Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
প্রাণ নিয়ে আল-শিফা হাসপাতাল ছেড়ে পালাচ্ছে ফিলিস্তিনিরা

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
19 November, 2023, 10:40 am
Last modified: 19 November, 2023, 10:43 am

Related News

  • নোবেল না পেলেও গাজার 'শান্তি' উদযাপন করতে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন ট্রাম্প
  • হামাস-ইসরায়েল যুদ্ধবিরতিতে ‘সূর্য, চাঁদ আর তারা এক হলো’: সাবেক শান্তি আলোচক অ্যারন ডেভিড মিলার
  • দোহায় হামাস নেতাদের ওপর ইসরায়েলের হামলা: কাতারের কূটনীতি কি তবে ভেস্তে গেল?
  • গাজা সিটির দখল নিতে প্রথম ধাপের অভিযান শুরু ইসরায়েলের
  • যুদ্ধ শুরুর পর গাজায় হামাসবিরোধী সবচেয়ে বড় বিক্ষোভ

প্রাণ নিয়ে আল-শিফা হাসপাতাল ছেড়ে পালাচ্ছে ফিলিস্তিনিরা

হাসপাতালটির কর্মকর্তারা জানান, সেখানে অবস্থানরত সকলকে ইসরায়েলের পক্ষ থেকে সরে যাওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে। তবে তেল আবিবের পক্ষ থেকে এমন অভিযোগ একেবারে নাকচ করে দেওয়া হয়েছে।
টিবিএস ডেস্ক
19 November, 2023, 10:40 am
Last modified: 19 November, 2023, 10:43 am
ছবি: আল জাজিরা

গাজার সর্ববৃহৎ হাসপাতাল আল-শিফায় বেশ কিছুদিন ধরেই ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী (আইডিএফ)। এমতাবস্থায় সেখানে আশ্রয় নেওয়া শত শত শরণার্থী ও রোগীকে হাসপাতালটি ছাড়তে বাধ্য করছে আইডিএফ। খবর বিবিসির। 

হাসপাতালটি কর্মকর্তারা জানান, সেখানে অবস্থানরত সকলকে ইসরায়েলের পক্ষ থেকে সরে যাওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে। তবে তেল আবিবের পক্ষ থেকে এমন অভিযোগ একেবারে নাকচ করে দেওয়া হয়েছে। 

গাজার হাসপাতালগুলোর জেনারেল ডিরেক্টর মোহাম্মদ জাকুত আল-জাজিরাকে বলেন, "আমি ইসরায়েলি বাহিনীর মিথ্যা অভিযোগকে প্রত্যাহার করছি। আমি আপনাদের বলছি যে, আমাদের বন্ধুকের মুখে হাসপাতাল ছাড়তে বাধ্য করা হয়েছে।"  

মোহাম্মদ জাকুত জানায়, ইসরায়েলি বাহিনী সকাল ৮ টার দিকে কর্তৃপক্ষকে হাসপাতাল কমপ্লেক্সটি মাত্র এক ঘণ্টার মধ্যে খালি করতে বলেন। হাসপাতালে থাকা ব্যক্তিদের এমন একটি পথ দিয়ে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয় যেখানে 'পুড়ে যাওয়া মৃতদেহ' ছড়িয়ে রয়েছিল। 

গাজার মিডিয়া অফিসের ডিরেক্টর জেনারেল ইসমাইল আল-থাওয়াবতা জানায়, ইসরায়েলি বাহিনী প্রায় ৫০০ আহত রোগীদের বন্দুকের মুখে হাসপাতাল ত্যাগে বাধ্য করেছে।"

ইসমাইল আল-থাওয়াবতা আরও বলেন, "আল-শিফা হাসপাতালটি এখন পুরোপুরি একটি বন্দী শিবির। এটি একটি জিজ্ঞাসাবাদ কেন্দ্র, সামরিক ব্যারাক ও গণকবরে পরিণত হয়েছে।"

আল-শিফা গাজার সবচেয়ে অত্যাধুনিক হাসপাতাল। এতে চলমান যুদ্ধে প্রায় ৭ হাজারেরও বেশি লোক গুরুতর আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছিল। 

