Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
পাকিস্তানের বিরোধীদলের নেতা শাহ মাহমুদ কোরেশী আটক

আন্তর্জাতিক

রয়টার্স
19 August, 2023, 10:25 pm
Last modified: 19 August, 2023, 11:35 pm

Related News

  • ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ইরান যুদ্ধবিরতি চুক্তির ‘চূড়ান্ত ও সম্মত’ খসড়ায় পৌঁছানো গেছে: পাকিস্তান
  • পাকিস্তানের অনুরোধে ইরানে হামলা স্থগিত, ইসলামাবাদকে কৃতিত্ব দিলেন ট্রাম্প
  • আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় ১১ শিশুসহ অন্তত ১৩ জন নিহত, দাবি তালেবানের
  • নিখুঁত গোলকের খোঁজে: বিবর্তনের মাঠে ছুটছে ফুটবল

পাকিস্তানের বিরোধীদলের নেতা শাহ মাহমুদ কোরেশী আটক

ইমরান খানের গ্রেফতারের পর পিটিআই-এর নেতৃত্বদানকারী কোরেশী এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘৯০ দিনের সময়সীমা লঙ্ঘন করা হলে তা হবে অসাংবিধানিক।’ তিনি বলেন, পিটিআই নির্বাচনে যেকোনো ধরনের বিলম্বের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার পরিকল্পনা করছে। এর কয়েক ঘণ্টা পরে তাকে আটক করা হয়।
রয়টার্স
19 August, 2023, 10:25 pm
Last modified: 19 August, 2023, 11:35 pm
শাহ মাহমুদ কোরেশী। ফাইল ছবি। ছবি: রয়টার্স/সালাউদ্দিন

পাকিস্তানের বিরোধীদলীয় নেতা শাহ মাহমুদ কোরেশীকে শনিবার (১৯ আগস্ট) আটক করা হয়েছে বলে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) জানিয়েছে।

দেশের নির্বাচনের কোনো বিলম্ব হলে তার দল আদালতে তা চ্যালেঞ্জ করবে বলার কয়েক ঘণ্টা পরই তাকে আটক করা হয়।

পিটিআই মুখপাত্র জুলফি বুখারি রয়টার্সকে বলেন, পাকিস্তানের দুইবারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কোরেশীকে আটকের সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। দেশটির তত্ত্বাবধায়ক সরকারের তথ্যমন্ত্রীকে এ বিষয়ে মন্তব্য করতে অনুরোধ করা হলেও তিনি তাৎক্ষণিকভাবে জবাব দেননি।

বুখারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (অধুনালুপ্ত টুইটার) কোরেশীকে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে বলেন, 'প্রেস কনফারেন্স করে বর্তমানে পাকিস্তানে চলমান সমস্ত অত্যাচার এবং প্রাক-নির্বাচন কারচুপির বিরুদ্ধে পিটিআই-এর অবস্থানকে পুনর্ব্যক্ত করার জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে'।

গত সপ্তাহে পাকিস্তানের সংসদ ভেঙে দেওয়া হয়। এরপর থেকে ৯০ দিনের মধ্যে, অর্থাৎ নভেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু দেশটি বর্তমানে সাংবিধানিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত থাকার কারণে নির্বাচন ঘিরে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

ইমরান খানের গ্রেফতারের পর পিটিআই-এর নেতৃত্বদানকারী কোরেশী এক সংবাদ সম্মেলনে বলেছেন, '৯০ দিনের সময়সীমা লঙ্ঘন করা হলে তা হবে অসাংবিধানিক।'

তিনি বলেন, পিটিআই নির্বাচনে যেকোনো ধরনের বিলম্বের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার পরিকল্পনা করছে।

পিটিআই-এর চেয়ারম্যান ইমরান খান দুর্নীতির অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর বর্তমানে তিন বছরের জন্য কারাদণ্ড ভোগ করছেন। এছাড়া ইমরানকে আগামী পাঁচ বছরের জন্য কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা থেকে নিষিদ্ধ ঘোষিত করা হয়েছে।

তবে ইমরান খান কোনো অন্যায়ের কথা স্বীকার করেননি। ২০১৮ সালে নির্বাচনে জয়লাভ করেন ইমরান খান। এরপর ২০২২ সালে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হন তিনি।

পাকিস্তানের বিদায়ী সরকার শেষ মুহূর্তে এসে একটি নতুন আদমশুমারির অনুমোদন দিয়েছিল। যার ফলে দেশটির নির্বাচন কমিশনকে নতুন নির্বাচনী সীমানা নির্ধারণ করতে হবে।

কমিশনের সাবেক একজন কর্মকর্তার মতে, প্রায় ২৪ কোটি জনসংখ্যার দেশে শত শত ফেডারেল এবং প্রাদেশিক নির্বাচনী এলাকার জন্য নতুন সীমানা নির্ধারণের কাজটি করতে ছয় মাস বা তার বেশি সময় লাগতে পারে।

Related Topics

টপ নিউজ

পাকিস্তান / পাকিস্তানের নির্বাচন / পিটিআই / বিরোধীদলীয় নেতা / তেহরিক-ই-ইনসাফ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
    দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

Related News

  • ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ইরান যুদ্ধবিরতি চুক্তির ‘চূড়ান্ত ও সম্মত’ খসড়ায় পৌঁছানো গেছে: পাকিস্তান
  • পাকিস্তানের অনুরোধে ইরানে হামলা স্থগিত, ইসলামাবাদকে কৃতিত্ব দিলেন ট্রাম্প
  • আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় ১১ শিশুসহ অন্তত ১৩ জন নিহত, দাবি তালেবানের
  • নিখুঁত গোলকের খোঁজে: বিবর্তনের মাঠে ছুটছে ফুটবল

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

6
রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]