Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 05, 2026
ইসরায়েলের যুদ্ধাপরাধ অব্যাহত থাকলে নতুন ফ্রন্টে যুদ্ধের সম্ভাবনা আছে: ইরান ও হিজবুল্লাহ

আন্তর্জাতিক

ব্লুমবার্গ, পলিটিকো
13 October, 2023, 09:30 pm
Last modified: 13 October, 2023, 11:29 pm

Related News

  • যুক্তরাষ্ট্রের চাপে খামেনির জানাজায় অংশ নেয়নি অন্তত ১৩ দেশ: ইরানি গণমাধ্যম
  • নেতানিয়াহুর সঙ্গে আমার বোঝাপড়া চমৎকার, ও জানে ‘আসল বস কে’: ট্রাম্প
  • খামেনির কফিনের পাশে ১৪ মাসের নাতনির ছোট কফিন, ‘প্রতিশোধ, প্রতিশোধ’ স্লোগানে উত্তাল তেহরান
  • আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ
  • খামেনিকে আনুষ্ঠানিকভাবে শেষশ্রদ্ধা জানানো শুরু, তেহরানে জনসমুদ্র

ইসরায়েলের যুদ্ধাপরাধ অব্যাহত থাকলে নতুন ফ্রন্টে যুদ্ধের সম্ভাবনা আছে: ইরান ও হিজবুল্লাহ

তেহরানের এই বার্তার পর হিজবুল্লাহ বলেছে, তারাও ইসরায়েলের বিরুদ্ধে লড়তে প্রস্তুত রয়েছে।
ব্লুমবার্গ, পলিটিকো
13 October, 2023, 09:30 pm
Last modified: 13 October, 2023, 11:29 pm
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান। ছবি: এএফপি/ ভায়া ব্লুমবার্গ

গাজা উপত্যকাকে অবরুদ্ধ করে রাখলে যুদ্ধের নতুন ফ্রন্ট খোলার সম্ভবনা রয়েছে বলে সতর্ক করেছে ইরান।

লেবাবন সফরকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, 'গাজায় চলমান আগ্রাসন, যুদ্ধাপরাধ ও অবরোধের পরিপ্রেক্ষিতে যুদ্ধের নতুন ফ্রন্ট খোলার বাস্তবিক সম্ভাবনা আছে।' তার এ বক্তব্য হামাস-ইসরায়েল সংঘাতকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে বৃহত্তর যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা আরও জোরালো হলো।

বৃহস্পতিবার লেবাননে এসেই তেহরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ'র নেতৃবৃন্দের সাথে বৈঠক করেন আমির-আব্দুল্লাহিয়ান।

তিনি আরও জানান, গাজার পরিস্থিতি নিয়ে আমি লেবাননের কর্তৃপক্ষের (সরকারের) সাথেও আলাপ করব। ফিলিস্তিনি প্রতিরোধের প্রতি ইরান তার রাজনৈতিক ও গণমাধ্যম সমর্থন দৃঢ়ভাবে অব্যাহত রেখেছে।'

তেহরানের এই বার্তার পর হিজবুল্লাহ বলেছে, তারাও ইসরায়েলের বিরুদ্ধে লড়তে প্রস্তুত রয়েছে।

হিজবুল্লাহ পরিচালিত লেবাননের আল-মানার টেলিভিশন চ্যানেল হামাসের উপ-মহাপরিচালক শেখ নাইম কাশেমকে উদ্ধৃত করে। তিনি বলেছেন, 'সঠিক সময়ে যেকোনো ধরনের অ্যাকশন নিতে আমরা সম্পূর্ণ প্রস্তুত।'

دیدار امیرعبداللهیان با «سید حسن نصرالله»

وزیر امور خارجه جمهوری اسلامی ایران که به بیروت سفر کرده، با دبیرکل جنبش مقاومت حزب‌الله لبنان دیدار و گفتگو کرد pic.twitter.com/z8p2wHHn8V— خبرگزاری تسنیم ?? (@Tasnimnews_Fa) October 13, 2023

হিজবুল্লাহ'র প্রধান হাসান নসরুল্লাহ'র সাথেও বৈঠক করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

বৈঠকের বিষয়ে হিজবুল্লাহ'র বিবৃতিতে বলা হয়, 'ঐতিহাসিক ঘটনাপ্রবাহ ও চলমান ঘটনাবলীর প্রেক্ষাপটে উভয় পক্ষের অবস্থান ও যেসব দায়িত্ব পালন করতে হবে– সেবিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।'   

