Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
ভোরে ঘুম থেকে ওঠেন? আপনার মধ্যে নিয়ান্ডারথালের ডিএনএ থাকতে পারে

আন্তর্জাতিক

বিজনেস ইনসাইডার
17 December, 2023, 03:15 pm
Last modified: 17 December, 2023, 03:15 pm

Related News

  • ব্যাংকে টাকা জমানোর মতো ঘুমও কি ‘জমিয়ে’ রাখা যায়?
  • মুন্সিগঞ্জে মুঠোফোনের শব্দে বাকবিতণ্ডা থেকে মা-মেয়ে খুন, গ্রেপ্তার এক
  • ঠাণ্ডা আবহাওয়া কেন ঘুমকে প্রভাবিত করে, শীতের রাতে ভালো ঘুমের জন্য যা করতে পারেন
  • ভুল বালিশে ঘুমের বারোটা বাজতে পারে; যেভাবে সঠিক বালিশ বেছে নেবেন
  • নিয়ান্ডারথালদের গোত্রভেদে নিজস্ব খাবার ছিল, ম্যাগটে ভরা পচা মাংস তার মধ্যে অন্যতম: গবেষণা

ভোরে ঘুম থেকে ওঠেন? আপনার মধ্যে নিয়ান্ডারথালের ডিএনএ থাকতে পারে

বিজ্ঞানীদের ধারণা, ইউরোপীয় ও এশীয় জনগোষ্ঠীর অন্তত দুই শতাংশের ডিএনএতে নিয়ান্ডারথাল এবং পাপুয়া নিউগিনির অধিবাসীদের মধ্যে পাঁচ শতাংশের ডিএনএতে ডেনিসোভানদের বৈশিষ্ট্য আছে।
বিজনেস ইনসাইডার
17 December, 2023, 03:15 pm
Last modified: 17 December, 2023, 03:15 pm

বিজ্ঞানীদের তৈরি করা নিয়ান্ডারথালের মুখাকৃতির ছবি। ছবি: বার্ট মাট/এএফপি/গেটি ইমেজেস

একটি গবেষণায় দেখা গেছে, যারা সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠেন তাদের শরীরে নিয়ান্ডারথালের ডিএনএ'র অস্তিত্ব থাকতে পারে।

আধুনিক মানুষের কাছাকাছি সময়ের দুই প্রাচীন প্রজাতি নিয়ান্ডারথাল ও ডেনিসোভানদের জিন বিশ্লেষণ করে দেখা গেছে, এসব জিনই কিছু মানুষের ভোরে ঘুম থেকে ওঠার পেছনের প্রভাবক।

সানফ্রান্সিসকোর ইউনিভার্সিটি অভ ক্যালিফোর্নিয়ার টনি ক্যাপরা নিউ সায়েন্টিস্টকে বলেন, 'এ বিষয়টি আমাদের কাছে চমকপ্রদ এবং আশাতীত ছিল। নিয়ান্ডারথাল এবং ডেনিসোভানদের থেকে আসা ডিএনএ আমাদের মাঝে সকালে ঘুম থেকে দ্রুত ওঠার প্রবৃত্তি সৃষ্টি করেছে এবং এটি আধুনিক মানুষের মধ্যেও বজায় রয়েছে।'

প্রাথমিক ওই গবেষণাটির মতে, সম্ভবত আমাদের নিকটতম পূর্বপুরুষদের তুলনায় ঠান্ডা এবং অন্ধকারাচ্ছন্ন পরিবেশে বেশি সময় অতিবাহিত করার কারণে নিয়ান্ডারথাল এবং ডেনিসোভানরা এসব মিউটেশনের মধ্যে দিয়ে গিয়েছিল।

বর্তমানে জীবিত প্রতিটি মানুষ তাদের ডিএনএর জন্য সিংহভাগ ঋণী হোমো স্যাপিয়েন্সদের কাছে, যারা তুলনামূলক বেশ কাছাকাছি অতীতে আফ্রিকায় বসবাস করত। সেই সঙ্গে বিজ্ঞানীরা এও ধারণা করেন যে, আমাদের পূর্বপুরুষেরা মানবজাতির অন্যান্য বিলুপ্ত শাখা থেকেও জিনগত বৈশিষ্ট্য পেয়েছে, যেখানে নিয়ান্ডারথাল ও ডেনিসোভানদেরও অবদান রয়েছে।

