Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
থাইল্যান্ডে ১৬ বছর ও তদূর্ধ্বরা পাবেন ১০,০০০ বাত, অর্থনীতিকে চাঙ্গা করার উদ্যোগ

আন্তর্জাতিক

ব্লুমবার্গ
11 September, 2023, 01:20 pm
Last modified: 11 September, 2023, 03:58 pm

Related News

  • তিন বছর কোমায় থাকার পর থাই রাজকন্যা বজ্রকিয়াতিয়াভার প্রয়াণ  
  • যুক্তরাজ্যসহ ৯০টির বেশি দেশের জন্য ভিসামুক্ত থাকার মেয়াদ কমাচ্ছে থাইল্যান্ড
  • থাইল্যান্ডে জীবাশ্ম থেকে নতুন প্রজাতির বিশাল আকৃতির ডায়নোসর আবিষ্কার
  • কোকো গ্রিন: থাইল্যান্ডের আদলে প্রসেসড ডাব এখন বাংলাদেশে
  • জ্বালানি সংকট মোকাবিলায় থাইল্যান্ড ও ভিয়েতনামে কর্মীদের ঘরে বসে কাজের আহ্বান

থাইল্যান্ডে ১৬ বছর ও তদূর্ধ্বরা পাবেন ১০,০০০ বাত, অর্থনীতিকে চাঙ্গা করার উদ্যোগ

আগামী ছয় মাসের মধ্যে থাইল্যান্ডের ৫৫ মিলিয়ন প্রাপ্তবয়স্কের মাঝে ৫৬০ বিলিয়ন বাত (১৬ বিলিয়ন মর্কিন ডলার) বিতরণের ঘোষণা দিয়েছে দেশটির সরকার।
ব্লুমবার্গ
11 September, 2023, 01:20 pm
Last modified: 11 September, 2023, 03:58 pm
থাই প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন। ছবি: ব্লুমবার্গ

অর্থনীতিকে চাঙ্গা করতে আগামী ছয় মাসের মধ্যে থাইল্যান্ডের ৫৫ মিলিয়ন প্রাপ্তবয়স্কের মাঝে ৫৬০ বিলিয়ন বাত (১৬ বিলিয়ন মর্কিন ডলার) বিতরণের ঘোষণা দিয়েছে দেশটির সরকার। বিনিয়োগে উৎসাহিত করে অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতেই এমন উদ্যোগের কথা জানিয়েছেন থাই প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন।

থাইল্যান্ডে ১৬ বছর বা এরচেয়ে বেশি বয়সী সকল নাগরিককে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে ১০,০০০ বাত (বাংলাদেশি মুদ্রায় ৩০,৯২০ টাকা) দেওয়া হবে। নাগরিকরা তাদের আশেপাশে নির্দিষ্ট পণ্য এবং পরিষেবা খাতে এই অর্থ বিনিয়োগ করতে পারবেন।

সোমবার (১১ সেপ্টেম্বর) দেশটির জাতীয় সংসদে এ সংক্রান্ত নীতি বিবৃতি পাঠ করেন থাই প্রধানমন্ত্রী। এর আগে, নির্বাচনী-প্রতিশ্রুতি হিসেবে যে 'ডিজিটাল ওয়ালেট প্রোগ্রাম'-এর ঘোষণা দেওয়া হয়েছিল, সেই প্রতিশ্রুতিই বাস্তবায়ন করতে যাচ্ছে স্রেথা সরকারের ফিউ থাই পার্টি।

এছাড়া, শীঘ্রই জ্বালানির দাম কমিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে দেশটির সরকার। সেইসঙ্গে, বর্তমানে ঋণের বোঝা নিয়ে হিমশিম খাচ্ছেন, এমন কৃষক ও ছোট ব্যবসায়ীদের ঋণ স্থগিত করারও ঘোষণা দেওয়া হয়েছে।

