Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 28, 2026
গাজার ছবি সরবারাহেও বাধা স্যাটেলাইট প্রতিষ্ঠানগুলোর

আন্তর্জাতিক

আল জাজিরা
06 November, 2023, 01:40 pm
Last modified: 06 November, 2023, 01:48 pm

Related News

  • গাজা সিটির দখল নিতে প্রথম ধাপের অভিযান শুরু ইসরায়েলের
  • ফিলিস্তিনকে 'কয়েক মাসের মধ্যে' রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ফ্রান্স: মাখোঁ
  • হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গের অভিযোগ ইসরায়েলের, বাড়ি ফিরতে পারছেন না হাজারো ফিলিস্তিনি
  • গাজা যুদ্ধবিরতি চুক্তি প্রায় চূড়ান্ত: বিবিসিকে ফিলিস্তিনি কর্মকর্তা
  • ফিলিস্তিনের সমর্থনে ও যুদ্ধ বন্ধের দাবিতে লন্ডনে বিক্ষোভ মিছিল 

গাজার ছবি সরবারাহেও বাধা স্যাটেলাইট প্রতিষ্ঠানগুলোর

সাবস্ক্রাইব করা সংবাদমাধ্যমগুলো গণমাধ্যম সেমাফোরকে জানায়, অক্টোবর ৩০ থেকে নভেম্বর ১ পর্যন্ত নিম্ন কিংবা মাঝারি রেজুলেশনের কোনো ছবিও প্ল্যানেট ল্যাবের পক্ষ থেকে সরবরাহ করা হয়নি।
আল জাজিরা
06 November, 2023, 01:40 pm
Last modified: 06 November, 2023, 01:48 pm
ছবি: প্ল্যানেট ল্যাব

স্যাটেলাইট ছবি সরবারাহকারী প্রতিষ্ঠানগুলো সংবাদমাধ্যমগুলোকে যুদ্ধাঞ্চল গাজার ছবি যথাযথভাবে সরবারাহ করছে না। বিশেষ করে চলমান যুদ্ধে উপতক্যটিতে ইসরায়েলি বাহিনী অগ্রসর হওয়ার পর থেকে এই প্রবণতা লক্ষ্য করা গিয়েছে।

সম্প্রতি প্রকাশিত আল জাজিরার রিপোর্টে এমন তথ্য উঠে এসেছে। যদিও ইউক্রেনে রাশিয়ান বাহিনীর একই ধরনের ছবি সরবারাহে প্রতিষ্ঠানগুলোর কোনো বিলম্ব করছে না।

যুদ্ধক্ষেত্রের অবস্থা বুঝতে স্যাটেলাইট ছবিগুলো বেশ গুরুত্বপূর্ণ। এতে করে গত ২২ অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনী গাজায় স্থল অভিযানের জন্য যে অগ্রসর হচ্ছে সেটা সম্পর্কে যথাযথ ধারণা লাভ করা সম্ভব।

কিন্তু স্যাটেলাইট ছবি সরবারাহকারী প্রতিষ্ঠান প্ল্যানেট ল্যাব সম্প্রতি সাবস্ক্রাইব করা প্রতিষ্ঠানগুলোকে গাজার হাই-রেজুলেশনের ছবি সরবারাহ করছে না। মার্কিন সংবাদমাধ্যম সেমাফোর এক রিপোর্টের মাধ্যমে এই তথ্য প্রকাশ করেছে।

সাবস্ক্রাইব করা সংবাদমাধ্যমগুলো সেমাফোরকে জানান, অক্টোবর ৩০ থেকে নভেম্বর ১ পর্যন্ত নিম্ন কিংবা মাঝারি রেজুলেশনের কোনো ছবিও প্ল্যানেট ল্যাবের পক্ষ থেকে সরবরাহ করা হয়নি।

প্ল্যানেট ল্যাব মূলত নাসায় কর্মরত সাবেক বিজ্ঞানীদের দ্বারা প্রতিষ্ঠিত। এই প্রতিষ্ঠানটির পক্ষ থেকে স্যাটেলাইট ছবি সরবারাহ না করার বিষয়ে কোনো ব্যাখা প্রদান করা হয়নি। 

অন্যদিকে সেমাফোরের রিপোর্ট অনুযায়ী, প্রকাশিত গাজার স্যাটেলাইট ছবি মার্কিন নিরাপত্তা কর্মকর্তাদের জন্য শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। একইসাথে গত ১৯ অক্টোবর নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত একটি রিপোর্টে ইসরায়েলি বাহিনীর ট্যাঙ্কের অবস্থান দেখা যায়।

আবার প্ল্যানেট ল্যাবের প্রতিদ্বন্দ্বী মেক্সার টেকনোলজিও যথাযথভাবে গাজার স্যাটেলাইট ছবি সরবারাহ করছে না। বরং যেসব ছবি প্রকাশ করছে সেগুলোও তাৎক্ষণিক নয়; বরং একটি নির্দিষ্ট সময়ের পর৷

এদিকে তৃতীয়বারের মতো গাজায় সব ধরনের যোগাযোগ ও ইন্টারনেট পরিষেবা বিচ্ছিন্ন করা হয়েছে। এতে করে চরম বিপাকে পড়েছে সাধারণ মানুষ।

গতকাল (রোববার) ফিলিস্তিনি টেলিযোগাযোগ কোম্পানি প্যালটেল বলেছে, "এর আগে পুনরায় সংযোগ দেওয়া মূল রুটটি আবারও ইসরায়েলের দিক থেকে বিচ্ছিন্ন করা হয়েছে।"

