Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
ফার্নান্দো বোতেরো: স্থুলকায় ভাস্কর্য ও চিত্রকর্মের জন্য বিখ্যাত শিল্পীর জীবনাবসান

আন্তর্জাতিক

এল পাইস
16 September, 2023, 12:00 pm
Last modified: 16 September, 2023, 06:09 pm

Related News

  • চট্টগ্রামে আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের
  • দেশে হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৬৫৬
  • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬৫২
  • হামের উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৬৪৩
  • ৯০ মিনিটের ক্যানভাসে তুলির আঁচড়

ফার্নান্দো বোতেরো: স্থুলকায় ভাস্কর্য ও চিত্রকর্মের জন্য বিখ্যাত শিল্পীর জীবনাবসান

শিল্পের জগতে তিনি নিজের স্বতন্ত্র অবস্থান  তৈরি করে নিয়েছিলেন। স্থুলকায় বিষয়বস্তু তার ভাস্কর্য এবং চিত্রকর্মকে অন্য সবার থেকে পৃথক করেছে। 
এল পাইস
16 September, 2023, 12:00 pm
Last modified: 16 September, 2023, 06:09 pm
নিজের শিল্পকর্মের সামনে ফার্নান্দো বোতেরো। ছবি: ইপিএ ভিয়া বিবিসি

আন্তর্জাতিকভাবে বিখ্যাত কলম্বিয়ান শিল্পী ফার্নান্দো বোতেরো ৯১ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। গতকাল (শুক্রবার) সাংবাদিক জুলিও সানচেজ ডব্লিও রেডিওতে খবরটি নিশ্চিত করেছেন। 

ফ্রান্সের মোনাকোতে অবস্থিত তার নিজের বাড়িতে বিখ্যাত এই চিত্রশিল্পী ও ভাস্কর শেষ নিশ্বাস ত্যাগ করেন। বোতেরোর জন্ম ১৯৩২ সালে কলম্বিয়ার মেডেলিন শহরে। শিল্পের জগতে তিনি নিজের স্বতন্ত্র অবস্থান  তৈরি করে নিয়েছিলেন। স্থুল স্বাস্থ্যের বিষয়বস্তু তার ভাস্কর্য এবং চিত্রকর্মকে অন্য সবার থেকে পৃথক করেছে। 

২০১৯ সালে এল পাইসে দেওয়া এক সাক্ষাৎকারে বোতেরো বলেন, 'আনন্দ ও সুন্দর অনুভূতি তৈরি করাই শিল্পকর্মের কাজ। এক্ষেত্রে আমি চিত্রকর্মে মূলত নাটকীয় জিনিসগুলো ফুটিয়ে তুলতেই বেশি চেষ্টা করেছি। আমার কাজে সবসময় নান্দনিকতার খোঁজ করেছি। আমি হিংসা, অত্যাচার ইত্যাদি নিয়ে এঁকেছি। কেননা এমন নাটকীয় চিত্রকর্মে এক প্রকার আলাদা আনন্দ রয়েছে।"

ইতালির ফ্লোরেন্সে থাকা বোতেরোর একটি শিল্পকর্ম; ছবি: এপি

২০১৯ সালে বোতেরোকে নিয়ে তৈরি করা এক তথ্যচিত্রে তার মেয়ে লিনা বোতেরো বলেন, "আমার বাবার জীবনের গল্পটা বেশ অনুপ্রেরণামূলক। তিনি একেবারে শুন্য থেকে সবকিছু শুরু করেছিলেন। তবে শিল্পের প্রতি তার অনুরাগ ও আবেগ  ছিল। এই সবই তাকে শিল্প জগতের প্রথাগত ধারার বিপরীতে যেয়ে আপন শক্তিতে  এগিয়ে যেতে সাহায্য করেছে।

বোতেরো জীবনের দীর্ঘ ৭০ বছর নিজেকে শিল্পচর্চায় নিয়োজিত করেছেন। ভাস্কর্য, তৈলচিত্র, প্যাস্টেল, জলরঙ এবং অঙ্কনসহ শিল্পের নানা শাখায় তার বিচরণ রয়েছে। 