সময়ের সাথে সাথে বেশিরভাগ মানব প্রজাতিই বিলুপ্ত হয়ে গেছে। তবে বিজ্ঞানীদের ধারণা, ইউরোপীয় ও এশীয় জনগোষ্ঠীর অন্তত দুই শতাংশের ডিএনএতে নিয়ান্ডারথাল এবং পাপুয়া নিউগিনির অধিবাসীদের মধ্যে পাঁচ শতাংশের ডিএনএতে ডেনিসোভানদের বৈশিষ্ট্য আছে।

নিয়ান্ডারথাল-ডেনিসোভানদের ডিএনএর সঙ্গে বর্তমান মানুষের ঘুম থেকে ওঠার সঙ্গে সম্পর্ক অনুসন্ধান শুরু করেন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের টনি ক্যাপরা ও তার সহকর্মীরা।

এর জন্য তারা ইউকে বায়োব্যাংক নামক একটি সংরক্ষণাগার থেকে তিনজন নিয়ান্ডারথাল ও একজন ডেনিসোভানের জিনোম সংগ্রহ করে সেগুলো বর্তমান মানুষের জিনোমের সঙ্গে মিলিয়ে দেখেন।

তারা দেখতে পান, বর্তমান মানুষ ও পূর্বের (নিয়ান্ডারথাল ও ডেনিসোভান) মানুষদের মধ্যে প্রায় হাজারের অধিক মিউটেশনের মিল রয়েছে। অতীতের গবেষণায় এসব মিউটেশনের কিছুকিছুর মানবদেহের জৈবঘড়ির নিয়ন্ত্রণের সঙ্গে সম্পর্ক পাওয়া গেছে।

এরপর বিজ্ঞানীরা গবেষণায় নমুনা হিসেবে অংশগ্রহণকারী মানুষদের কাছ থেকে পাওয়া জরিপের উত্তর বিশ্লেষণ করে দেখতে পান, নির্দিষ্ট মিউটেশন থাকা ব্যক্তিরাই তাড়াতাড়ি সকালে ঘুম থেকে উঠে পড়েন।

তবে অন্যান্য বিজ্ঞানীরা এই গবেষণাকে তাৎপর্যপূর্ণ বললেও এটিকে আরও সতর্কতার সঙ্গে বিবেচনার পরামর্শ দিয়েছেন। বায়োব্যাংকের তথ্য থেকে কেবল জিন এবং আচরণের মধ্যে একটি সম্পর্ক পাওয়া যায়। সাধারণত জিন এবং আচরণের মধ্যে যোগসূত্র নিশ্চিত করতে বিজ্ঞানীদের আরও পরীক্ষা-নিরীক্ষা করতে হয়।

ক্যাপরা এবং তার সহকর্মীরা গবেষণায় বলেছেন, এটা এখনো স্পষ্ট নয় যে নির্দিষ্ট মিউটেশন শরীরে থাকলেই আপনি ভোরে ওঠা ব্যক্তি হবেন কি না, কারণ এখানে আরও অনেক বিষয় জড়িত। আর আমাদের শরীর কীভাবে আমাদের বিপাকক্রিয়া নিয়ন্ত্রন করে, সে সম্পর্কে আমরা এখনো জ্ঞানের প্রাথমিক পর্যায়ে রয়েছি।

Related Topics

টপ নিউজ

নিয়ান্ডারথাল / নিয়ানডারথাল / জিন / ঘুম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
    চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ
  • ছবি: সিএনপি
    আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড
  • ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
    ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

Related News

  • ব্যাংকে টাকা জমানোর মতো ঘুমও কি ‘জমিয়ে’ রাখা যায়?
  • মুন্সিগঞ্জে মুঠোফোনের শব্দে বাকবিতণ্ডা থেকে মা-মেয়ে খুন, গ্রেপ্তার এক
  • ঠাণ্ডা আবহাওয়া কেন ঘুমকে প্রভাবিত করে, শীতের রাতে ভালো ঘুমের জন্য যা করতে পারেন
  • ভুল বালিশে ঘুমের বারোটা বাজতে পারে; যেভাবে সঠিক বালিশ বেছে নেবেন
  • নিয়ান্ডারথালদের গোত্রভেদে নিজস্ব খাবার ছিল, ম্যাগটে ভরা পচা মাংস তার মধ্যে অন্যতম: গবেষণা

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
আন্তর্জাতিক

চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ

4
ছবি: সিএনপি
আন্তর্জাতিক

আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প

5
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

6
ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]