Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
ইসরায়েলে হামাসের আক্রমণে তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক

ব্লুমবার্গ
09 October, 2023, 02:20 pm
Last modified: 09 October, 2023, 03:21 pm

Related News

  • ইরান চুক্তির পরও তেল ও গ্যাসের সরবরাহ স্বাভাবিক হতে কয়েক মাস লাগতে পারে
  • যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির খবরে বিশ্ববাজারে ৪ শতাংশ কমল তেলের দাম
  • হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প
  • ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থবির থাকায় বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
  • আন্তর্জাতিক বাজারে দাম কম থাকলেও সরকার কেন জ্বালানি তেলের দাম বাড়ালো?

ইসরায়েলে হামাসের আক্রমণে তেলের দাম বাড়ছে

বিশ্বে অপরিশোধিত তেলের প্রায় এক-তৃতীয়াংশের উৎস মধ্যপ্রাচ্য। আর ইসরায়েল-ফিলিস্তিন সংকটে এই অঞ্চলটির স্থিতিশীলতা হুমকির মুখে পড়েছে।  
ব্লুমবার্গ
09 October, 2023, 02:20 pm
Last modified: 09 October, 2023, 03:21 pm
ছবি: সিএফপি

ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যকার চলমান সংঘাতের প্রভাব পড়েছে বৈশ্বিক তেলের বাজারে। যার ফলে তেলের দাম গড়ে শতকরা ৫ ভাগ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।   

বিশ্বে অপরিশোধিত তেলের প্রায় এক-তৃতীয়াংশের উৎস মধ্যপ্রাচ্য। আর ইসরায়েল-ফিলিস্তিন সংকটে এই অঞ্চলটির স্থিতিশীলতা হুমকির মুখে পড়েছে।  

সোমবার (৯ অক্টোবর) লেনদেনের শুরুতে এশীয় বাজারে অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক ব্রেন্টের দাম ৪ দশমিক ৯৪ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি সর্বোচ্চ ৮৮ দশমিক ৭৬ মার্কিন ডলারে বিক্রি হয়েছে।

অর্থাৎ তেলটির দাম বেড়েছে প্রায় ৪ দশমিক ৯৪ শতাংশ। অথচ তিনদিন আগে (৬ অক্টোবর) এই তেলের দাম ব্যারেলপ্রতি ৮৪ দশমিক ৫৮ ডলার ছিল বলে জানিয়েছে রয়টার্স।

এদিন দাম বেড়েছে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটেরও (ডব্লিউটিআই)। আজ (সোমবার) এশীয় বাজারে ডব্লিউটিআই'র দাম ৪ দশমিক ২৩ ডলার বা ৫ দশমিক ১১ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৮৭ দশমিক ০২ ডলারে পৌঁছেছে।

এদিকে আল জাজিরার তথ্যমতে, হামাসের হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ৭০০ জন ইসরায়েলির মৃত্যু হয়েছে। আর আহত হয়েছে ২ হাজার জনের বেশি। সেইসঙ্গে বহু ইসরায়েলিকে জিম্মি হিসেবে আটক করেছে হামাসের যোদ্ধারা।

অন্যদিকে, ইসরায়েলের পাল্টা আক্রমণে সংঘাতের তৃতীয় দিন পর্যন্ত অন্তত ৪১৩ জন ফিলিস্তিনি নিহত ও ২ হাজারের বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন বলে জানিয়েছেন ফিলিস্তিনের কর্মকর্তারা।

এদিকে সংঘাতপূর্ণ এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যুদ্ধজাহাজ পাঠানোর কথা বলা হয়েছে। তবে বিশ্লেষকদের মতে ইসরায়েল-ফিলিস্তিনের সাম্প্রতিক সহিংসতা তেল কেনা-বেচায় ততটা বড় প্রভাব সৃষ্টি করবে না। কিন্তু সংঘর্ষে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান যদি পরোক্ষভাবে জড়িয়ে পড়ে তবে সেটি বিধ্বংসী প্রক্সি যুদ্ধে রুপ নিতে পারে। সেক্ষেত্রে তখন স্বাভাবিকভাবেই তেলের বাজারে অস্থিরতা তৈরি হবে।

এক্ষেত্রে তেহরানের বিরুদ্ধে যদি বড় ধরণের কোনো ব্যবস্থা নেওয়া হয় তবে হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী জাহাজ চলাচল বাধাগ্রস্থ হতে পারে। ইরানের পক্ষ থেকে আগেও এই জলপথ দিয়ে জাহাজ চলাচল বন্ধের হুমকি দেওয়া হয়েছে।

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত এমন এক সময় শুরু হয়েছে, যখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার সম্পর্ক কিছুটা উন্নতির দিকে যাচ্ছিল। ফলে ইরান থেকে অপরিশোধিত তেলের চালান গত পাঁচ বছরের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

এমতবস্থায় সংকটময় পরিস্থিতির সৃষ্টি হলে ইরান হরমুজ প্রণালীকে ঢাল হিসেবে ব্যবহার করতে পারে। এই জলপথ দিয়েই প্রতিদিন প্রায় ১৭ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল পরিবহন হয়।

হামাসের আকস্মিক হামলার পর জনগণের উদ্দেশে দেওয়া বিবৃতিতে হামাসকে 'নজিরবিহীন মূল্য' চুকাতে হবে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তিনি বলেন, "ইসরায়েলের জনগণ, আমরা যুদ্ধের মধ্যে রয়েছি (উই আর অ্যাট ওয়ার)। ...আজ সকালে ইসরায়েল রাষ্ট্র ও এর জনগণের বিরুদ্ধে খুনে হামলা চালিয়েছে হামাস।"

হামাসের হামলার কয়েক ঘণ্টা পর নেতানিয়াহুর এই ভিডিও বার্তা প্রচার করা হয়। তিনি বলেন, "পাশাপাশি আমি সর্বোচ্চ সংখ্যায় রিজার্ভ সেনাদের সমবেত করার নির্দেশ দিয়েছি। যাতে এমন বড় ও তীব্র পাল্টা হামলা চালানো যায়, শত্রুপক্ষ আগে কখনোই যেমন হামলার সম্মুখীন হয়নি।"

Related Topics

টপ নিউজ

তেলের দাম / ইসরাইল-ফিলিস্তিন দ্বন্দ্ব / ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত / তেল উৎপাদন / তেল নিষেধাজ্ঞা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • ইরান চুক্তির পরও তেল ও গ্যাসের সরবরাহ স্বাভাবিক হতে কয়েক মাস লাগতে পারে
  • যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির খবরে বিশ্ববাজারে ৪ শতাংশ কমল তেলের দাম
  • হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প
  • ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থবির থাকায় বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
  • আন্তর্জাতিক বাজারে দাম কম থাকলেও সরকার কেন জ্বালানি তেলের দাম বাড়ালো?

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]