক্তরাষ্ট্রসহ বিশ্বের আরো কয়েকটি দেশেও করোনার এই উপধরনটি শনাক্ত হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, কভিড-১৯ এর জন্য অনুমোদিত সবগুলো টিকাই জেএন. ১ উপধরন থেকে সুরক্ষা দেবে।

রাজ্যটিতে বর্তমানে এক হাজার ৩২৪ জন করোনা ভাইরাসে সংক্রমিত হওয়ার খবর মিলেছে। এছাড়াও গত শনিবার এ ভাইরাসে আক্রান্ত চারজনের মৃত্যু হয়েছে। তবে তাদের মধ্যে কতজন করোনার জেএন. ১ সংক্রমিত ছিলেন তা সুনির্দিষ্ট করে জানা যায়নি।

রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ নাগরিকদের উদ্দেশে বলেছেন, আতঙ্কিত হওয়ার কিছু নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

রাজ্যের কর্মকর্তারা জানিয়েছেন, এ মাসের শুরুর দিকে রাজ্যটিতে করোনার নতুন এই উপধরনটি শনাক্ত হয়।

বীনা জর্জ জানান, ভারতের আরো কিছু অংশে জেএন. ১ সংক্রমণের কথা জানা গেছে। কয়েক মাস আগে সিঙ্গাপুরের একটি বিমানবন্দরে কয়েকজন ভারতীয়র শরীরে এই উপধরনটি শনাক্ত হয়েছিল।

কেরালায় করোনা সংক্রমণ বাড়তে থাকায় পার্শ্ববর্তী রাজ্য কর্ণাটক ও তামিলনাড়ুর সরকারও এ বিষয়ে সতর্ক রয়েছে। 

Related Topics

টপ নিউজ

করোনা ভাইরাস / করোনার উপধরন / করোনা সংক্রমণ / কেরালা / ভারত / বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফ্রান্সের চামোনিক্সে প্রচণ্ড গরমে স্বস্তি পেতে মুখে পানির ঝাপটা দিচ্ছেন এক ব্যক্তি। ২৫ জুন, ২০২৬। ছবি: রয়টার্স
    অসহনীয় গরমেও ইউরোপে এসির ব্যবহার এত কম কেন?
  • হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রে অস্থায়ী মর্যাদায় থাকা অভিবাসীদের স্থায়ী মর্যাদা নিতে হবে, নইলে দেশ ছাড়তে হবে: হোমল্যান্ড সেক্রেটারি
  • গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে দক্ষিণ কোরিয়া। ছবি: ইউরি কোর্তেজ/এএফপি
    বিশ্বকাপ থেকে দক্ষিণ কোরিয়া বাদ পড়ায় ‘হতবাক’ প্রেসিডেন্ট, সরকারি তদন্ত চান
  • ছবি: রয়টার্স
    ২০২৬ সালে বাংলাদেশে এলএনজি সরবরাহ অর্ধেকে নামিয়ে আনতে পারে কাতার এনার্জি
  • ছবি: সংগৃহীত
    স্বল্পমেয়াদি সুকুকে সরকারের ৫,৫০০ কোটি টাকা সংগ্রহ, চাহিদার ১০ গুণের বেশি আবেদন ব্যাংকগুলোর
  • খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে
    খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে

Related News

  • শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর
  • ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি প্রাণ গোপাল
  • ভারতে ট্রাম্পের নামে সড়কের নামকরণ, ধন্যবাদ জানালেন আপ্লুত মার্কিন প্রেসিডেন্ট
  • ‘ইসরায়েল শিশু হত্যাকারী’: ঐতিহাসিক রিপোর্টের নেপথ্যে কে এই ‘মধ্যরাতের বদলি’র ভারতীয় বিচারক?
  • ভারতের জন্য তালিকাচ্যুত মোংলা অর্থনৈতিক অঞ্চল এবার গড়ে তুলবে চীনা প্রতিষ্ঠান

Most Read

1
ফ্রান্সের চামোনিক্সে প্রচণ্ড গরমে স্বস্তি পেতে মুখে পানির ঝাপটা দিচ্ছেন এক ব্যক্তি। ২৫ জুন, ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অসহনীয় গরমেও ইউরোপে এসির ব্যবহার এত কম কেন?

2
হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে অস্থায়ী মর্যাদায় থাকা অভিবাসীদের স্থায়ী মর্যাদা নিতে হবে, নইলে দেশ ছাড়তে হবে: হোমল্যান্ড সেক্রেটারি

3
গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে দক্ষিণ কোরিয়া। ছবি: ইউরি কোর্তেজ/এএফপি
খেলা

বিশ্বকাপ থেকে দক্ষিণ কোরিয়া বাদ পড়ায় ‘হতবাক’ প্রেসিডেন্ট, সরকারি তদন্ত চান

4
ছবি: রয়টার্স
বাংলাদেশ

২০২৬ সালে বাংলাদেশে এলএনজি সরবরাহ অর্ধেকে নামিয়ে আনতে পারে কাতার এনার্জি

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

স্বল্পমেয়াদি সুকুকে সরকারের ৫,৫০০ কোটি টাকা সংগ্রহ, চাহিদার ১০ গুণের বেশি আবেদন ব্যাংকগুলোর

6
খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে
অর্থনীতি

খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]