Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
স্যুটকেস আকৃতির ই-স্কুটার হোন্ডার, দাম মাত্র ৯৯৫ ডলার!

আন্তর্জাতিক

ইনসাইডার
18 September, 2023, 06:00 pm
Last modified: 18 September, 2023, 10:20 pm

Related News

  • মার্কিন নৌ অবরোধে যেভাবে তেল থেকে প্রায় ৬ বিলিয়ন ডলার রাজস্ব হারাচ্ছে ইরান
  • বিদ্যুতের দাম বাড়ানো নিয়ে সিদ্ধান্ত বুধবার
  • চামড়ার দাম দেশের চাহিদায় নয়, আন্তর্জাতিক বাজারের ওপর নির্ভর করে: প্রাণিসম্পদ মন্ত্রী
  • সাভারের চামড়া শিল্প নগরীতে ৪ ঘণ্টায় এলো ২৫ হাজার চামড়া, দাম নিয়ে মৌসুমি ব্যবসায়ীদের আক্ষেপ
  • গাবতলী হাটে পশুর দামে ধস: অবিক্রীত গরু নিয়ে ফেরার শঙ্কায় বিক্রেতারা, স্বস্তিতে ক্রেতা

স্যুটকেস আকৃতির ই-স্কুটার হোন্ডার, দাম মাত্র ৯৯৫ ডলার!

মোটোকমপ্যাক্টো দেখতে খুবই আকর্ষণীয় এবং এটিকে অদ্ভুত বলার কারণ হচ্ছে- এই স্কুটারের আকৃতি একটি স্যুটকেসের মতো। এ স্কুটারের সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৫ মাইল।
ইনসাইডার
18 September, 2023, 06:00 pm
Last modified: 18 September, 2023, 10:20 pm
হোন্ডা মোটোকমপ্যাক্টো। ছবি: হোন্ডা

কে বলে গড়পরতা আমেরিকানদের জন্য বৈদ্যুতিক গাড়ি অত্যন্ত ব্যয়বহুল? হোন্ডা মোটর কোম্পানি নিয়ে এবার এসেছে মাত্র ৯৯৫ ডলার মূল্যের একটি বৈদ্যুতিক গাড়ি।

না, মোটোকমপ্যাক্টো কোনো 'কার' নয়; বরং দেখতে কিছুটা অদ্ভুত, ছোট্ট এক ই-স্কুটার এটি। কলেজ ক্যাম্পাসে বা শহরে ঘুরে বেড়ানোর জন্য সাশ্রয়ী মূল্যের আদর্শ এক বাহন হতে পারে এটি।

হোন্ডার এই বৈদ্যুতিক স্কুটারটি দেখার পর যে কেউ এর প্রেমে পড়তে বাধ্য!

ছবি: হোন্ডা

মোটোকমপ্যাক্টো দেখতে খুবই আকর্ষণীয় এবং এটিকে অদ্ভুত বলার কারণ হচ্ছে- এই স্কুটারের আকৃতি একটি স্যুটকেসের মতো। এ স্কুটারের সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৫ মাইল এবং একবার ব্যাটারি চার্জে এটি ১২ মাইল যেতে পারবে বলে জানিয়েছে হোন্ডা। এই স্কুটারে মাত্র সাত সেকেন্ডের মধ্যে শূন্য থেকে ঘণ্টায় ১৫ মাইল গতিবেগ ওঠানো যাবে বলেও দাবি করেছে কোম্পানিটি। এছাড়াও, বাইরে বেরোনোর সময় চার্জিং কর্ড এবং অন্যান্য জিনিসপত্র সংরক্ষণের জায়গাও রয়েছে স্যুটকেস আকৃতির এই বাহনের মধ্যে।

