Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
ইসরায়েলের লাগাতার হামলায় গাজার দুটি বৃহত্তম হাসপাতাল বন্ধ

আন্তর্জাতিক

আল জাজিরা
13 November, 2023, 10:20 am
Last modified: 13 November, 2023, 10:48 am

Related News

  • যুদ্ধবিরতি চুক্তি অমান্য করে গাজার ৭০ শতাংশ দখল নিতে আইডিএফকে নির্দেশ নেতানিয়াহুর
  • নবজাতকদের বাঁচাতে প্রয়োজন জ্বালানি, ওষুধ; অথচ গাজা সয়লাব করে ফেলা হচ্ছে চকলেট পাঠিয়ে
  • গাজা সিটির দখল নিতে প্রথম ধাপের অভিযান শুরু ইসরায়েলের
  • ১০ লাখ ফিলিস্তিনিকে স্থায়ীভাবে লিবিয়ায় স্থানান্তরের পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন
  • শনিবারের মধ্যে জিম্মিদের ফেরত না দিলে গাজায় ফের যুদ্ধ শুরু হবে: নেতানিয়াহু

ইসরায়েলের লাগাতার হামলায় গাজার দুটি বৃহত্তম হাসপাতাল বন্ধ

নতুন করে কোনো রোগী নিচ্ছে না হাসপাতাল দুটি। একদিকে পুরোপুরিভাবে বিদ্যুৎ বিভ্রাটের আশঙ্কা, অন্যদিকে খাদ্য ও পানির ঘাটতিতে থাকা গাজার প্রধান হাসপাতাল আল-শিফার পরিস্থিতি 'ভয়াবহ ও বিপজ্জনক' বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)।
আল জাজিরা
13 November, 2023, 10:20 am
Last modified: 13 November, 2023, 10:48 am
আল-শিফা হাসপাতালের চারপাশের ধ্বংসস্তূপ/ ছবি- ম্যাক্সার টেকনোলজিস

ইসরায়েলের লাগাতার হামলায় মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে গাজার দুটি বৃহত্তম হাসপাতাল আল-শিফা এবং আল-কুদস। নতুন করে কোনো রোগী নিচ্ছে না তারা।

আল-শিফা হাসপাতালের নিকটে থাকা যে কাউকে লক্ষ্য করে গুলি চালাচ্ছে ইসরায়েলি স্নাইপাররা। এতে হাসপাতালের ভেতর আটকা পড়েছেন হাজারও মানুষ।

একদিকে পুরোপুরিভাবে বিদ্যুৎ বিভ্রাটের আশঙ্কা, অন্যদিকে খাদ্য ও পানির ঘাটতিতে থাকা গাজার প্রধান হাসপাতাল আল-শিফার পরিস্থিতি 'ভয়াবহ ও বিপজ্জনক' বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)।

হু'র ডিরেক্টর জেনারেল টেড্রোস আধানম ঘেব্রেয়েসাস বলেছেন, হাসপাতালের আশেপাশের এলাকায় 'নিরবচ্ছিন্ন বন্দুকযুদ্ধ এবং বোমা হামলা' পরিস্থিতি আরও শোচনীয় করে তুলেছে।

তিনি আরও বলেন, আল-শিফা এখন আর 'হাসপাতাল হিসেবে কাজ করছে না'।

আল-শিফার সার্জারির প্রধান ডা. মারওয়ান আবু সাদা বিবিসিকে জানিয়েছেন, যথেষ্ট পরিমাণে বিদ্যুৎ না থাকায় হাসপাতালে আরও একটি নবজাতকের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালে তিনটি নবজাতকের মৃত্যু হলো।

এর আগে, গতকাল (১২ নভেম্বর) ম্যাক্সার টেকনোলজিস প্রকাশিত স্যাটেলাইট ইমেজে গাজা উপত্যকার চারটি হাসপাতালের চারপাশে ধ্বংসস্তূপের চিত্র ধরা পড়ে।

আল-কুদস হাসপাতাল ও এর চারপাশের এলাকা/ ছবি- ম্যাক্সার টেকনোলজিস

কমপক্ষে ১০০ মরদেহ দাফন করতে পারেনি আল-শিফার কর্মীরা: গাজার স্বাস্থ্যমন্ত্রী

ওয়াফা নিউজ এজেন্সিকে গাজার স্বাস্থ্যমন্ত্রী মাই আল-কাইলা জানিয়েছেন, কমপক্ষে ১০০ জনের মরদেহ দাফন করতে হিমশিম খাচ্ছে আল-শিফা হাসপাতালের কর্মীরা।

এদিকে আল-শিফা হাসপাতালের তিনজন নার্স নিহত হওয়ার খবর প্রকাশ করেছে জাতিসংঘ।

মূল জেনারেটরের জ্বালানি শেষ, বন্ধ কামাল আদওয়ান হাসপাতাল

উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালের প্রধান আহমেদ আল-কাহলুত আল জাজিরাকে জানিয়েছেন, হাসপাতালের মূল জেনারেটরের জ্বালানি শেষ হয়ে গেছে।

রোগীদের পাশাপাশি হাসপাতালটিতে ৫ হাজারেরও এরও বেশি বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছে।

আহমেদ আল-কাহলুত বলেন, ইসরায়েলের বোমা হামলার আশঙ্কা থাকা সত্ত্বেও নিরাপত্তার অভাবে হাসপাতালে আশ্রয় নেওয়া মানুষদের কেউই দক্ষিণের দিকে যাত্রা করতে পারছে না।

Related Topics

টপ নিউজ

গাজা-ইসরায়েল / ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: টিবিএস
    চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার
  • প্রতীকী ছবি
    চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

Related News

  • যুদ্ধবিরতি চুক্তি অমান্য করে গাজার ৭০ শতাংশ দখল নিতে আইডিএফকে নির্দেশ নেতানিয়াহুর
  • নবজাতকদের বাঁচাতে প্রয়োজন জ্বালানি, ওষুধ; অথচ গাজা সয়লাব করে ফেলা হচ্ছে চকলেট পাঠিয়ে
  • গাজা সিটির দখল নিতে প্রথম ধাপের অভিযান শুরু ইসরায়েলের
  • ১০ লাখ ফিলিস্তিনিকে স্থায়ীভাবে লিবিয়ায় স্থানান্তরের পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন
  • শনিবারের মধ্যে জিম্মিদের ফেরত না দিলে গাজায় ফের যুদ্ধ শুরু হবে: নেতানিয়াহু

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

2
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

3
ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার

6
প্রতীকী ছবি
বাংলাদেশ

চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]