এদিকে হামাসের স্বাস্থ্য কর্মকর্তাদের পক্ষ থেকে জানানো হয়, উত্তর গাজার জাবালিয়ায় দুইটি বিস্ফোরণে মোট ৮০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। 

গত ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে গাজায় পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে এখন পর্যন্ত অন্তত ১২,৩০০ জন মানুষ নিহত হয়েছে। ধারণা করা হচ্ছে যে, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে আরও দুই হাজারের বেশি মৃতদেহ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেতৃত্বে জাতিসংঘের একটি যৌথ প্রতিনিধি দল আল-শিফা হাসপাতাল সফরের পর এটিকে একটি 'ডেথ জোন' বলে আখ্যায়িত করেছেন। কেননা ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় ইতিমধ্যেই হাসপাতালটির বহু সুযোগ-সুবিধা বন্ধ হয়ে গিয়েছে। 

প্রতিনিধি দলটি প্রায় এক ঘণ্টা সময় নিয়ে হাসপাতালটি পর্যবেক্ষণ করে। পর্যবেক্ষণ শেষে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সেখানে তারা গোলাগুলির আলামত পেয়েছে। একইসাথে হাসপাতালের প্রবেশপথে একটি গণকবর দেখেছে। তাদের বলা হয়েছিল যে, এখানে প্রায় ৮০ টি মৃতদেহ দাফন করা হয়েছে।

ইসরায়েলের আল-শিফা হাসপাতালটি খালি করার নির্দেশের পরেও প্রায় ৩০০ জন আশঙ্কাজনক রোগী সেখানে ভর্তি রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে জানানো হয়, এই রোগীদেরকে গাজার অন্য হাসপাতালে সরিয়ে নিতে চেষ্টা করা হচ্ছে। 

হাসপাতালটিতে অবস্থানরত খাদের নামের একজন সাংবাদিক বিবিসিকে জানান, চলাচলে অক্ষম কিছু রোগী এবং খুবই অল্প সংখ্যক চিকিৎসক বর্তমানে আল শিফায় অবস্থান করছেন। 

সাংবাদিক খাদের আরও বলেন, "আমরা হাত তুলে সাদা পতাকা দেখিয়েছি। গত রাতে অবস্থা বেশ সংকটময় ছিল। বুলডোজারগুলো হাসপাতালের আঙিনায় বড় বড় গর্ত তৈরি করেছে এবং কয়েকটি ভবন ধসে গেছে।"

এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) আল-শিফা হাসপাতাল খালি করার নির্দেশ প্রদানের অভিযোগটি অস্বীকার করে বিবৃতি প্রকাশ করেছে। সেখানে বলা হয় যে, "আমরা রোগীদের কিংবা মেডিকেল টিমদের সরে যাওয়ার নির্দেশ দেইনি। বরং প্রস্তাব করেছি যে, চিকিৎসা সংক্রান্ত যেকোনো কার্যক্রমের ক্ষেত্রে সহযোগিতা করা হবে।" 

অন্যদিকে ইসরায়েলি বাহিনী কর্তৃক হাসপাতালটি থেকে সরে যাওয়ার হুমকি পাওয়া চিকিৎসক রামেজ রেদওওয়ান জানান, আল-শিফার অবস্থা এখন খুবই 'দুর্বিষহ'। সেখানে নেই কোনো  ব্যাথানাশক ঔষধ কিংবা অ্যান্টিবায়োটিক। কিছু রোগীর ক্ষতের অবস্থা সময়ের সাথে সাথে আরও গুরুতর হচ্ছে। 

অন্যদিকে হাসপাতালে হামলার বিষয়টিকে ইসরায়েলি বাহিনী হামাসের বিরুদ্ধে 'সুনির্দিষ্ট অপারেশন' বলে উল্লেখ করেছে। কিন্তু আইডিএফের পক্ষ থেকে এখনো পর্যন্ত স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠীটির সেখানে উপস্থিতির বিষয়ে কোনো প্রমাণ দেখাতে পারেনি। 

হামলার শুরুর দিকে ইসরায়েলের পক্ষ থেকে গাজার উত্তরাঞ্চলের বাসিন্দাদের নিজেদের নিরপত্তার কথা ভেবে দক্ষিণাঞ্চলে সরে যাওয়ার নির্দেশ প্রদান করা হয়েছিল। তখন হাজার হাজার মানুষ উপত্যকাটির দক্ষিণাঞ্চলের শহর খান ইউনিসে আশ্রয় নেন। কিন্তু এখন আবার আইডিফের পক্ষ থেকে উক্ত শহরটিও খালি করার কথা বলা হচ্ছে।