আরও মজার ব্যাপার হলো, এই স্কুটারটিকে হোন্ডা কোম্পানির তৈরি সবচেয়ে আকর্ষণীয় একটি বাহন, ১৯৮০'র দশকের হোন্ডা মোটোকম্পোর উত্তরসূরি বলা যায়। এমনকি লাল রঙের সেই ছোট্ট, ফোল্ডিং স্কুটারটিকে একটা হ্যাচব্যাকের ট্রাংকের ভেতরে ঢুকিয়ে রাখা যেত। এরকম একটি স্কুটার তৈরির উদ্দেশ্য ছিল ক্রেতারা যেন স্কুটারকে সুবিধাজনক একটা জায়গায় পার্ক করতে পারেন, আর এই ক্ষুদে বাহনে করে শহরে ঘুরে বেড়াতে পারেন এবং স্কুটার চালিয়ে বাড়ি ফিরতে পারেন।

ছবি: হোন্ডা

একইভাবে, মোটোকমপ্যাক্টোর হ্যান্ডলবার, আসন এবং রিয়ার হুইলকেও ভেতরের দিকে ভাঁজ করে ঢুকিয়ে রাখা যায়, যার ফলে স্কুটারটি নিজেই একটা স্যুটকেসের মতো হয়ে ওঠে। হোন্ডা জানিয়েছে- বাহুল্যবর্জিত, আয়তাকার এই স্কুটারটির এরূপ আকৃতির কারণে ব্যবহারকারীরা সহজেই এটিকে গাড়িতে বা কোনো গণপরিবহনে করে নিয়ে যেতে পারবেন। 

এছাড়াও, মোটোকমপ্যাক্টোতে একটি হাতলও আছে; তবে ৪১.৩ পাউন্ড ওজনের এই বাহনটিকে যে এক হাতে বহন করা সহজ হবে না তা বলাই বাহুল্য।

যখন আপনি এই বাহনটির কথা চিন্তা করবেন, বৈদ্যুতিক স্কুটার এবং বৈদ্যুতিক গাড়ির সমন্বয়ের যৌক্তিকতা রয়েছে- যেহেতু বড় গাড়ির ব্যাটারি প্যাক থেকে ছোট ডিভাইস চার্জ দেওয়া সম্ভব। 

ছবি: হোন্ডা

হোন্ডা কোম্পানি মনে করে, এই মজার বাহনটি 'ট্রান্সপোর্টেশন-নার্ড' সম্প্রদায়, অর্থাৎ যারা পরিবহন-সংক্রান্ত সকল বিষয়ে অত্যন্ত উৎসাহী এবং এ সম্পর্কে জ্ঞান রাখেন- তাদের মধ্যে আলোড়ন সৃষ্টি করবে। একইসঙ্গে, মোটোকমপ্যাক্টোর আওতায় ব্যাকপ্যাক, হেলমেট এবং পোশাকসহ নানা আনুষঙ্গিক জিনিস বাজারে নিয়ে আসার পরিকল্পনাও রয়েছে তাদের। 

তাই 'বৈদ্যুতিক ব্রিফকেসে' চড়ে ঘুরে বেড়ানো হোক বা না হোক, সর্বত্রই মোটোকমপ্যাক্টোর প্রতিনিধিত্ব করতে পারবেন ভক্তরা।  

Related Topics

টপ নিউজ

মোটোকমপ্যাক্টো / হোন্ডা / স্কুটার / বৈদ্যুতিক স্কুটার / বৈদ্যুতিক গাড়ি / স্যুটকেস / ডলার / দাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
    দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

Related News

  • মার্কিন নৌ অবরোধে যেভাবে তেল থেকে প্রায় ৬ বিলিয়ন ডলার রাজস্ব হারাচ্ছে ইরান
  • বিদ্যুতের দাম বাড়ানো নিয়ে সিদ্ধান্ত বুধবার
  • চামড়ার দাম দেশের চাহিদায় নয়, আন্তর্জাতিক বাজারের ওপর নির্ভর করে: প্রাণিসম্পদ মন্ত্রী
  • সাভারের চামড়া শিল্প নগরীতে ৪ ঘণ্টায় এলো ২৫ হাজার চামড়া, দাম নিয়ে মৌসুমি ব্যবসায়ীদের আক্ষেপ
  • গাবতলী হাটে পশুর দামে ধস: অবিক্রীত গরু নিয়ে ফেরার শঙ্কায় বিক্রেতারা, স্বস্তিতে ক্রেতা

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

6
রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]