Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
ডাক শুনে এআই বলে দেবে মুরগি উত্তেজিত, ক্ষুধার্ত বা ভীত কিনা!

আন্তর্জাতিক

ইনসাইডার
23 September, 2023, 03:40 pm
Last modified: 23 September, 2023, 03:43 pm

Related News

  • শিক্ষা ব্যবস্থার টেকসই উন্নয়নে ৪ স্তম্ভের ওপর জোর দিলেন প্রতিমন্ত্রী
  • গাছের শরীরে জোনাকির ডিএনএ: বিদ্যুৎ ছাড়াই প্রকৃতিকে আলোকিত করতে বিজ্ঞানীদের অভিনব উদ্যোগ
  • ওষুধ আবিষ্কার ও প্রবৃদ্ধির খোঁজে চীনের দিকে ঝুঁকছে জাপানি ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো
  • মার্কিন সরকারের চাপে ক্লডের ‘অতিরিক্ত শক্তিশালী’ এআই মডেল বন্ধ করল অ্যানথ্রোপিক
  • ‘ম্যানেজমেন্ট নৈতিকতা হারিয়েছে’ দাবি করে গুগল পরিচালকের পদত্যাগ

ডাক শুনে এআই বলে দেবে মুরগি উত্তেজিত, ক্ষুধার্ত বা ভীত কিনা!

গবেষণায় দেখা গেছে, এআই মডেলটি ‘ক্ষুধা, ভয়, রাগ, তৃপ্তি, উত্তেজনা এবং কষ্টসহ মুরগির বিভিন্ন মানসিক অবস্থা’ ব্যাখ্যা করতে সক্ষম।
ইনসাইডার
23 September, 2023, 03:40 pm
Last modified: 23 September, 2023, 03:43 pm
টোকিও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অ্যাড্রিয়ান ডেভিড চেওকের নেতৃত্বে করা এই গবেষণাটি এখনও পিয়ার-রিভিউ করা হয়নি। ছবি: গেটিইমেজেস ভিয়া ইনসাইডার

জাপানের একদল গবেষক দাবি করছেন, তারা এমন একটি এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) মডেল তৈরি করেছেন যা মুরগির মানসিক অবস্থা বুঝতে পারে।

টোকিও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অ্যাড্রিয়ান ডেভিড চেওকের নেতৃত্বে করা এই গবেষণাটি এখনও পিয়ার-রিভিউ করা হয়নি।

এআই সিস্টেমটি গবেষকদের 'ডিপ ইমোশনাল অ্যানালাইসিস লার্নিং' নামক একটি কৌশলের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যা পরিবর্তনশীল কণ্ঠস্বরের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে। 

গবেষণায় দেখা গেছে, এআই মডেলটি 'ক্ষুধা, ভয়, রাগ, তৃপ্তি, উত্তেজনা এবং কষ্টসহ মুরগির বিভিন্ন মানসিক অবস্থা' বোঝাতে সক্ষম।

গবেষণায় বলা হয়েছে, এটি একটি অত্যন্ত গাণিতিক এবং উদ্ভাবনী পদ্ধতি যা শ্রবণযোগ্য ডেটার ভিত্তিতে আবেগীয় অবস্থা ব্যাখ্যা করতে পারে।  

অধ্যাপক অ্যাড্রিয়ান নিউইয়র্ক পোস্টকে বলেন, 'প্রাণীরা কী অনুভব করছে তা যদি আমরা জানি, তাহলে তাদের জন্য আরও ভালো ব্যবস্থা নিশ্চিত করতে পারব আমরা।' 

গবেষকরা ৮০টি মুরগির উপর এআই সিস্টেমটি পরীক্ষা করেছেন। প্রাণী মনোবিজ্ঞানী ও পশুচিকিৎসকদের একটি দলও তাদের সঙ্গে কাজ করেছেন।

ফলাফলে দেখা যায়, উচ্চ মাত্রার নির্ভুলতায় সিস্টেমটি মুরগীগুলোর মানসিক অবস্থা শনাক্ত করছে।  

অধ্যাপক অ্যাড্রিয়ান বলেন, বিষয়টি প্রমাণ করে যে, আমাদের এআই মডেল মুরগীর শব্দ থেকে অর্থপূর্ণ নির্দেশনা উদ্ধারে সক্ষম। 

গবেষকরা সম্ভাব্য সীমাবদ্ধতাও স্বীকার করেছেন। যেমন শরীরী ভাষার মতো যোগাযোগের ক্ষেত্রে ও প্রজাতির ভিন্নতার কারণে অর্থ উদ্ধারে জটিলতার কথা বলেছেন তারা।  

প্রাণীদের নিয়ে গবেষণায় এখন অনেক বিজ্ঞানী এবং গবেষকই এআই ব্যবহার করছেন। ২০২২ সালে কোপেনহেগেন ইউনিভার্সিটি, ইটিএইচ জুরিখ এবং ফ্রান্সের ন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউট ফর এগ্রিকালচার, ফুড অ্যান্ড এনভায়রনমেন্টের সমন্বিত এক গবেষণায় বলা হয়েছে, তাদের বিজ্ঞানীরা শূকরের আবেগ বোঝার জন্য একটি অ্যালগরিদম তৈরি করেছেন।

Related Topics

টপ নিউজ

গবেষণা / এআই / কৃত্রিম বুদ্ধিমত্তা / জাপান / মুরগী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • ছবি: টিবিএস
    আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • শিক্ষা ব্যবস্থার টেকসই উন্নয়নে ৪ স্তম্ভের ওপর জোর দিলেন প্রতিমন্ত্রী
  • গাছের শরীরে জোনাকির ডিএনএ: বিদ্যুৎ ছাড়াই প্রকৃতিকে আলোকিত করতে বিজ্ঞানীদের অভিনব উদ্যোগ
  • ওষুধ আবিষ্কার ও প্রবৃদ্ধির খোঁজে চীনের দিকে ঝুঁকছে জাপানি ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো
  • মার্কিন সরকারের চাপে ক্লডের ‘অতিরিক্ত শক্তিশালী’ এআই মডেল বন্ধ করল অ্যানথ্রোপিক
  • ‘ম্যানেজমেন্ট নৈতিকতা হারিয়েছে’ দাবি করে গুগল পরিচালকের পদত্যাগ

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

3
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]