এদিকে বিদ্যুৎ সংকটে গত এক সপ্তাহে গাজার আল-শিফা হাসপাতালে চার অপরিপক্ক শিশুসহ ৪০ জন রোগীর মৃত্যু হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে এ খবর জানিয়েছে জাতিসংঘ।

গত শুক্রবার (১৭ নভেম্বর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বিদ্যুৎ সংকটে চিকিৎসা সরঞ্জাম চালাতে না পারায় এর আগের ৪৮ ঘণ্টায় মারা গেছে ২৪ জন। জ্বালানি সংকটের কারণে হাসপাতালের জেনারেটরগুলো চালু রাখা যাচ্ছে না। 

আল-শিফা হাসপাতাল নিয়ে ইসরায়েলি বাহিনী অভিযোগ, হাসপাতালের ভবনের নিচে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের গোপন সুড়ঙ্গ রয়েছে। সেখান থেকে হামলা পরিচালনা করছে সংগঠনটি। তবে ইসরায়েলি বাহিনীর এ অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে হামাস ও হাসপাতাল কর্তৃপক্ষ।

বর্তমানে গাজায় জাতিসংঘের ১৫৪টি আশ্রয়কেন্দ্রে প্রায় ৮ লাখ ৩০ হাজার মানুষ আশ্রয় নিয়েছে। সে হিসেবে সেখানে গড়ে ৭০০ মানুষের জন্য মাত্র একটি গোসলখানা ও ১৫০ মানুষের জন্য মাত্র একটি টয়লেটের ব্যবস্থা রয়েছে।  

আশ্রয়কেন্দ্রগুলোর আর একটি কক্ষও খালি নেই। বাস্তুচ্যুত অনেকেই জায়গা না পেয়ে আশ্রয়কেন্দ্রগুলোর বাইরের সীমানা প্রাচীরের কাছে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে।

এদিকে আল শিফায় ছিলেন অনেক নারী চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও রোগীদের স্বজন। হাসপাতাল ছাড়তে দেওয়ার আগে তাদের কাপড় খুলতে বাধ্য করে 'দেহতল্লাশি' চালায় ইসরায়েলি সেনারা।
   
হাসপাতাল ছেড়ে আসা প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সাংবাদিক জিহাদ আবু শানাব আল জাজিরাকে জানান, ওই অবস্থায় নারীদের কঠোর 'জেরার' সম্মুখীন করা হয়।

তিনি বলেন, '"অপমানজনকভাবে দেহ তল্লাশি করেছে সেনারা। অনেক নারীকে তাদের কাপড় খুলতে বাধ্য করেছে। এসব মারাত্মক লজ্জাজনক ঘটনা।"

জিয়াদ বলেন, "হাসপাতালে থাকা অনেক বেসামরিক নাগরিককে দ্বিতীয় তলায় জিম্মি করে রাখা হয়। তাদেরকে খাদ্য বা পানি কিছুই দেওয়া হয়নি, এবং চরমভাবে অপমান ও লাঞ্ছনা করা হয়েছে।"

Related Topics

টপ নিউজ

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত / গাজায় স্থল অভিযান / আল-শিফা হাসপাতাল / হামাস-ইসরায়েল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • প্রতীকী ছবি: টিবিএস
    মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • নোবেল না পেলেও গাজার 'শান্তি' উদযাপন করতে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন ট্রাম্প
  • হামাস-ইসরায়েল যুদ্ধবিরতিতে ‘সূর্য, চাঁদ আর তারা এক হলো’: সাবেক শান্তি আলোচক অ্যারন ডেভিড মিলার
  • দোহায় হামাস নেতাদের ওপর ইসরায়েলের হামলা: কাতারের কূটনীতি কি তবে ভেস্তে গেল?
  • গাজা সিটির দখল নিতে প্রথম ধাপের অভিযান শুরু ইসরায়েলের
  • যুদ্ধ শুরুর পর গাজায় হামাসবিরোধী সবচেয়ে বড় বিক্ষোভ

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

4
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]