Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
নাকের লোম, মৃত মাকড়সা, পাথর চাটা: এবারের ইগ নোবেল জিতেছে যেসব গবেষণা

আন্তর্জাতিক

সিএনএন
16 September, 2023, 11:20 am
Last modified: 16 September, 2023, 11:26 am

Related News

  • ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের পদক উপহার দিলেন মাচাদো; ট্রাম্প বললেন, 'ধন্যবাদ, মারিয়া'
  • ২০২৫ সালের নোবেল বিজয়ীদের আইকনিক প্রতিকৃতি আঁকা কে এই নিকোলাস এলমেহেদ?
  • ‘শান্তির জন্য কিছু না করেই’ নোবেল পেয়েছেন অনেকে: পুতিন
  • যুক্তরাষ্ট্র ছেড়ে সুইজারল্যান্ডে পাড়ি জমাচ্ছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ দুফলো ও অভিজিৎ
  • নোবেল কমিটি ‘শান্তির চেয়ে রাজনীতিকে’ বেশি প্রাধান্য দেয়: হোয়াইট হাউস 

নাকের লোম, মৃত মাকড়সা, পাথর চাটা: এবারের ইগ নোবেল জিতেছে যেসব গবেষণা

এটি মূলত নোবেল পুরস্কারের প্যারোডি। তবে নোবেলকে হেয় করা উদ্দেশ্য নয়। বরং এ পুরস্কারের মাধ্যমে এমন সব বৈজ্ঞানিক গবেষণাকে স্বীকৃতি দেওয়া হয়, যেগুলো ‘আগে মানুষকে হাসায়, পরে ভাবায়’।
সিএনএন
16 September, 2023, 11:20 am
Last modified: 16 September, 2023, 11:26 am
মৃত মাকড়সাকে গ্রিপিং টুল হিসেবে ব্যবহারের জন্য মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পুরস্কার জিতেছেন টেক্সাসের রাইস ইউনিভার্সিটির একদল গবেষক। ছবি: দানিয়েল প্রেস্টন ভিয়া এসওয়াইএফওয়াই

যখন কেউ একই শব্দ বহুবার পড়ে তখন তার কেমন লাগে? মানুষের উভয় নাকের ছিদ্রে কি সমান সংখ্যক লোম থাকে? অ্যানালপ্রিন্টের মাধ্যমে কি মানুষকে শনাক্ত করা সম্ভব? ভূতাত্ত্বিকরা কেন পাথর চাটেন? 

এসব প্রশ্ন নিয়ে গবেষণা করা বিজ্ঞানীরাই এ বছরে 'ইগ নোবেল পুরস্কার' জিতেছেন। নোবেল পুরস্কারের সাথে এটির কোন সম্পর্ক নেই। মূলত প্রচলিত ধারার বাইরে মজার ও হাস্যকর বিজ্ঞান, চিকিৎসা  ও প্রযুক্তি গবেষণাকে উৎসাহিত করতে এবং কল্পনাপ্রবণ হওয়াকে সম্মান জানাতে এই পুরস্কার দেওয়া হয়। সত্যিকারের নোবেল বিজয়ীরা এই পুরস্কার বিজয়ীদের হাতে তুলে দেন। 

এটি মূলত নোবেল পুরস্কারের প্যারোডি। তবে নোবেলকে হেয় করা উদ্দেশ্য নয়। বরং এ পুরস্কারের মাধ্যমে এমন সব বৈজ্ঞানিক গবেষণাকে স্বীকৃতি দেওয়া হয়, যেগুলো 'আগে মানুষকে হাসায়, পরে ভাবায়'।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ভার্চুয়ালি ইগ নোবেল পুরস্কারের ৩৩তম আসর অনুষ্ঠিত হয়েছে। বিজয়ীরা প্রত্যেকে ১০ ট্রিলিয়ন জিম্বাবুয়ে ডলার এবং 'ইগ সিউডো কোলা' এর একটি প্যাকেজ  পেয়েছেন।  

২২ দেশের বিজ্ঞানীরা এবার ইগ নোবেল পুরস্কার পেয়েছেন। তাদের মধ্যে যুক্তরাষ্ট্রের পাঁচজন, যুক্তরাজ্যের চারজন এবং চীনের তিনজন গবেষক আছেন। 

কেন অনেক বিজ্ঞানী পাথর চাটতে পছন্দ করেন? এ বিষয়ে গবেষণা করে এবছর রসায়ন ও ভূতত্ত্ব পুরস্কার জিতেছেন ভূতত্ত্ববিদ জান জালাসিউইচ। তার গবেষণা মতে, ভেজা অবস্থায়  চাটলে পাথরটি কোন ধরনের তা বুঝতে সুবিধা হয়। পুরস্কার পাওয়ার পর নিজের বক্তব্যের সময় ৪০০ বছর পুরনো একটি ট্রিলোবাইট চেটে দেখান এই গবেষক। 

