Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
‘সত্যিকারের’ ফিলিস্তিনি রাষ্ট্র অবশ্যই যুদ্ধ শেষে গঠিত হবে: বাইডেন

আন্তর্জাতিক

দ্য নিউইয়র্ক টাইমস
16 November, 2023, 01:05 pm
Last modified: 16 November, 2023, 01:23 pm

Related News

  • গাজায় ইসরায়েলি হামলায় হামাসের সশস্ত্র প্রধান নিহত 
  • গাজা গণহত্যা, জেরুজালেম সাহিত্য উৎসব বর্জনের ঘোষণা নোবেলজয়ী সাহিত্যিক কুৎজির
  • গাজায় গণহত্যার পর ভাবমূর্তি ফেরাতে ইসরায়েল প্রচারণায় ঢালছে ৭৩০ মিলিয়ন ডলার
  • নবজাতকদের বাঁচাতে প্রয়োজন জ্বালানি, ওষুধ; অথচ গাজা সয়লাব করে ফেলা হচ্ছে চকলেট পাঠিয়ে
  • ইরানকে উপসাগরীয় দেশগুলোতে হামলা বন্ধের আহ্বান হামাসের

‘সত্যিকারের’ ফিলিস্তিনি রাষ্ট্র অবশ্যই যুদ্ধ শেষে গঠিত হবে: বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জানান, তিনি এবং তার সহযোগীরা পরবর্তী পদক্ষেপের বিষয়ে আরব দেশগুলোর সঙ্গে আলোচনা করছেন। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি।
দ্য নিউইয়র্ক টাইমস
16 November, 2023, 01:05 pm
Last modified: 16 November, 2023, 01:23 pm
ছবি: ডগ মাইলস/দ্য নিউ ইয়র্ক টাইমস

ইসরায়েল-হামাস সংঘাতের শেষে একটি 'সত্যিকারের' ফিলিস্তিনি রাষ্ট্র গঠিত হতে হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। 

তিনি বলেন, "আমি মনে করি না যে, একটি দ্বি-রাষ্ট্রীয় সমাধান না হওয়া পর্যন্ত এটি (সংঘাত) শেষ হবে।" 

চীনের নেতা শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর সান ফ্রান্সিসকোতে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট।

বাইডেনের মতে, হামাস-ইসরায়েলি বাহিনীর সংঘাতের শেষে একটি সত্যিকারের ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা হতে হবে, যেটি ইসরায়েলের পাশে শান্তিপূর্ণভাবে টিকে থাকতে পারবে। 

মার্কিন প্রেসিডেন্ট জানান, তিনি এবং তার সহযোগীরা পরবর্তী পদক্ষেপের বিষয়ে আরব দেশগুলোর সঙ্গে আলোচনা করছেন। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি।

বাইডেন বলেন, ইসরায়েলকে গাজায় কখন যুদ্ধ বন্ধ করতে হবে, সে সম্পর্কে তার নির্দিষ্ট কোনো ধারণা নেই। তবে হামাস ইসরায়েলিদের ওপর 'ভয়াবহ' হামলা না চালালেই এই যুদ্ধ শেষ হবে। 

তিনি বলেন, গাজায় হাসপাতালের নিচে এখনো হামাসের অস্ত্রশস্ত্র রয়েছে।

এদিকে, মঙ্গলবার স্থানীয় সময় ভোরে গাজার সবচেয়ে বড় চিকিৎসা কেন্দ্র আল-শিফা হাসপাতালে অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। ট্যাঙ্ক, অস্ত্র ও গোলাবারুদ নিয়ে হাসপাতালে প্রবেশ করে তারা। সেখানকার ডাক্তার, রোগী, হাসপাতাল কর্মী, আশ্রয়গ্রণকারী সকলকে জিজ্ঞাসাবাদ করা হয়। 

ইসরায়েলের দাবি, আল-শিফা হাসপাতালটিকে নিজেদের ঘাঁটি হিসাবে ব্যবহার করছে হামাস। এবং এই হাসপাতালের নিচে তাদের একটি অপারেশন বেসও রয়েছে। ইসরায়েলের এমন দাবিকে সমর্থন করে যুক্তরাষ্ট্র। 

উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরায়েলের ওপর অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। দক্ষিণ ইসরায়েলে চালানো ওই হামলায় প্রায় ১,২০০ ইসরায়েলি নিহত হন এবং জিম্মি হন আরও ২৪০ জন। যদিও পরবর্তীতে ৪ জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস।

হামাসের হামলার প্রতিক্রিয়ায় গাজায় পাল্টা হামলা চালায় ইসরায়েল। ৪১ দিন ধরে ফিলিস্তিনিদের ওপর অব্যাহত থাকা এই হামলায় এখন পর্যন্ত ১১ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন; এই নিহতদের মধ্যে প্রায় ৪০ শতাংশই শিশু।

Related Topics

টপ নিউজ

হামাস-ইসরায়েল যুদ্ধ / গাজা / হামাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • প্রতীকী ছবি: টিবিএস
    মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • গাজায় ইসরায়েলি হামলায় হামাসের সশস্ত্র প্রধান নিহত 
  • গাজা গণহত্যা, জেরুজালেম সাহিত্য উৎসব বর্জনের ঘোষণা নোবেলজয়ী সাহিত্যিক কুৎজির
  • গাজায় গণহত্যার পর ভাবমূর্তি ফেরাতে ইসরায়েল প্রচারণায় ঢালছে ৭৩০ মিলিয়ন ডলার
  • নবজাতকদের বাঁচাতে প্রয়োজন জ্বালানি, ওষুধ; অথচ গাজা সয়লাব করে ফেলা হচ্ছে চকলেট পাঠিয়ে
  • ইরানকে উপসাগরীয় দেশগুলোতে হামলা বন্ধের আহ্বান হামাসের

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

4
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]