Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
বানর ঠেকাও! জি২০ সম্মেলন চলাকালীন শহরে বানরের উপদ্রব চায় না দিল্লি!

আন্তর্জাতিক

সিএনএন
02 September, 2023, 02:30 pm
Last modified: 02 September, 2023, 04:29 pm

Related News

  • খাগড়াছড়ির লোকালয় থেকে উদ্ধার আহত লজ্জাবতী বানর
  • খুনের মামলায় মালিক গ্রেপ্তার, থানায় হাজির পোষা বানর ‘রাজা মিয়া’  
  • পুতুল বুকে জড়িয়ে ছোট্ট পাঞ্চের লড়াই; মা হয়েও কিছু প্রাণী কেন নিজ সন্তানকে দূরে ঠেলে দেয়?
  • রাজনীতি থেকে শিষ্টাচার হারিয়ে গেছে: ওবামাকে ‘বানর’ হিসেবে চিত্রিত করা ট্রাম্পের ভিডিওর কড়া সমালোচনা
  • পাঠ্যবই থেকে ডারউইনের বিবর্তনবাদ তত্ত্ব বাদ দিতে আইনি নোটিশ

বানর ঠেকাও! জি২০ সম্মেলন চলাকালীন শহরে বানরের উপদ্রব চায় না দিল্লি!

দিল্লির আনাচে-কানাচে ছড়িয়ে আছে আকারে ছোট রেসাস ম্যাকাক জাতের অসংখ্য বানর। এগুলোকে প্রায়শই রাস্তায় দৌড়াতে কিংবা বাড়ির ছাদে ঘোরাফেরা করতে দেখা যায়। অনেকেই এদের উপদ্রবে অতিষ্ঠ। এমনকি বানরগুলো মাঝে মাঝে অপ্রত্যাশিতভাবে পথচারীদের আক্রমণও করে বসে।
সিএনএন
02 September, 2023, 02:30 pm
Last modified: 02 September, 2023, 04:29 pm
ছবি: গেটি ইমেজেস

আগামী ৯-১০ সেপ্টেম্বর ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জি২০ জোটের শীর্ষ সম্মেলন। এর সার্বিক প্রস্তুতির অংশ হিসেবে আয়োজক দেশটি শহরে বানরের উপদ্রব নিয়ন্ত্রণে নিয়েছে ভিন্নধর্মী নানা উদ্যোগ। 

এক্ষেত্রে রাজধানী জুড়ে রাগান্বিত মুখভঙ্গির এশিয়াটিক বানর (ল্যাঙ্গুর) এর কাটআউট স্থাপন করা হয়েছে। মূলত শহরজুড়ে থাকা ছোট রেসাস ম্যাকাক জাতের বানরগুলোর যাতে সম্মেলন চলাকালীন কোনরকম উপদ্রব করতে না পারে, সেজন্যই এই উদ্যোগ।

আকারে ল্যাঙ্গুর বানর রেসাস ম্যাকাক জাতের বানরের তুলনায় বড় এবং বেশি আক্রমণাত্মক। তাই রেসাস বানরগুলো ল্যাঙ্গুরকে ভয় পায়। আর এই দুর্বলতাটিকেই বহু আগে থেকেই নানাভাবে কাজে লাগানো হয়। যেমন, ২০১০ সালে দিল্লিতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেইমসেও ল্যাঙ্গুর জাতের বানর অনুষ্ঠানস্থলের আশেপাশে রেখেছিল কর্তৃপক্ষ।

জি২০ সম্মেলন উপলক্ষে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন থেকে শুরু করে বিশ্বের বহু গুরুত্বপূর্ণ নেতারা ভারত সফর করবেন। তাই প্রস্তুতিতে বিন্দুমাত্র ঘাটতি রাখতে চাইছে না দেশটি। 

