Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 29, 2026
অক্টোবরের মধ্যে ভারতীয় রুপির বন্ড চালু করতে যাচ্ছে ‘ব্রিকস ব্যাংক’

আন্তর্জাতিক

রয়টার্স
22 August, 2023, 02:40 pm
Last modified: 22 August, 2023, 03:00 pm

Related News

  • হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে
  • ফটকাবাজির আদ্যোপান্ত
  • মূলধন ফেরত দেওয়া নিয়ে সংকট, বেক্সিমকোর সুকুকের মেয়াদ আরও ৬ বছর বাড়াতে সুপারিশ
  • জানুয়ারি থেকে বন্ড সংক্রান্ত কার্যক্রম অনলাইনে বাধ্যতামূলক করল এনবিআর
  • ২৩০ বছরেরও বেশি সময় পর পেনি তৈরি বন্ধ করতে চলেছে যুক্তরাষ্ট্র

অক্টোবরের মধ্যে ভারতীয় রুপির বন্ড চালু করতে যাচ্ছে ‘ব্রিকস ব্যাংক’

গত সপ্তাহে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের পক্ষ থেকে সাউথ আফ্রিকার মুদ্রা র‍্যান্ডের বন্ড চালু করা হয়েছে। একইসাথে সদস্য দেশ ব্রাজিল, রাশিয়া এবং সংযুক্ত আরব আমিরাতের মুদ্রা ইস্যু করার বিষয়টি বিবেচনার কথাও জানানো হয়েছে। 
রয়টার্স
22 August, 2023, 02:40 pm
Last modified: 22 August, 2023, 03:00 pm
ছবি: রয়টার্স

অর্থনৈতিক জোট ব্রিকসের 'দ্য নিউ ডেভেলপমেন্ট ব্যাংক' আগামী অক্টোবরের মধ্যে ভারতীয় রুপির বন্ড চালু করতে যাচ্ছে। মূলত ঋণদাতা দেশগুলোর স্থানীয় মুদ্রায় ঋণ প্রদানের জন্য চাপের মাঝে ব্যাংকটি এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে।

গতকাল (সোমবার) ব্যাংকটির চিফ অপারেটিং অফিসার (সিওও) ভ্লাদিমির কাজবেকভ এক প্রেস ব্রিফিংয়ে বন্ডের তথ্যটি জানান। ব্রিফিংটি মূলত আজ (২২ আগস্ট) থেকে আগামী ২৪ আগস্ট পর্যন্ত জোহানেসবার্গে অনুষ্ঠিত ব্রিকস সামিট উপলক্ষে আয়োজন করা হয়েছিল। 

গত সপ্তাহে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের পক্ষ থেকে সাউথ আফ্রিকার মুদ্রা র‍্যান্ডের বন্ড চালু করা হয়েছে। একইসাথে সদস্য দেশ ব্রাজিল, রাশিয়া এবং সংযুক্ত আরব আমিরাতের মুদ্রা ইস্যু করার বিষয়টি বিবেচনার কথাও জানানো হয়েছে।

বিশ্ব অর্থনীতির এক-চতুর্থাংশের নিয়ন্ত্রণকারী পাঁচ দেশ (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা) এর সমন্বয়ে গঠিত হয় ব্রিকস। ২০১৫ সালে জোটটির অধীনে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক প্রতিষ্ঠা করা হয়। 

তবে সম্প্রতি রাশিয়ার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞাসহ নানা কারণে ব্যাংকটির ঋণ প্রদানের গতি বাধাগ্রস্ত হচ্ছে। এতবস্থায় শুধু মার্কিন ডলারে ঋণ না দিয়ে বরং অধিভুক্ত দেশগুলোর মুদ্রায় ঋণ প্রদানের কথা ভাবছে ব্যাংকটি।   

এ সম্পর্কে সিওও ভ্লাদিমির কাজবেকভ বলেন, "বর্তমানে আমরা এক দেশের মুদ্রায় অন্য দেশের প্রজেক্টে অর্থায়নের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছি। ধরুন, সাউথ আফ্রিকার একটি প্রজেক্টের জন্য মার্কিন ডলার নয় বরং চাইনিজ মুদ্রা ইউয়ানে অর্থায়ন করা হবে।"

