Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 08, 2026
ফিলিস্তিনি কয়েদিদের মুক্তি চায় হামাস, অ-ইসরায়েলি বন্দিরা তাদের ‘অতিথি’

আন্তর্জাতিক

রয়টার্স
17 October, 2023, 04:05 pm
Last modified: 17 October, 2023, 04:05 pm

Related News

  • গাজায় ইসরায়েলি হামলায় হামাসের সশস্ত্র প্রধান নিহত 
  • ইরানকে উপসাগরীয় দেশগুলোতে হামলা বন্ধের আহ্বান হামাসের
  • পশ্চিম তীরের জমিকে ‘রাষ্ট্রীয় সম্পত্তি’ করার প্রস্তাবে ইসরায়েলের অনুমোদন
  • ইসরায়েলি হামলায় সিনওয়ার নিহত হওয়ার পর নতুন প্রধান বেছে নিতে যাচ্ছে হামাস
  • গাজায় সহায়তা সংস্থাগুলোর ওপর ইসরায়েলের নিষেধাজ্ঞার মধ্যেই রাফাহ সীমান্ত পরিদর্শনে অ্যাঞ্জেলিনা জোলি

ফিলিস্তিনি কয়েদিদের মুক্তি চায় হামাস, অ-ইসরায়েলি বন্দিরা তাদের ‘অতিথি’

রয়টার্স
17 October, 2023, 04:05 pm
Last modified: 17 October, 2023, 04:05 pm

হামাস নেতা খালেদ মেশাল, ২০১৭ সালের মে মাসে। ছবি: রয়টার্স

হামাসের একজন শীর্ষ নেতা সোমবার বলেছেন, সব ফিলিস্তিনিকে ইসরায়েলের জেলখানা থেকে মুক্ত করার জন্য 'যা প্রয়োজন', সেটি তাদের আছে। এ বক্তব্যের মাধ্যমে তিনি ইঙ্গিত দিয়ে দিলেন যে ফিলিস্তিনি বন্দিদের মুক্ত করার জন্য তারা ইসরায়েলি জিম্মিদের ব্যবহারের চেষ্টা করতে পারেন।

হামাস কর্মকর্তা খালেদ মেশাল বন্দিদের নিয়ে মন্তব্য করার কিছুক্ষণ পরই গোষ্ঠীটির সশস্ত্র উইং আলাদাভাবে বলেছে যে তাদের কাছে আটক অ-ইসরায়েলিরা 'অতিথি'; 'পরিস্থিতি উপযোগী হলেই' তাদেরকে ছেড়ে দেওয়া হবে।

গত ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক আক্রমণ করে হামাস। এতে ১ হাজার ৩০০-র বেশি ইসরায়েলি মারা গেছেন। ইসরায়েলের সেনাবাহিনী বলছে, গাজায় হামাসের হাতে ১৯৯ জন জিম্মি আছেন। আর হামাস বলছে, তাদের হাতে আটক জিম্মির সংখ্যা ২০০ থেকে ২৫০ জন।

ইসরায়েলের জেলখানাগুলোতে বন্দি প্রায় ৬ হাজার ফিলিস্তিনিকে বিভিন্ন সময় মুক্তি দেওয়ার দাবি জানিয়ে এসেছে হামাস। 

হামাসের সাবেক প্রধান এবং বর্তমানে দোহায় ডায়াস্পোরা কার্যালয়ের প্রধান খালেদা মেশাল আলআরাবি টিভিকে বলেছেন, 'সব বন্দিকে মুক্ত করে জেলখানাগুলো ফাঁকা করে দেওয়ার জন্য যে পরিমাণ জিম্মি প্রয়োজন', ততসংখ্যক জিম্মি আছে হামাসের হাতে।

২০১১ সালে ইসরায়েলি সেনা গিলাদ শালিতকে মুক্তির বিনিময়ে একশোর বেশি ফিলিস্তিনি বন্দিকে খালাস করে দিয়েছিল ইসরায়েল। শালিতকে পাঁচ বছর আটকে রেখেছিল হামাস। এবারের ইসরায়েলি জিম্মিদের বিনিময়েও একই হারে ফিলিস্তিনি বন্দিকে ছাড়িয়ে আনার আশা করছে হামাস।

ধারণা করা হচ্ছে, হামাসের হাতে আটক বন্দিদের মধ্যে থাইল্যান্ড ও জার্মানির নাগরিকও আছেন। দ্বৈত নাগরিকত্ব থাকা অনেক ইসরায়েলিও হামাসের হাতে আটক হয়েছেন বলা ধারণা করা হচ্ছে।

সোমবার ফ্রাঙ্কো-ইসরায়েলি এক জিম্মি নারীর ভিডিও বার্তা প্রকাশ করেছে হামাস। 

হামাসের সশস্ত্র উইংয়ের মুখপাত্র আবু ওবাইদা এক ভিডিও বার্তায় বলেছেন, হামাসের হাতে 'বিভিন্ন জাতীয়তার বন্দি আটক আছেন, তারা আমাদের অতিথি। তাদের আমরা রক্ষা করতে চাই।'

তিনি আরও বলেন, পরিস্থিতি সহনীয় হলে বিভিন্ন জাতীয়তার নাগরিকদের ছেড়ে দেবেন তারা। 

সোমবার হামাসের আরেক কর্মকর্তা মুসা আবু মারজুক বলেছেন, 'গাজা উপত্যকায় ইসরায়েলের বোমা হামলার কারণে বিদেশি বন্দিদের ছাড়া যাচ্ছে না।'

এদিকে ইসরায়েলের গাজা উপত্যকায় ইসরায়েল হামলায় অন্তত ২ হাজার ৮০০ ফিলিস্তিনি নিহত এবং ১০ হাজার ৮৫০ জন আহত হয়েছে। 

ইসরায়েলের বোমাবর্ষণে গাজায় আটকে পড়া ২২ লাখ ফিলিস্তিনি সীমাহীন দুর্দশায় আছে। পানি, খাদ্য ও ওষুধের সরবরাহ সব শেষ হয়ে গেছে এ এলাকায়।

Related Topics

টপ নিউজ

হামাস / ইসরায়েল-ফিলিস্তিন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
    শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • ছবি: এক্স
    ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে
  • সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
    সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
  • ছবি: সংগৃহীত
    ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা
  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

Related News

  • গাজায় ইসরায়েলি হামলায় হামাসের সশস্ত্র প্রধান নিহত 
  • ইরানকে উপসাগরীয় দেশগুলোতে হামলা বন্ধের আহ্বান হামাসের
  • পশ্চিম তীরের জমিকে ‘রাষ্ট্রীয় সম্পত্তি’ করার প্রস্তাবে ইসরায়েলের অনুমোদন
  • ইসরায়েলি হামলায় সিনওয়ার নিহত হওয়ার পর নতুন প্রধান বেছে নিতে যাচ্ছে হামাস
  • গাজায় সহায়তা সংস্থাগুলোর ওপর ইসরায়েলের নিষেধাজ্ঞার মধ্যেই রাফাহ সীমান্ত পরিদর্শনে অ্যাঞ্জেলিনা জোলি

Most Read

1
ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
বিনোদন

শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা

2
ছবি: এক্স
আন্তর্জাতিক

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে

3
সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
অর্থনীতি

সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা

5
প্রতীকী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

6
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]