দিল্লির আনাচে-কানাচে ছড়িয়ে আছে আকারে ছোট রেসাস ম্যাকাক জাতের বানর। এগুলোকে প্রায়শই রাস্তায় দৌড়াতে কিংবা বাড়ির ছাদের ঘোরাফেরা করতে দেখা যায়। অনেকেই এদের উপদ্রবে অতিষ্ঠ। এমনকি বানরগুলো মাঝে মাঝে অপ্রত্যাশিতভাবে পথচারীদের আক্রমণও করে বসে।    

জি-২০ সম্মেলন উপলক্ষে শহরের গুরুত্বপূর্ণ জায়গায় সৌন্দর্যবর্ধন, দেয়ালে রঙ করা, নানা রঙের বাহারি ফুলের গাছ লাগানোসহ নেওয়া হয়েছে নানামুখী উদ্যোগ। এক্ষেত্রে এতসব আয়োজন বানরের কোনো আচরণে যাতে ম্লান হয়ে না যায়, সেজন্য নেওয়া হয়েছে এই কাটআউট বসানোর উদ্যোগ।   

এ সম্পর্কে দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিলের ভাইস-চেয়ারপার্সন সতীশ উপাধ্যায় বলেন, "বানরগুলোকে তো আর স্থানান্তর, ক্ষতিগ্রস্ত কিংবা আঘাত করা যাবে না। তবে এরা ল্যাঙ্গুরদের দেখে ভয় পায়। তাই স্থাপন করা কাটআউট দেখে বানরগুলোর আর ঐ এলাকায় আসতে চাইবে না।"

সতীশ উপাধ্যায় জানান, শুধু কাটআউট নয়, ল্যাঙ্গুরের মতো ডাকতে পারে এমন বেশ কয়েকজন কর্মীও সম্মেলনের দিনগুলিতে নিয়োগ করা হবে। মূলত 'মাঙ্কিওয়ালা' বা 'বানরওয়ালা' নামের এই পদে ৩০ থেকে ৪০ জনকে নিয়োগ করা হবে। 

এতে করে আওয়াজ শুনে রেসাস বানরগুলো মনে করবে যে, আশেপাশেই হয়তো ল্যাঙ্গুর রয়েছে। তাই ঐ স্থানগুলো তারা এড়িয়ে চলবে। এছাড়াও ঐ সময়ে বানরগুলো খাবারের সন্ধানে যাতে শহরে না আসে তাই বন এলাকায় প্রাণীগুলোর জন্য খাবার রাখা হবে। 

এদিকে জি২০ সম্মেলন চলাকালীন সেন্ট্রাল দিল্লির গুরুত্বপূর্ণ সব পয়েন্টে জনসাধারণের যান চলাচল অনেকাংশেই বন্ধ করে দেওয়া হবে। মূলত মিটিংয়ের জায়গা ও হোটেলের বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের দ্রুত ও নির্বিঘ্নে চলাচলের জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছে দিল্লি কর্তৃপক্ষ। 

Related Topics

টপ নিউজ

বানর কাণ্ড / বানর / জি২০

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
    ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
    ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?
  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

Related News

  • খাগড়াছড়ির লোকালয় থেকে উদ্ধার আহত লজ্জাবতী বানর
  • খুনের মামলায় মালিক গ্রেপ্তার, থানায় হাজির পোষা বানর ‘রাজা মিয়া’  
  • পুতুল বুকে জড়িয়ে ছোট্ট পাঞ্চের লড়াই; মা হয়েও কিছু প্রাণী কেন নিজ সন্তানকে দূরে ঠেলে দেয়?
  • রাজনীতি থেকে শিষ্টাচার হারিয়ে গেছে: ওবামাকে ‘বানর’ হিসেবে চিত্রিত করা ট্রাম্পের ভিডিওর কড়া সমালোচনা
  • পাঠ্যবই থেকে ডারউইনের বিবর্তনবাদ তত্ত্ব বাদ দিতে আইনি নোটিশ

Most Read

1
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

2
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

3
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
আন্তর্জাতিক

ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]