দ্য নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের চিফ ফাইনান্সিয়াল অফিসার লেসলি ম্যাসডর্প রয়টার্সকে জানান, স্থানীয় মুদ্রায় ঋণ বৃদ্ধি করা ব্যাংকটির অন্যতম লক্ষ্য। ২০২৬ সালের মধ্যে এর পরিমাণ ২২ থেকে ৩০ ভাগের মধ্যে নিয়ে আসা পরিকল্পনা রয়েছে। বর্তমানে যদিও বেশিরভাগ ক্ষেত্রেই ব্যাংকটি চাইনিজ মুদ্রা ইউয়ানের ব্যবহার করা থাকে।     

দুই বছর আগে সাউথ আফ্রিকাকে জ্বালানী খাতে ৩ বিলিয়ন ডলারের অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছিল ব্যাংকটি। ভ্লাদিমির কাজবেকভ জানান, সেই অর্থ প্রদানেও ব্যাংকটি এখন প্রস্তুত। মূলত কয়লাভিত্তিক প্রকল্প থেকে সরে এসে নবায়নযোগ্য জ্বালানিতে স্থানান্তরের জন্য এই অর্থ ব্যবহার করা হবে।

Related Topics

টপ নিউজ

মুদ্রা / বন্ড / ব্রিক মুদ্রা / ব্রিকস ব্যাংক / ব্রিকস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফ্রান্সের চামোনিক্সে প্রচণ্ড গরমে স্বস্তি পেতে মুখে পানির ঝাপটা দিচ্ছেন এক ব্যক্তি। ২৫ জুন, ২০২৬। ছবি: রয়টার্স
    অসহনীয় গরমেও ইউরোপে এসির ব্যবহার এত কম কেন?
  • হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রে অস্থায়ী মর্যাদায় থাকা অভিবাসীদের স্থায়ী মর্যাদা নিতে হবে, নইলে দেশ ছাড়তে হবে: হোমল্যান্ড সেক্রেটারি
  • গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে দক্ষিণ কোরিয়া। ছবি: ইউরি কোর্তেজ/এএফপি
    বিশ্বকাপ থেকে দক্ষিণ কোরিয়া বাদ পড়ায় ‘হতবাক’ প্রেসিডেন্ট, সরকারি তদন্ত চান
  • ছবি: রয়টার্স
    ২০২৬ সালে বাংলাদেশে এলএনজি সরবরাহ অর্ধেকে নামিয়ে আনতে পারে কাতার এনার্জি
  • ছবি: সংগৃহীত
    স্বল্পমেয়াদি সুকুকে সরকারের ৫,৫০০ কোটি টাকা সংগ্রহ, চাহিদার ১০ গুণের বেশি আবেদন ব্যাংকগুলোর
  • খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে
    খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে

Related News

  • হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে
  • ফটকাবাজির আদ্যোপান্ত
  • মূলধন ফেরত দেওয়া নিয়ে সংকট, বেক্সিমকোর সুকুকের মেয়াদ আরও ৬ বছর বাড়াতে সুপারিশ
  • জানুয়ারি থেকে বন্ড সংক্রান্ত কার্যক্রম অনলাইনে বাধ্যতামূলক করল এনবিআর
  • ২৩০ বছরেরও বেশি সময় পর পেনি তৈরি বন্ধ করতে চলেছে যুক্তরাষ্ট্র

Most Read

1
ফ্রান্সের চামোনিক্সে প্রচণ্ড গরমে স্বস্তি পেতে মুখে পানির ঝাপটা দিচ্ছেন এক ব্যক্তি। ২৫ জুন, ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অসহনীয় গরমেও ইউরোপে এসির ব্যবহার এত কম কেন?

2
হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে অস্থায়ী মর্যাদায় থাকা অভিবাসীদের স্থায়ী মর্যাদা নিতে হবে, নইলে দেশ ছাড়তে হবে: হোমল্যান্ড সেক্রেটারি

3
গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে দক্ষিণ কোরিয়া। ছবি: ইউরি কোর্তেজ/এএফপি
খেলা

বিশ্বকাপ থেকে দক্ষিণ কোরিয়া বাদ পড়ায় ‘হতবাক’ প্রেসিডেন্ট, সরকারি তদন্ত চান

4
ছবি: রয়টার্স
বাংলাদেশ

২০২৬ সালে বাংলাদেশে এলএনজি সরবরাহ অর্ধেকে নামিয়ে আনতে পারে কাতার এনার্জি

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

স্বল্পমেয়াদি সুকুকে সরকারের ৫,৫০০ কোটি টাকা সংগ্রহ, চাহিদার ১০ গুণের বেশি আবেদন ব্যাংকগুলোর

6
খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে
অর্থনীতি

খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]