Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
গাজাকে ‘মরুভূমি দ্বীপে’ পরিণত করার হুমকি, বাড়ছে স্থল আক্রমণের শঙ্কা

আন্তর্জাতিক

আল জাজিরা
08 October, 2023, 09:30 am
Last modified: 08 October, 2023, 10:58 am

Related News

  • গাজা যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প; জিম্মিদের মুক্তির অপেক্ষায় ইসরায়েল
  • দুই বছর পর ‘ঘরে ফেরা’—ঘর কোথায়, কেবলই ধ্বংসস্তূপ আর হাহাকার, তবু খুশির ঝিলিক
  • নোবেল না পেলেও গাজার 'শান্তি' উদযাপন করতে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন ট্রাম্প
  • গাজায় যুদ্ধ অবসানের নিশ্চয়তা পেল হামাস, যুদ্ধবিরতিতে ইসরায়েলের অনুমোদন
  • শহিদুল আলমদের কনশানসসহ ফ্রিডম ফ্লোটিলার সব জাহাজ আটক ইসরায়েলের

গাজাকে ‘মরুভূমি দ্বীপে’ পরিণত করার হুমকি, বাড়ছে স্থল আক্রমণের শঙ্কা

অবরুদ্ধ ফিলিস্তিনি ছিটমহল গাজাকে ‘মরুভূমি দ্বীপে’ পরিণত করার হুমকি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
আল জাজিরা
08 October, 2023, 09:30 am
Last modified: 08 October, 2023, 10:58 am
ছবি: দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ান থেকে সংগৃহীত

শনিবার (৭ অক্টোবর) ইসরায়েলের ওপর হামাসের অতর্কিত হামলার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অবরুদ্ধ ফিলিস্তিনি ছিটমহল গাজাকে 'মরুভূমি দ্বীপে' পরিণত করার হুমকি দিয়েছেন। 

গতকাল গাজা শাসনকারী সংগঠন হামাসের আকস্মিক হামলায় অন্তত ২৫০ ইসরায়েলি নিহত হন। বিগত কয়েক দশকের মধ্যে এটিই ইসরায়েলের ওপর সবচেয়ে বড় আক্রমণ। এই আক্রমণের কঠিন প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে ইসরায়েল। ফলে গাজায় বড় ধরনের স্থল আক্রমণের শঙ্কা বাড়ছে।

এক টেলিভিশন ভাষণে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেছেন, "আমরা এই কালো দিনের জন্য শক্তিশালী প্রতিশোধ নেব। যারা প্রাণ হারিয়েছেন, তাদের হয়ে আমরা প্রতিশোধ নেব। আমরা হামাসের সব অবস্থানকে টার্গেট করছি। গাজাকে আমরা মরুভূমির দ্বীপে পরিণত করব।" 

৫০ বছর আগে, ১৯৭৩ সালে ইয়োম কিপপুর যুদ্ধের পর এই প্রথম ইসরায়েলের ওপর এত বড় হামলা চালালো ইরান সমর্থিত ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের বন্দুকধারীরা। শনিবারের আক্রমণে ইসরায়েলি শহরগুলোতে চলেছে ব্যাপক তাণ্ডব। দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলের অন্তত ২২টি শহর ও সেনা ঘাঁটিতে হামলা চালিয়েছে হামাস; এতে কমপক্ষে ২৫০ ইসরায়েলি নিহত ও আহত হয়েছেন দেড় হাজারের বেশি মানুষ।

এদিকে, প্রতিক্রিয়ায় ইসরায়েলের সামরিক বাহিনীও পাল্টা হামলা চালিয়েছে গাজায়। এতে অবরুদ্ধ গাজায় অন্তত ২৩৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। 

ইসরায়েলি বাহিনী এখনও গাজায় বোমাবর্ষণ করে চলেছে; রোববার (৮ অক্টোবর) ভোর পর্যন্ত দক্ষিণ ইসরায়েলের কিছু অংশে হামাসের বন্দুকধারীদের সঙ্গে তাদের লড়াই চলছে বলে জানা গেছে।

ইসরায়েলি সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেছেন, দেশের পরিস্থিতি এখনও পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে আসেনি।

এদিকে হামাস বলছে, আল আকসা মসজিদের পবিত্রতা লঙ্ঘন ও বিগত কয়েক দশক ধরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি নৃশংসতার জবাব হিসাবে স্থল, আকাশ ও সমুদ্রপথে তারা এই নজিরবিহীন আক্রমণ চালিয়েছে। 

হামাসের সামরিক বাহিনীর কমান্ডার মোহাম্মদ দেইফ বলেন, "সময় এসেছে শত্রুদের বোঝার... যে তারা পরিণতি ভোগ করা ছাড়াই পার পাবে না।"

হামাস নেতারা জানিয়েছেন, গাজায় শুরু হওয়া এই হামলা অধিকৃত পশ্চিম তীর ও জেরুজালেমেও ছড়িয়ে পড়বে।

এদিকে, হামাসের আক্রমণের পর দেশে 'যুদ্ধ অবস্থা' ঘোষণা করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। হামাসের বিরুদ্ধে লড়াইয়ে রিজার্ভ সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছেন তিনি। সেইসঙ্গে অবরুদ্ধ গাজায় অবস্থানরত ফিলিস্তিনি– যারা ইসরায়েলের স্থল, আকাশ ও সমুদ্র অবরোধ সীমার মধ্যে রয়েছেন– তাদেরকে তিনি অবিলম্বে এলাকা ছেড়ে চলে যেতে বলেছেন।

টেলিভিশন ভাষণে নেতানিয়াহু বলেন, "গাজার নাগরিকদের উদ্দেশ্যে বলছি। আপনাদের এখনই চলে যেতে হবে। কারণ আমরা উপত্যকার (গাজা) প্রতিটি কোণায়  অভিযান চালাবো।"

Related Topics

টপ নিউজ

ইসরায়েল-গাজা / ইসরায়েল-ফিলিস্তিন / হামাসের ইসরায়েলে হামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • গাজা যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প; জিম্মিদের মুক্তির অপেক্ষায় ইসরায়েল
  • দুই বছর পর ‘ঘরে ফেরা’—ঘর কোথায়, কেবলই ধ্বংসস্তূপ আর হাহাকার, তবু খুশির ঝিলিক
  • নোবেল না পেলেও গাজার 'শান্তি' উদযাপন করতে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন ট্রাম্প
  • গাজায় যুদ্ধ অবসানের নিশ্চয়তা পেল হামাস, যুদ্ধবিরতিতে ইসরায়েলের অনুমোদন
  • শহিদুল আলমদের কনশানসসহ ফ্রিডম ফ্লোটিলার সব জাহাজ আটক ইসরায়েলের

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

5
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]