এবছর সাহিত্য পুরস্কার জিতেছেন 'জামাইস ভু' নিয়ে গবেষণা করা একদল বিজ্ঞানী। জামাইস ভু একটি মনস্তত্ত্বিক অবস্থা যেখানে পরিচিত জিনিসকে অপরিচিত মনে হয়। তাদের গবেষণায় দেখা গেছে, মানুষ একই শব্দ ৩০ বারের বেশি পড়লে তাদের 'অদ্ভুত' অনুভূতি হয়।

এদিকে মৃত মাকড়সাকে গ্রিপিং টুল হিসেবে ব্যবহারের জন্য মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পুরস্কার জিতেছেন টেক্সাসের রাইস ইউনিভার্সিটির একদল গবেষক। গবেষণায় দেখা গেছে, মাকড়সা তার ওজনের চেয়ে ১৩০ গুণ ভারি বস্তু আঁকড়ে ধরে তুলতে সক্ষম। নেক্রোবায়োটিক্স গবেষণার প্রথম ধাপ হিসেবে এই গবেষণা সম্পন্ন করেন তারা। 

একজন ব্যক্তির প্রতিটি নাকের মধ্যে কতটি লোম আছে তা নিয়ে গবেষণার জন্য এবারের মেডিসিন পুরস্কার দেওয়া। মৃতদেহের নাকের লোম যাচাই করে বিজয়ী গবেষকরা দেখেছেন, একজন ব্যক্তি বাম নাকে গড়ে ১২০টি ও ডান নাকে গড়ে ১১২টি লোম থাকে। অ্যালোপেসিয়ায় (চুল পড়ে যাওয়ার একটি কারণ) আক্রান্ত ব্যক্তিদের রোগ প্রতিরোধ ব্যবস্থায় নাকের লোমের প্রভাব গবেষণায় এটি কাজে আসবে । 

মানুষ অতীতের কথা বলার সময় তার মস্তিষ্ক কীভাবে কাজ করে তা নিয়ে গবেষণায় এবারের ইগ কমিউনিকেশন পুরস্কার প্রদান করা হয়েছে। আর জনস্বাস্থ্য পুরস্কার জিতেছেন ইউরোলজিস্ট সিউং-মিন পার্ক। যিনি স্ট্যানফোর্ড টয়লেটের আবিষ্কারক। এটি এমন একটি ডিভাইস যা ফিঙ্গারপ্রিন্টের মতোই মলমূত্র বিশ্লেষণ করে 'অ্যানালপ্রিন্ট' দ্বারা মানুষকে শনাক্ত করবে।  

জিহ্বায়  ডিভাইস ব্যবহারের ফলে খাবারের স্বাদ পরিবর্তন নিয়ে গবেষণার জন্য পুষ্টি পুরস্কার পেয়েছেন জাপানি বিজ্ঞানী হোমি মিয়াশিতা এবং হিরোমি নাকামুরা। গবেষণায় দেখা যায়, ডিভাইস ব্যবহারকারীদের লবণাক্ততা বোঝার ক্ষমতা বাড়ে। 

শিক্ষকদের একঘেয়েমি কীভাবে শিক্ষার্থীদেরে একঘেয়েমিকে প্রভাবিত করে তা নিয়ে গবেষণায় এবারের শিক্ষা পুরস্কার দেওয়া হয়েছে। 

পদার্থবিদ্যা পুরস্কার গেছে অ্যাঙ্কোভিসের যৌন কার্যকলাপ কীভাবে সমুদ্রের পানির মিশ্রণ এবং সমুদ্রের স্রোতের বিশ্বব্যাপী সঞ্চালনকে প্রভাবিত করে তা নিয়ে গবেষণা করা একদল বিজ্ঞানীর হাতে। 

পুরস্কারপ্রাপ্ত গবেষকরা নভেম্বরে ম্যাসাচুসেটসের কেমব্রিজে ইগ নোবেল কর্তৃপক্ষের আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ পাবেন। 

Related Topics

টপ নিউজ

ইগ নোবেল / নোবেল পুরস্কার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • ছবি: টিবিএস
    আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের পদক উপহার দিলেন মাচাদো; ট্রাম্প বললেন, 'ধন্যবাদ, মারিয়া'
  • ২০২৫ সালের নোবেল বিজয়ীদের আইকনিক প্রতিকৃতি আঁকা কে এই নিকোলাস এলমেহেদ?
  • ‘শান্তির জন্য কিছু না করেই’ নোবেল পেয়েছেন অনেকে: পুতিন
  • যুক্তরাষ্ট্র ছেড়ে সুইজারল্যান্ডে পাড়ি জমাচ্ছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ দুফলো ও অভিজিৎ
  • নোবেল কমিটি ‘শান্তির চেয়ে রাজনীতিকে’ বেশি প্রাধান্য দেয়: হোয়াইট হাউস 

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

3
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]