Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 01, 2026
হাসপাতালে ইসরায়েলের হামলায় নিহত অন্তত ৫০০, ইসরায়েল সফরের আগে বাইডেনের ওপর চাপ বাড়ল

আন্তর্জাতিক

আল জাজিরা, বিবিসি
18 October, 2023, 12:20 am
Last modified: 18 October, 2023, 06:45 am

Related News

  • সংসদে ফজলুর রহমানের মন্তব্যে উত্তেজনা: বিরোধী দলের প্রতিবাদ ও এক্সপাঞ্জের দাবি
  • ট্রাম্পের ‘পুরো সভ্যতা ধ্বংস’ করার হুমকিকে যুদ্ধাপরাধ বললেন জর্জ ক্লুনি
  • ইরানে যুদ্ধাপরাধ করা নিয়ে ‘মোটেও’ চিন্তিত নই: ট্রাম্প
  • ট্রাম্পের ‘প্রস্তর যুগে’ ফেরত পাঠানোর হুমকি ‘বড় ধরনের যুদ্ধাপরাধ’ করার অভিপ্রায়: পেজেশকিয়ান 
  • স্বীকৃতি মিললেও যুক্তরাজ্যের ঔপনিবেশিক যুদ্ধাপরাধের বিচার চায় ফিলিস্তিন

হাসপাতালে ইসরায়েলের হামলায় নিহত অন্তত ৫০০, ইসরায়েল সফরের আগে বাইডেনের ওপর চাপ বাড়ল

মঙ্গলবার গাজা সিটিতে অবস্থিত আল আহিল আরব হাসপাতালে এ হামলা চালায় ইসরায়েল।
আল জাজিরা, বিবিসি
18 October, 2023, 12:20 am
Last modified: 18 October, 2023, 06:45 am

ফাইল ছবি: আনাদলু এজেন্সি

গাজার একটি হাসপাতালে ইসরায়েলি বিমান হামলার ঘটনায় নিহতের সংখ্যা ৫০০ জনে পৌঁছেছে বলে জানিয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র।

মঙ্গলবার গাজা সিটিতে অবস্থিত আল আহলি ব্যাপটিস্ট হাসপাতালে এ হামলা চালায় ইসরায়েল।

সেখানকার পরিস্থিতি বর্ণনাতীত। রক্তাক্ত লাশ চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। অঙ্গপ্রত্যঙ্গহীন আহতদের চিৎকারে ভারী পরিবেশ। এরমধ্যেই বেঁচে যাওয়া স্বাস্থ্য কর্মী ও সাধারণ মানুষ স্ট্রেচার নিয়ে ছুটে আসছেন উদ্ধার তৎপরতায় যোগ দিতে।   

ধবংসস্তূপে ছেয়ে গেছে হাসপাতালের বাইরের সড়ক, সেখানে সারি সারি মৃতদেহ ও ধবংসপ্রাপ্ত যানবাহনও পড়ে রয়েছে।

তবে এ হামলার কারণ সম্পর্কে তারা কিছু জানেন না বলে মন্তব্য করেছেন ইসরায়েলি সামরিক বাহিনীর একজন মুখপাত্র। তিনি জানান, ঘটনার বিস্তারিত অনুসন্ধান করা হচ্ছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত দুর্ঘটনার বিবরণ সম্পর্কে নিশ্চিত হতে পারেনি বিবিসি।

তবে এ ঘটনায়, ইসরায়েল সফরের আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেনের ওপর চাপ বাড়লো। ইসরায়েলের স্বপক্ষে তিনি যে দৃঢ় অবস্থান নিয়েছেন– এবং ইসরায়েলি যুদ্ধাপরাধের কোনো নিন্দাও করছেন না, সেকারণেই এই চাপ আসবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষত, মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোতে তার প্রশাসনের কূটনৈতিক প্রচেষ্টা একারণে হোঁচট খেতে পারে। মানবিক এসব বিপর্যয় বাইডেনের উদ্যোগকে আরও কঠিন করে তুলবে বলে কাতার ভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে।

Related Topics

টপ নিউজ

গাজায় ইসরায়েলি আগ্রাসন / হাসপাতালে হামলা / যুদ্ধাপরাধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: ভিডিও থেকে নেওয়া
    খামেনির জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    একটি অ্যাপ কি পারবে বাংলাদেশের ভূমি অফিসগুলোর অনিয়ম-দুর্নীতি দূর করতে?
  • ছবি: সংগৃহীত
    প্রহসনের বিচারের সাজা দিল, আমি বিড়ম্বনা থেকে মুক্তি পেলাম: রায় ঘোষণার পর ইনু
  • ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি
    ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি
  • ছবি: সংগৃহীত
    অনলাইন জুয়া ও বেটিং প্রতিরোধে নতুন বিল পাস
  • ছবি: সংগৃহীত
    কেপ ভার্দের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেবে আর্জেন্টিনা: ঘানার সেই ওঝার ভবিষ্যদ্বাণী

Related News

  • সংসদে ফজলুর রহমানের মন্তব্যে উত্তেজনা: বিরোধী দলের প্রতিবাদ ও এক্সপাঞ্জের দাবি
  • ট্রাম্পের ‘পুরো সভ্যতা ধ্বংস’ করার হুমকিকে যুদ্ধাপরাধ বললেন জর্জ ক্লুনি
  • ইরানে যুদ্ধাপরাধ করা নিয়ে ‘মোটেও’ চিন্তিত নই: ট্রাম্প
  • ট্রাম্পের ‘প্রস্তর যুগে’ ফেরত পাঠানোর হুমকি ‘বড় ধরনের যুদ্ধাপরাধ’ করার অভিপ্রায়: পেজেশকিয়ান 
  • স্বীকৃতি মিললেও যুক্তরাজ্যের ঔপনিবেশিক যুদ্ধাপরাধের বিচার চায় ফিলিস্তিন

Most Read

1
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

খামেনির জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

2
ইনফোগ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

একটি অ্যাপ কি পারবে বাংলাদেশের ভূমি অফিসগুলোর অনিয়ম-দুর্নীতি দূর করতে?

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রহসনের বিচারের সাজা দিল, আমি বিড়ম্বনা থেকে মুক্তি পেলাম: রায় ঘোষণার পর ইনু

4
ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি
অর্থনীতি

ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনলাইন জুয়া ও বেটিং প্রতিরোধে নতুন বিল পাস

6
ছবি: সংগৃহীত
খেলা

কেপ ভার্দের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেবে আর্জেন্টিনা: ঘানার সেই ওঝার ভবিষ্যদ্বাণী

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]