Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
বাজারদরের চেয়ে দ্বিগুণ দামে কয়লা কিনে গ্রাহকদের কাছ থেকে বেশি দাম নিয়েছে আদানি গ্রুপ: ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন

আন্তর্জাতিক

টিবিএস রিপোর্ট
13 October, 2023, 09:25 pm
Last modified: 13 October, 2023, 09:24 pm

Related News

  • ১০ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি পর আদানির বিরুদ্ধে জালিয়াতির মামলা তুলে নিল ট্রাম্প প্রশাসন
  • আদানির বিরুদ্ধে জালিয়াতির মামলা তুলে নিচ্ছে যুক্তরাষ্ট্র
  • আদানির দ্বিতীয় ইউনিট থেকে আবারও বিদ্যুৎ সরবরাহ শুরু
  • আদানির সাথে বিদ্যুৎ চুক্তি সংশোধন সরকারের বিবেচনাধীন: জ্বালানিমন্ত্রী
  • দৃঢ় অবস্থান গড়তে এখনই আদানি চুক্তি বাতিলের পরামর্শ আইনজীবী দলের

ছবি: রয়টার্স

ভারতের বৃহত্তম বেসরকারি কয়লা আমদানিকারক আদানি গ্রুপ বাজারদরের চেয়ে অনেক বেশি দামে কয়লা আমদানি করেছে বলে দাবি করা হয়েছে লন্ডনের ফিনান্সিয়াল টাইমস পত্রিকার এক প্রতিবেদনে। 

এর ফলে গ্রুপটি জ্বালানি ব্যয় বাড়িয়ে দিয়ে ভোক্তাদেরকে বিদ্যুতের জন্য বাড়তি দাম দিতে বাধ্য করেছে বলে সন্দেহ তৈরি হয়েছে। 

২০২১ সালের জুলাই থেকে পাওয়া কাস্টমস নথির ওপর ভিত্তি করে করা পত্রিকাটির অনুসন্ধানে দাবি করা হয়েছে, আদানি গ্রুপ কয়লার দাম হিসেবে মোট ৪.৮ বিলিয়ন ডলার দিয়েছে, যা বাজারদরের চেয়ে অনেক বেশি। 

ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, তাইওয়ান, দুবাই ও সিঙ্গাপুরের তিনটি অফশোর মধ্যস্থতাকারী বাজারদরের চেয়ে দ্বিগুণের বেশি প্রিমিয়াম পেয়েছে। এর ফলে ভারতের সাধারণ নাগরিক ও ব্যবসাপ্রতিষ্ঠানকে বেশি দামে বিদ্যুৎ কিনতে হয়েছে।

২০১৯ থেকে ২০২১ সালে ইন্দোনেশিয়া থেকে আদানির আমদানি করা ৩০ জাহাজ কয়লার নথিপত্র খতিয়ে দেখেছে বলে জানিয়েছে ফিনান্সিয়াল টাইমস। সব ক্ষেত্রেই দেখা গেছে, রপ্তানি ঘোষণায় কয়লার যে দাম দেখানো হয়েছে, আমদানি রেকর্ডে দাম তার চেয়ে অনেক বেশি। এই সময় সব মিলিয়ে এসব জাহাজের আমদানি মূল্য ৭০ মিলিয়ন ডলার বেড়ে গেছে। এ মূল্যবৃদ্ধির কোনো ব্যাখ্যা নেই বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

তবে আদানি গ্রুপ কোনো নিয়ম লঙ্ঘনের কথা অস্বীকার করেছে। গ্রুপটি বলেছে, ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনটি 'পুরনো, ভিত্তিহীন অভিযোগের' ভিত্তিতে তৈরি করা হয়েছে। পত্রিকাটি তথ্য ভুলভাবে উপস্থাপন করেছে বলেও অভিযোগ করেছে গ্রুপটি।

আদানির বিরুদ্ধে সর্বপ্রথম কয়লা দাম বাড়ানোর অভিযোগ ওঠে ৭ বছর আগে। ওই সময় আদানির আদানির পাঁচ কোম্পানিসহ আরও পাঁচটি কয়লা সরবরাহকারীকে 'কৃত্রিমভাবে দাম বাড়ানোর' জন্য নোটিশ পাঠিয়েছিল ভারতের অর্থ মন্ত্রণালয়ের রাজস্ব গোয়েন্দা ইউনিট ডিরেক্টরেট অভ রেভেনিউ ইনটেলিজেন্স (ডিআরআই)।

এছাড়া আদানির রাজ্য গুজরাটের বিরোধীদলীয় রাজনীতিবিদরা অভিযোগ করেছেন, গ্রুপটি ২০১৮ সাল থেকে ২০১৮ সাল থেকে বিদ্যুতের বেশি দাম নিচ্ছে।

চলতি বছরের জানুয়ারি মাস থেকে আদানি গ্রুপের বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠছে। এসব অভিযোগের সূত্রপাত হয় হিনডেনবার্গ প্রতিবেদনের মধ্য দিয়ে। আদানির বিরুদ্ধে শেয়ার জালিয়াতির অভিযোগ তুলেছিল হিনডেনবার্গ।

Related Topics

টপ নিউজ

আদানি / আদানি গ্রুপ / আদানির কয়লা আমদানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে
  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ছবি: এপি
    এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • ১০ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি পর আদানির বিরুদ্ধে জালিয়াতির মামলা তুলে নিল ট্রাম্প প্রশাসন
  • আদানির বিরুদ্ধে জালিয়াতির মামলা তুলে নিচ্ছে যুক্তরাষ্ট্র
  • আদানির দ্বিতীয় ইউনিট থেকে আবারও বিদ্যুৎ সরবরাহ শুরু
  • আদানির সাথে বিদ্যুৎ চুক্তি সংশোধন সরকারের বিবেচনাধীন: জ্বালানিমন্ত্রী
  • দৃঢ় অবস্থান গড়তে এখনই আদানি চুক্তি বাতিলের পরামর্শ আইনজীবী দলের

Most Read

1
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ছবি: এপি
আন্তর্জাতিক

এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]