বৈরুতের সংবাদ সম্মেলনে সাংবাদিকরা দ্বিতীয় ফ্রন্ট খোলার বিষয়ে জানতে চাইলে আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, 'গাজা ও ফিলিস্তিনের ওপর মানবিক ত্রাণ সাহায্য পৌঁছানোর অবরোধ ও যুদ্ধাপরাধ এভাবে চলতে থাকলে– অন্যান্য প্রতিরোধ শক্তিগুলোর এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার সব রকমের সম্ভাবনা রয়েছে।'

গাজায় পানি ও বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন করাসহ বেসামরিক নাগরিকদের হত্যা করাকে ইসরায়েলি যুদ্ধাপরাধের দৃষ্টান্ত হিসেবে বর্ণনা করেন তিনি।

যদিও গত শনিবার (৭ অক্টোবর) ইসরায়েলে হামাসের হামলায় কোনভাবে জড়িত ছিল না বলে জানিয়েছে ইরান ও হিজবুল্লাহ।

এদিকে ইসরায়েলকে সিদ্ধান্ত বদলানোর আহ্বান জানিয়েছে জাতিসংঘ। বিশ্বসংস্থাটির একজন মুখপাত্র বলেছেন, গাজা থেকে নাগরিকদের পালানোর এই ঘটনা 'ইতোমধ্যেই ট্রাজেডিতে রূপ নেওয়া ঘটনাকে একটি চরম বিপর্যয়কর পরিস্থিতিতে পরিণত করবে।'   

জাতিসংঘের এ আহ্বানের আগে, ইসরায়েলের কট্টর সমর্থক ফ্রান্স ও যুক্তরাষ্ট্র তেল আবিবকে হামাসের বিরুদ্ধে পাল্টা-আঘাত হানার ক্ষেত্রে সংযম প্রদর্শনের আহ্বান জানায়।

রাফাহ সীমান্ত ক্রসিংয়ের মাধ্যমে গাজার লাখ লাখ মানুষকে নিরাপদ অবস্থানে যাওয়ার সুযোগ দিতে পারতো মিশর। কিন্তু, স্বৈরশাসক আব্দেল ফাত্তাহ এল-সিসির সরকার তা না করার সিদ্ধান্তে অনড় রয়েছে। মানবিক সংস্থাগুলোর আবেদনকে তারা নাকচ করে দিয়েছে। ইসরায়েলের দোসর প্রেসিডেন্ট সিসি 'ফিলিস্তিনিদের তাদের মাটি আঁকড়ে ধরে' রাখার মতোন অমানবিক পরামর্শ দিয়েছেন।

Related Topics

টপ নিউজ

হিজবুল্লাহ / ইরান / ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ / ইসরায়েল-ফিলিস্তিনি সংঘাত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি বিভার। ছবি: সিবিসি
    বন্যা সমস্যার সমাধানে ৪০০ বছর আগে বিলুপ্ত হওয়া এক প্রাণীকে ফিরিয়ে এনেছে এই শহর
  • কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন
    কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন
  • পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
    পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে
  • ইনফোগ্রাফ: টিবিএস
    ৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার
  • রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
    মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল
  • নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
    শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার

Related News

  • যুক্তরাষ্ট্রের চাপে খামেনির জানাজায় অংশ নেয়নি অন্তত ১৩ দেশ: ইরানি গণমাধ্যম
  • নেতানিয়াহুর সঙ্গে আমার বোঝাপড়া চমৎকার, ও জানে ‘আসল বস কে’: ট্রাম্প
  • খামেনির কফিনের পাশে ১৪ মাসের নাতনির ছোট কফিন, ‘প্রতিশোধ, প্রতিশোধ’ স্লোগানে উত্তাল তেহরান
  • আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ
  • খামেনিকে আনুষ্ঠানিকভাবে শেষশ্রদ্ধা জানানো শুরু, তেহরানে জনসমুদ্র

Most Read

1
একটি বিভার। ছবি: সিবিসি
আন্তর্জাতিক

বন্যা সমস্যার সমাধানে ৪০০ বছর আগে বিলুপ্ত হওয়া এক প্রাণীকে ফিরিয়ে এনেছে এই শহর

2
কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন
অর্থনীতি

কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন

3
পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
আন্তর্জাতিক

পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে

4
ইনফোগ্রাফ: টিবিএস
অর্থনীতি

৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার

5
রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল

6
নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]