Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 28, 2026
বাঁধ ভেঙ্গে লিবিয়ায় এপর্যন্ত নিহত ৩ হাজারের বেশি, নিখোঁজ ১০ হাজার 

আন্তর্জাতিক

সিএনএন, আল জাজিরা 
12 September, 2023, 05:55 pm
Last modified: 13 September, 2023, 10:41 am

Related News

  • উজানের ঢলে তিস্তার পানি বিপৎসীমার ওপরে; ব্যারেজের ৪৪ গেট খোলা, বন্যার শঙ্কা
  • রংপুর ও সিলেট অঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার পূর্বাভাস
  • হাওরের নিম্নাঞ্চলে বন্যার পূর্বাভাস, বোরো ধান ঘরে তোলা নিয়ে শঙ্কায় কৃষকেরা 
  • অকাল বন্যার শঙ্কায় হাওরের কৃষক, দ্রুত ধান কাটার আহ্বান, শ্রমিক ও ডিজেল সংকট
  • লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে সাগরে নিহত ১৮ বাংলাদেশির ১০ জনই সুনামগঞ্জের

বাঁধ ভেঙ্গে লিবিয়ায় এপর্যন্ত নিহত ৩ হাজারের বেশি, নিখোঁজ ১০ হাজার 

বেনগাজী- কেন্দ্রিক পূর্বাঞ্চলীয় প্রশাসনের ধারণা, নিহতের সংখ্যা ৩ হাজারের কম হবে না। 
সিএনএন, আল জাজিরা 
12 September, 2023, 05:55 pm
Last modified: 13 September, 2023, 10:41 am
ঘূর্ণিঝড়ের আঘাত ও বাঁধভাঙা স্রোতে লণ্ডভণ্ড হয়ে যাওয়া ডের্না শহর। ছবি- আল জাজিরা/এপি

ঘূর্ণিঝড় ড্যানিয়েল- এর প্রভাবে লিবিয়ার উত্তরপূর্বাঞ্চলে এত বেশি বৃষ্টিপাত হয়েছে যে, পানির চাপের দুটি বড় বাঁধ ভেঙ্গে গেছে। ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়েছে উপকূল। তার সাথে- বাধভাঙা স্রোত নিকটবর্তী এলাকায় চালিয়েছে ধবংসযজ্ঞ। এতে এপর্যন্ত ৩ হাজারের বেশি লোক নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিখোঁজ প্রায় ১০ হাজার জন।    

আজ মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সুইজারল্যান্ডের জেনেভায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন, লিবিয়ায় ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটি প্রতিনিধিদলের প্রধান তামির রামাদান। 

লিবিয়ার রেড ক্রিসেন্টের মুখমাত্র তৌফিক আল-শুকরি জানান, দুই হাজার ৮৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে, আর ৯ হাজার জন নিখোঁজের ঘটনা নথিভুক্ত করা হয়েছে। বাস্তুচ্যুত হয়েছে ২০ হাজারের বেশি।   

বেনগাজী- কেন্দ্রিক পূর্বাঞ্চলীয় প্রশাসনের ধারণা, নিহতের সংখ্যা ৩ হাজারের কম হবে না। 

পশ্চিমা-সমর্থিত অভ্যুত্থানে মুয়াম্মার গাদ্দাফিকে উৎখাতের পর থেকেই লিবিয়া গৃহযুদ্ধ কবলিত। সরকার ব্যবস্থাও বিভাজিত। পূর্বাঞ্চলের পার্লামেন্ট সমর্থিত সরকারের স্বাস্থ্যমন্ত্রী ওসমান আব্দুলজলিল জানিয়েছেন, কেবল ডের্না শহরেই নিখোঁজ রয়েছেন ৬ হাজার মানুষ। 

দুর্যোগ আঘাত হানার পর গতকাল সোমবার ডের্নার পরিস্থিতি দেখতে গিয়েছিলেন আব্দুলজলিল। এই পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে ডের্না 'ভূতুড়ে শহরে' রূপ নিয়েছে বলে জানান তিনি।   

লিবিয়ার একটি টেলিভিশন চ্যানেল আল-মাসার'কে মন্ত্রী বলেন, 'পরিস্থিতি সেখানে ভয়াবহ, অনেক জায়গায় এখনও লাশ পড়ে আছে। বাড়ির ভেতর পরিবারগুলো আটকে পড়েছে, ধবংসস্তূপের নিচে রয়েছে অনেকের মৃতদেহ। বন্যার স্রোত অনেক মানুষকে সাগরে ভাসিয়ে নিয়ে গেছে। মঙ্গলবার সাগর থেকে অনেকের লাশ উদ্ধার হবে বলে ধারণা করছি।' 

Related Topics

টপ নিউজ

লিবিয়া / বন্যা / বাঁধ ভাঙন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    চীনের করিডোর প্রস্তাব পর্যালোচনায়, এখনো চূড়ান্ত অবস্থান নেওয়া হয়নি: পররাষ্ট্রমন্ত্রী  
  • ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি প্রাণ গোপাল
  • মাহবুব উদ্দিন খোকন। ছবি: স্ক্রিনগ্র্যাব
    ১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে, ব্যাংকের সংখ্যাও কমানোর আহ্বান
  • ছবি: সংগৃহীত
    জাহানারা ইমামকে 'জাহান্নামের ইমাম' আখ্যা দিয়ে পোস্ট রাকসু'র সংস্কৃতি সম্পাদকের   
  • এই বিশ্বকাপ একটা ‘বিপর্যয়’, ‘আমাদের পাশে কেউ নেই’: ফিফার বিরুদ্ধে ইরানের অধিনায়কের অভিযোগ
    এই বিশ্বকাপ একটা ‘বিপর্যয়’, ‘আমাদের পাশে কেউ নেই’: ফিফার বিরুদ্ধে ইরানের অধিনায়কের অভিযোগ

Related News

  • উজানের ঢলে তিস্তার পানি বিপৎসীমার ওপরে; ব্যারেজের ৪৪ গেট খোলা, বন্যার শঙ্কা
  • রংপুর ও সিলেট অঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার পূর্বাভাস
  • হাওরের নিম্নাঞ্চলে বন্যার পূর্বাভাস, বোরো ধান ঘরে তোলা নিয়ে শঙ্কায় কৃষকেরা 
  • অকাল বন্যার শঙ্কায় হাওরের কৃষক, দ্রুত ধান কাটার আহ্বান, শ্রমিক ও ডিজেল সংকট
  • লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে সাগরে নিহত ১৮ বাংলাদেশির ১০ জনই সুনামগঞ্জের

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চীনের করিডোর প্রস্তাব পর্যালোচনায়, এখনো চূড়ান্ত অবস্থান নেওয়া হয়নি: পররাষ্ট্রমন্ত্রী  

2
ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি প্রাণ গোপাল

3
মাহবুব উদ্দিন খোকন। ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে, ব্যাংকের সংখ্যাও কমানোর আহ্বান

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাহানারা ইমামকে 'জাহান্নামের ইমাম' আখ্যা দিয়ে পোস্ট রাকসু'র সংস্কৃতি সম্পাদকের   

5
এই বিশ্বকাপ একটা ‘বিপর্যয়’, ‘আমাদের পাশে কেউ নেই’: ফিফার বিরুদ্ধে ইরানের অধিনায়কের অভিযোগ
খেলা

এই বিশ্বকাপ একটা ‘বিপর্যয়’, ‘আমাদের পাশে কেউ নেই’: ফিফার বিরুদ্ধে ইরানের অধিনায়কের অভিযোগ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]