Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
ইসরায়েলে হামলায় নিহত অন্তত ৩০০, হামাসের হাতে আটক অনেক ইসরায়েলি

আন্তর্জাতিক

রয়টার্স; আল জাজিরা; টাইমস অভ ইসরায়েল; বিবিসি
07 October, 2023, 03:20 pm
Last modified: 08 October, 2023, 07:48 am

Related News

  • ইসরায়েলে হামলা স্থগিত ইরানের, তবে লেবাননে ফের হামলা হলে কড়া জবাব
  • ইরান ও ইসরায়েল উভয় পক্ষই যুদ্ধবিরতি চায়, শান্তি প্রক্রিয়া এগিয়ে চলছে: ট্রাম্প
  • ইরানের নতুন কৌশল: বৈরুতে হামলা হলে, ইসরায়েলে আঘাত হানবে তেহরান
  • ‘আজ রাতে তেহরানকে জ্বলতে হবে’: ইসরায়েলি নিরাপত্তামন্ত্রী বেন-গভির
  • ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান, ট্রাম্পের ‘নিষেধ’ অমান্য করে ইসরায়েলের পাল্টা হামলা

ইসরায়েলে হামলায় নিহত অন্তত ৩০০, হামাসের হাতে আটক অনেক ইসরায়েলি

রয়টার্স; আল জাজিরা; টাইমস অভ ইসরায়েল; বিবিসি
07 October, 2023, 03:20 pm
Last modified: 08 October, 2023, 07:48 am
ছবি: রয়টার্স

শনিবার (৭ অক্টোবর) গত কয়েক বছরের মধ্যে ইসরায়েলে সবচেয়ে বড় আক্রমণ চালিয়েছে ফিলিস্তিনের হামাস গোষ্ঠী। এদিন ইসরায়েলের বেশ কয়েকটি শহরে আকস্মিক হামলা চালায় হামাস। 

অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে শনিবার একের পর এক রকেট ছোড়া হয়েছে ইসরায়েলের শহরগুলোকে লক্ষ্য করে। 

টাইমস অভ ইসরায়েল ও জেরুজালেম পোস্ট জানিয়েছে, হামাসের হামলায় অন্তত ৩০০ জন ইসরায়েলি নিহত হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় অন্তত ১ হাজার ৫০০ জন আহত হওয়ার কথা জানিয়েছে।

এদিকে ইসরায়েলের অনেক সেনা ও বেসামরিক ইসরায়েলিকে আটক করেছে বলে দাবি করেছে হামাসের সামরিক ইউনিট কাসিম ব্রিগেড। যদিও কতজনকে আটক করা হয়েছে, তার সঠিক সংখ্যা প্রকাশ করা হয়নি।

হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইরান-সমর্থিত হামাস ইসরায়েলে হামলা চালিয়ে 'গুরুতর ভুল করেছে'।

এ আক্রমণে হামাসের বিপুলসংখ্যক বন্দুকধারী যোদ্ধা গাজা থেকে ইসরায়েলে প্রবেশ করেছেন। 

এদিকে ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছেন, দক্ষিণ ইসরায়েলে ফিলিস্তিনি যোদ্ধা ও ইসরায়েলি নিরাপত্তা বাহিনীগুলোর মধ্যে লড়াই চলছে। 

একের পর এক রকেট ছুড়েছে হামাস গাজা থেকে। ছবি: আবেদ রহিম

এদিকে যুদ্ধ শুরুর পর গাজায় মানুষজন কয়েকদিন চলার মতো জিনিসপত্র কেনার জন্য দোকানে ভিড় জমিয়েছে। অনেকেই নিজ বাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে রওনা দিয়েছেন।

হামাসের সামরিক কমান্ডার মোহাম্মদ দেইফ জানিয়েছেন, ইসরায়েলের উদ্দেশ্যে ৫ হাজার রকেট ছোড়া হয়েছে। এর পাশাপাশি তিনি সব ফিলিস্তিনিকে লড়াইয়ে যোগ দিতে আহ্বান জানান।

অন্যদিকে ইসরায়েলের পুলিশপ্রধান কোবি শাবতাই বলেছেন, ইসরায়েলি বাহিনীও পাল্টা আক্রমণে হামাসের কয়েকজন যোদ্ধাকে হত্যা করেছেন। এ পরিস্থিতিতে তিনি বেসামরিক নাগরিকদের ঘরে অবস্থান করার আহ্বান জানিয়েছেন। 

২০২১ সালের ১০ দিনের যুদ্ধের পর এটিই ইসরায়েল ও হামাসের মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ।

Related Topics

টপ নিউজ

ইসরায়েল / ফিলিস্তিন / গাজা / হামাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
    শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • ছবি: সংগৃহীত
    ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা
  • ছবি: এনবিআর
    ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব
  • ইরানের জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
    ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান

Related News

  • ইসরায়েলে হামলা স্থগিত ইরানের, তবে লেবাননে ফের হামলা হলে কড়া জবাব
  • ইরান ও ইসরায়েল উভয় পক্ষই যুদ্ধবিরতি চায়, শান্তি প্রক্রিয়া এগিয়ে চলছে: ট্রাম্প
  • ইরানের নতুন কৌশল: বৈরুতে হামলা হলে, ইসরায়েলে আঘাত হানবে তেহরান
  • ‘আজ রাতে তেহরানকে জ্বলতে হবে’: ইসরায়েলি নিরাপত্তামন্ত্রী বেন-গভির
  • ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান, ট্রাম্পের ‘নিষেধ’ অমান্য করে ইসরায়েলের পাল্টা হামলা

Most Read

1
ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
বিনোদন

শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা

2
প্রতীকী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা

4
ছবি: এনবিআর
অর্থনীতি

ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার

5
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

6
ইরানের জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]