এক সপ্তাহের ব্যবধানে এ নিয়ে তিনবারের মতো গাজায় যোগাযোগ বিচ্ছিন্ন করা হলো। আগেরবার সংযোগ বিচ্ছিন্ন ইসরায়েলি সামরিক বাহিনী করেছে কি না — এ নিয়ে তারা কিছু বলতে রাজি হয়নি। 

কিন্তু তখন আইডিএফ বলেছিল, নিজেদের বাহিনীকে রক্ষা করতে তারা 'যা করা দরকার তা করবে'। এমতাবস্থায় এবারের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি সামরিক আক্রমণের নতুন পর্যায় সম্পর্কে জানার কাজটি আরও জটিল করে তুলেছে।

এদিকে জাতিসংঘের প্যালেস্টিনিয়ান রিফিউজি এজেন্সির মুখপাত্র জুলিয়েট তোমা বলেন, "আমরা ইউএনআরডব্লিওএ টিমের অধিকাংশ সদস্যের সাথে যোগাযোগ করতে পারছি না।" 

প্রথমবার গাজায় যোগাযোগ বিভ্রাট হয়েছিল ৩৬ ঘণ্টার জন্য। পরবর্তীতে দ্বিতীয়টি কয়েক ঘণ্টা স্থায়ী ছিল। এমতাবস্থায় স্থল আক্রমণের ঝুঁকির মধ্যে তৃতীয়বারের মতো যোগাযোগ বিচ্ছিন্ন কতদিন স্থায়ী হবে সেটা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। 

Related Topics

টপ নিউজ

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত / গাজায় স্থল অভিযান / হামাস-ইসরায়েল যুদ্ধ / স্যাটেলাইট ছবি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    টিবিএসে সংবাদ প্রকাশের পর সিলেটের সেই শিক্ষিকার ভিডিও নিয়ে তদন্ত থেকে সরে এল প্রশাসন
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    সিলেটের শিক্ষিকার ভাইরাল ভিডিওতে অন্যায় কিছু দেখছেন না প্রতিমন্ত্রী, তদন্ত করবে শিক্ষা প্রশাসন
  • ছবি: সংগৃহীত
    প্রশ্নফাঁসের আন্দোলনে মোদিকে ট্রল করে দেওয়া পোস্ট চিহ্নিত করতে অভিযানে নামল পুলিশ
  • সিলেটের স্কুল শিক্ষিকা বিউটি রানী পাল। ছবি: সংগৃহীত
    ভিডিও ছড়িয়ে হেনস্তা: থানায় সাইবার বুলিংয়ের অভিযোগ সিলেটের সেই শিক্ষিকা বিউটি পালের
  • গত মাসে ট্রাম্প প্রশাসনকে অভিবাসীদের অস্থায়ী সুরক্ষিত মর্যাদা বাতিলের অনুমতি দিয়ে সুপ্রিম কোর্টের দেওয়া রায়ের পর আদালতের বাইরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ছবি: কেনি হোলস্টন / দ্য নিউইয়র্ক টাইমস
    অভিবাসীদের আইনি মর্যাদা বাতিল: কর্মী সংকটের আশঙ্কায় মার্কিন নিয়োগকর্তারা
  • ছবি: ইউএনবি
    রাজস্ব আদায়ে ৪৭% প্রবৃদ্ধির লক্ষ্য, তামাক খাত ও বড় কর মামলা নিষ্পত্তিতে জোর এনবিআরের

Related News

  • গাজা সিটির দখল নিতে প্রথম ধাপের অভিযান শুরু ইসরায়েলের
  • ফিলিস্তিনকে 'কয়েক মাসের মধ্যে' রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ফ্রান্স: মাখোঁ
  • হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গের অভিযোগ ইসরায়েলের, বাড়ি ফিরতে পারছেন না হাজারো ফিলিস্তিনি
  • গাজা যুদ্ধবিরতি চুক্তি প্রায় চূড়ান্ত: বিবিসিকে ফিলিস্তিনি কর্মকর্তা
  • ফিলিস্তিনের সমর্থনে ও যুদ্ধ বন্ধের দাবিতে লন্ডনে বিক্ষোভ মিছিল 

Most Read

1
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

টিবিএসে সংবাদ প্রকাশের পর সিলেটের সেই শিক্ষিকার ভিডিও নিয়ে তদন্ত থেকে সরে এল প্রশাসন

2
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

সিলেটের শিক্ষিকার ভাইরাল ভিডিওতে অন্যায় কিছু দেখছেন না প্রতিমন্ত্রী, তদন্ত করবে শিক্ষা প্রশাসন

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রশ্নফাঁসের আন্দোলনে মোদিকে ট্রল করে দেওয়া পোস্ট চিহ্নিত করতে অভিযানে নামল পুলিশ

4
সিলেটের স্কুল শিক্ষিকা বিউটি রানী পাল। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিডিও ছড়িয়ে হেনস্তা: থানায় সাইবার বুলিংয়ের অভিযোগ সিলেটের সেই শিক্ষিকা বিউটি পালের

5
গত মাসে ট্রাম্প প্রশাসনকে অভিবাসীদের অস্থায়ী সুরক্ষিত মর্যাদা বাতিলের অনুমতি দিয়ে সুপ্রিম কোর্টের দেওয়া রায়ের পর আদালতের বাইরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ছবি: কেনি হোলস্টন / দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

অভিবাসীদের আইনি মর্যাদা বাতিল: কর্মী সংকটের আশঙ্কায় মার্কিন নিয়োগকর্তারা

6
ছবি: ইউএনবি
অর্থনীতি

রাজস্ব আদায়ে ৪৭% প্রবৃদ্ধির লক্ষ্য, তামাক খাত ও বড় কর মামলা নিষ্পত্তিতে জোর এনবিআরের

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]