Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
গাজায় শিশুহত্যা ‘আমাদের বিবেকে কলঙ্কের দাগ’: ইউনিসেফ

আন্তর্জাতিক

আল জাজিরা
25 October, 2023, 06:15 pm
Last modified: 25 October, 2023, 06:22 pm

Related News

  • ‘এটি ভুল নয়, সরাসরি খুনের উদ্দেশ্যেই গুলি’: বিচারের অপেক্ষায় ৭ মাসের ফিলিস্তিনি শিশুটির পরিবার
  • ফিলিস্তিন অধিকার বিষয়ক জাতিসংঘ বিশেষজ্ঞ ফ্রান্সেসকা আলবানিজের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র
  • গাজায় ইসরায়েলি হামলায় হামাসের সশস্ত্র প্রধান নিহত 
  • ফিলিস্তিনিদের ধর্ষণের খবর ছাপানোয় নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে মামলার হুমকি নেতানিয়াহুর
  • গাজা গণহত্যা, জেরুজালেম সাহিত্য উৎসব বর্জনের ঘোষণা নোবেলজয়ী সাহিত্যিক কুৎজির

গাজায় শিশুহত্যা ‘আমাদের বিবেকে কলঙ্কের দাগ’: ইউনিসেফ

আল জাজিরা
25 October, 2023, 06:15 pm
Last modified: 25 October, 2023, 06:22 pm
দক্ষিণ গাজার খান ইউনিসে ইসরায়েলি হামলায় আহত এক মেয়েকে নিয়ে যাচ্ছেন এক ফিলিস্তিনি; গত ১৪ অক্টোবর। ছবি: রয়টার্স

ইসরায়েলের বোমা হামলায় গাজায় ২ হাজারের বেশি শিশু মারা গেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। হত্যাকাণ্ডের শিকার হওয়া শিশুদের এই সংখ্যাকে 'বিস্ময়কর' বলে উল্লেখ করেছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ। 

ইউনিসেফের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার আঞ্চলিক পরিচালক আদেলে খোদর বলেছেন, 'গাজা উপত্যকার পরিস্থিতি আমাদের সামষ্টিক বিবেকের ওপর ক্রমবর্ধমান কলঙ্কের দাগ। শিশুদের মৃত্যু ও আহত হওয়ার হার স্রেফ বিস্ময়কর। 

'আরও ভয়ের বিষয় হলো, উত্তেজনা যদি না কমে এবং খাবার, পানি, চিকিৎসা সামগ্রী ও জ্বালানিসহ মানবিক সহায়তা যদি ঢুকতে দেওয়া না হয়, তাহলে দৈনিক মৃত্যুর সংখ্যা আরও বাড়বে।'

তিন সপ্তাহের কম সময়ে গাজায় ইসরায়েলের হামলায় ২ হাজার ৩৬০ শিশু নিহত হয়েছে জানিয়ে অবিলম্বে যুদ্ধবিরতি এবং মানবিক সহায়তার জন্য টেকসই ও নিরবচ্ছিন্ন প্রবেশে সুযোগ করে দেওয়ার আহ্বান জানিয়েছে ইউনিসেফ।

মঙ্গলবার (২৪ অক্টোবর) ইউনিসেফ জানিয়েছে, ইসরায়েলের 'অবিরল হামলায়' গাজায় ৫ হাজার ৩৬৪ শিশু আহত হয়েছে। সংস্থাটির তথ্য অনুসারে, অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডে প্রতিদিন ৪০০-র বেশি শিশু নিহত বা আহত হচ্ছে।

গত ৭ অক্টোবর ইসরায়েলে অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাস। এতে ১ হাজার ৪০০ ফিলিস্তিনি প্রাণ হারায়

জবাবে সেদিন থেকেই গাজায় বিরামহীন বোমাবর্ষণ করছে ইসরায়েলের সেনাবাহিনী। ইসরায়েলের বোমাবর্ষণে অন্তত ৫ হাজার ৭৯১ জন প্রাণ হারিয়েছে। গাজার ২৩ লাখ জনসংখ্যার প্রায় ৫০ শতাংশই শিশু।

ইউনিসেফ বলেছে, ব্যাপক ধ্বংসযজ্ঞ, বিরামহীন আক্রমণ, বাস্তুচ্যুতি ও খাবার, পানি, ওষুধের মতো নিত্য প্রয়োজনীয় পণ্যের তীব্র সংকটের মধ্যে গাজা উপত্যকার প্রায় প্রতিটি শিশুই গভীর যন্ত্রণাদায়ক ঘটনা ও মানসিক আঘাতের সম্মুখীন হয়েছে। 

পশ্চিম তীরেও হতাহতের সংখ্যা বাড়ছে বলে জানিয়েছে ইউনিসেফ। পশ্চিম তীরে এখন পর্যন্ত ২৮ শিশুকে হত্যা করা হয়েছে, আহত হয়েছে ১৬০ জন।

Related Topics

টপ নিউজ

গাজা / ফিলিস্তিন / ইসরায়েল-ফিলিস্তিন / ফিলিস্তিনে শিশুহত্যা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • প্রতীকী ছবি: টিবিএস
    মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • ‘এটি ভুল নয়, সরাসরি খুনের উদ্দেশ্যেই গুলি’: বিচারের অপেক্ষায় ৭ মাসের ফিলিস্তিনি শিশুটির পরিবার
  • ফিলিস্তিন অধিকার বিষয়ক জাতিসংঘ বিশেষজ্ঞ ফ্রান্সেসকা আলবানিজের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র
  • গাজায় ইসরায়েলি হামলায় হামাসের সশস্ত্র প্রধান নিহত 
  • ফিলিস্তিনিদের ধর্ষণের খবর ছাপানোয় নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে মামলার হুমকি নেতানিয়াহুর
  • গাজা গণহত্যা, জেরুজালেম সাহিত্য উৎসব বর্জনের ঘোষণা নোবেলজয়ী সাহিত্যিক কুৎজির

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

4
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]