বোতেরোর শিল্পজগতের শুরুটা হয়েছিল ১৯৪০ এর দশকে, এল কলম্বিয়ানো নামের একটি পত্রিকার তরুণ চিত্রকার হিসাবে। তবে খুব শীঘ্রই তিনি নিজেকে ইতালীয় বিখ্যাত চিত্রশিল্পী পিয়েরো ডেলা ফ্রান্সেসকার উত্তরাধিকারী হিসেবে প্রতিষ্ঠিত করেন। মাত্র ২৫ বছর বয়সেই শিল্পকর্মে তার প্রতিভার বিষয়টি ছড়িয়ে পড়ে। 

২০১৭ সালে রোমে অনুষ্ঠিত এক প্রদর্শনীতে বোতেরোর শিল্পকর্ম; ছবি: এনপিআর

বোতেরো সমসাময়িকদের মধ্যে অন্যতম সেরা শিল্পীদের একজন হিসাবে বিবেচিত হয়েছেন। ১৯৯০-এর দশকে তার বিশাল ও আইকনিক ব্রোঞ্জ ভাস্কর্যগুলি বিশ্বের প্রধান প্রধান রাজধানীগুলিতে প্রদর্শিত হতে শুরু করে।

নিজেকে এতবড় শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করতে অনেকটা কঠিন পথ পাড়ি দিতে হয়েছে বোতেরোকে। ১৯৬০ এর দশকে মাত্র ২০০ ডলার নিয়ে নিউ ইয়র্কে পাড়ি জমিয়েছিলেন তিনি।

১৯৭০ এর দশকে বোতেরো নিউ ইয়র্ক ছেড়ে প্যারিসে পাড়ি জমান। সেখানেই তার জীবনের সবচেয়ে বিষাদময় ঘটনাটি ঘটে। সড়ক দুর্ঘটনায় তিনি তার সন্তান পেদ্রোকে হারান। 

২০০৯ সালে এক প্রদর্শনীতে বোতেরোর শিল্পকর্ম; ছবি: এনপিআর

দুর্ঘটনায় বোতেরোর ডান হাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছিল। ফলে দীর্ঘ সময় তাকে নিজের কাজ থেকে দূরে থাকতে হয়েছিল। ওই অবস্থা থেকে সেরে উঠলেও তিনি সন্তান হারানোর শোক ভুলতে পারছিলেন না। স্টুডিওতে দীর্ঘসময় নিজেকে  একঘরে করে রেখে ছেলের ছবি আঁকতেন তিনি। 

জীবদ্দশায় বোতেরো মেক্সিকো, নিউ ইয়র্ক, মোনাকো ও প্যারিসে বসবাস করেছেন। তবে নিজের শেকড়, নিজের জন্মভূমি কলোম্বিয়াকে তিনি কখনোই ভুলে যাননি। বরং ১৯৩০ ও ১৯৪০ এর দশকে ম্যাডেলিনের কাটানো শৈশবের স্মৃতি তার কাজে গভীরভাবে প্রতিফলিত হয়েছে।  

দেশপ্রেমের নিদর্শনস্বরূপ বোতেরো নিজের কাছে থাকা সকল শিল্পকর্ম কলম্বিয়ায় দান করেছিলেন। যেটিকে অনেকেই তার জীবনের সবচেয়ে ভালো সিদ্ধান্ত বলে অভিহিত করে থাকেন।

Related Topics

টপ নিউজ

শিল্পী / চিত্রশিল্পী / ভাস্কর / মৃত্যু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • প্রতীকী ছবি: টিবিএস
    মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • চট্টগ্রামে আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের
  • দেশে হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৬৫৬
  • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬৫২
  • হামের উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৬৪৩
  • ৯০ মিনিটের ক্যানভাসে তুলির আঁচড়

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

4
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]