ডিজিটাল ওয়ালেট প্রকল্পের অর্থ দেশটির অর্থনীতির প্রতিটি খাতে সমানভাবে বণ্টন করা হবে জানিয়ে থাই প্রধানমন্ত্রী বলেছেন, তথাকথিত এই ডিজিটাল ওয়ালেট প্ল্যান আবারও দেশের অর্থনীতিকে চাঙ্গা করে তুলতে সাহায্য করবে।

ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, আগামী বুধবার (১৩ সেপ্টেম্বর) স্রেথা সরকারের মন্ত্রিসভার প্রথম কার্যনির্বাহী বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকেই আজ সংসদে প্রধানমন্ত্রীর নির্দেশিত এসব পদক্ষেপের ওপর স্বাক্ষর করার সম্ভাবনা রয়েছে।

দেশটির কর্মকর্তারা বলছেন, এই প্রকল্পের আওতায় যে অর্থ বিতরণ হবে তার অন্তত চারগুণ ফেরত আসতে পারে। আগামী বছরে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি এ বছরের প্রত্যাশিত ২.৮ শতাংশের তুলনায় ৫ শতাংশে উন্নীত হতে পারে।

বর্তমানে থাইল্যান্ডের অর্থনীতিতে ধীরতা চলছে। দেশটিতে প্রত্যাশার তুলনায় বিদেশি পর্যটকের সংখ্যা এবং শীর্ষ বাণিজ্যিক অংশীদার চীনের কাছ থেকে পণ্যের চাহিদা কমে যাওয়ায় অর্থনীতিতে ধীরতা নেমে এসেছে।  

এছাড়া, খরার কারণে চাল ও চিনির উৎপাদন কমে যাওয়ার সম্ভাবনা দেখা দেওয়ায় দেশটিতে মূল্যস্ফীতি আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে বিনিয়োগে উৎসাহ বাড়াতে ডিজিটাল ওয়ালেট প্রোগ্রাম চালুর সিদ্ধান্ত নিয়েছে থাইল্যান্ড।

তবে নতুন করে ঋণ নিয়ে নয়, বরং রাষ্ট্রীয় বাজেট এবং অন্যান্য খাত থেকে অতিরিক্ত কর আদায়ের মাধ্যমে এই প্রকল্পে অর্থায়ন করতে চায় সরকার। যদিও দেশটির অর্থনীতিরাবিদরা এ ব্যাপারে সতর্ক করে বলেছেন, জাতীয় বাজেট ও করের মাধ্যমে অর্থের যোগান দিতে গেলে তা রাজস্ব ঘাটতিকে আরও বাড়িয়ে তুলতে পারে। এক্ষেত্রে সরকারকে আরও বিচক্ষণ হওয়ার পরামর্শ দিয়েছেন তারা।
 

Related Topics

টপ নিউজ

থাইল্যান্ড / থাইল্যান্ডের প্রধানমন্ত্রী / থাইল্যান্ডের অর্থনীতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
    চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ
  • ছবি: সিএনপি
    আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড
  • ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
    ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

Related News

  • তিন বছর কোমায় থাকার পর থাই রাজকন্যা বজ্রকিয়াতিয়াভার প্রয়াণ  
  • যুক্তরাজ্যসহ ৯০টির বেশি দেশের জন্য ভিসামুক্ত থাকার মেয়াদ কমাচ্ছে থাইল্যান্ড
  • থাইল্যান্ডে জীবাশ্ম থেকে নতুন প্রজাতির বিশাল আকৃতির ডায়নোসর আবিষ্কার
  • কোকো গ্রিন: থাইল্যান্ডের আদলে প্রসেসড ডাব এখন বাংলাদেশে
  • জ্বালানি সংকট মোকাবিলায় থাইল্যান্ড ও ভিয়েতনামে কর্মীদের ঘরে বসে কাজের আহ্বান

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
আন্তর্জাতিক

চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ

4
ছবি: সিএনপি
আন্তর্জাতিক

আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প

5
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

6
ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]