Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 08, 2026
ইউক্রেন আক্রমণে ব্যবহৃত ইরানের শাহেদ ড্রোন এখন রাশিয়াতেই তৈরি হচ্ছে

আন্তর্জাতিক

ইনসাইডার
13 August, 2023, 12:25 pm
Last modified: 13 August, 2023, 12:53 pm

Related News

  • ইসরায়েলে হামলা স্থগিত ইরানের, তবে লেবাননে ফের হামলা হলে কড়া জবাব
  • ইরান ও ইসরায়েল উভয় পক্ষই যুদ্ধবিরতি চায়, শান্তি প্রক্রিয়া এগিয়ে চলছে: ট্রাম্প
  • ইরানের নতুন কৌশল: বৈরুতে হামলা হলে, ইসরায়েলে আঘাত হানবে তেহরান
  • ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান, ট্রাম্পের ‘নিষেধ’ অমান্য করে ইসরায়েলের পাল্টা হামলা
  • ইরানের অবরুদ্ধ অর্থ দিয়েই উপসাগরীয় মিত্রদের ক্ষতিপূরণ দিতে চায় যুক্তরাষ্ট্র

ইউক্রেন আক্রমণে ব্যবহৃত ইরানের শাহেদ ড্রোন এখন রাশিয়াতেই তৈরি হচ্ছে

যুক্তরাজ্যভিত্তিক একটি গবেষণা সংস্থা গত জুলাইয়ে কিয়েভে খুঁজে পাওয়া দুটি ড্রোনের ধ্বংসাবশেষ পরীক্ষা করে দেখেছে, এগুলো দেখতে ইরানের শাহেদ-১৩৬ ড্রোনের মতো, তবে এর মধ্যে থাকা ইলেক্ট্রনিক মডিউলের সঙ্গে রাশিয়ান সার্ভেইলেন্স ড্রোনের ইলেক্ট্রনিক মডিউলের মিল রয়েছে।
ইনসাইডার
13 August, 2023, 12:25 pm
Last modified: 13 August, 2023, 12:53 pm
২০২২ সালের ১৭ অক্টোবর, একটি রাশিয়ান ড্রোন যেটিকে ইরানের শাহেদ-১৩৬ ড্রোন বলে মনে করেছে ইউক্রেন। ছবি: রয়টার্স/রোমান পেতুশকভ

ইরানের শাহেদ ড্রোন এবার নিজস্ব প্রযুক্তিতে তৈরি করছে রাশিয়া। এই ড্রোনগুলো তারা ইউক্রেনে আক্রমণ চালানোর জন্য ব্যবহার করেছে বলে এক প্রতিবেদনে বলা হয়েছে।

দ্য নিউইয়র্ক টাইমস-এর খবর অনুযায়ী, যুক্তরাজ্যভিত্তিক একটি গবেষণা সংস্থা কনফ্লিক্ট আরমামেন্ট রিসার্চ গত জুলাইয়ে কিয়েভে খুঁজে পাওয়া দুটি ড্রোনের ধ্বংসাবশেষ পরীক্ষা করে দেখেছে, এগুলো দেখতে ইরানের শাহেদ-১৩৬ ড্রোনের মতো, তবে এর মধ্যে থাকা ইলেক্ট্রনিক মডিউলের সঙ্গে রাশিয়ান সার্ভেইলেন্স ড্রোনের ইলেক্ট্রনিক মডিউলের মিল রয়েছে। 

গবেষকরা বলছেন, জেরান-২ নামক এই সিঙ্গেল-ইউজ ড্রোনগুলোকে দেখে ইরানি ড্রোনেরই রুশ সংস্করণ বলে মনে হচ্ছে।

গত বছর ইউক্রেনের শহরগুলোতে হামলা চালানোর জন্য ইরানের তৈরি ড্রোন ব্যবহার করতে শুরু করে রুশ বাহিনী।

ছোট, প্রপেলার-চালিত এই অস্ত্রগুলোতে বিস্ফোরকভর্তি থাকে যা সরাসরি লক্ষ্যবস্তুতে গিয়ে বিস্ফোরণ ঘটায় এবং ধ্বংস হয়ে যায়। এ কারণে এগুলো কামিকাজে বা আত্মঘাতী ড্রোন হিসেবে পরিচিতি পেয়েছে।

রাশিয়ার ড্রোন নিয়ে অনুসন্ধানকারী দলটির নেতৃত্বে থাকা গবেষক ডেমিয়েন স্প্লিটারস বলেন, "এই নতুন সংস্করণের ড্রোনগুলো রাশিয়াকে তাদের আক্রমণের ধরন এবং এই ওয়ান-ওয়ে ড্রোনের ওপর নির্ভরশীলতা বজায় রাখতে সাহায্য করবে। তারা ঘরোয়া প্রযুক্তিতে এগুলো তৈরি করছে এবং এর উপরেই নির্ভর করবে।"

প্রতিবেদনে আরও বলা হয়েছে, জেরান-২ ড্রোনগুলোর তৈরির উপকরণ ইরানের শাহেদ ড্রোনের চেয়ে আলাদা এবং একইসঙ্গে এগুলো রাশিয়ানদের চাহিদা ও প্রয়োজন অনুযায়ী বানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ান ড্রোনগুলো ওভেন কার্বন ফাইবারের স্তরের উপর ফাইবারগ্লাস দিয়ে তৈরি, যা ইরানি ড্রোনগুলোতে ব্যবহৃত হানিকম্ব ধাঁচের উপাদানের চেয়ে আলাদা।

কনফ্লিক্ট আরমামেন্ট রিসার্চ যে দুটি ড্রোন পরীক্ষা করেছে, সেগুলোর গাইডেন্স সেকশনে 'কোমেটা' নামক ইলেকট্রনিক মডিউলও রয়েছে- যা আগেও রাশিয়ান ড্রোনগুলোতে পাওয়া গেছে।

ইউক্রেনীয় সংবাদ আউটলেটগুলোও ড্রোনগুলোর ছবি প্রকাশ করে বলেছে এগুলো রাশিয়ায় তৈরি বলেই মনে করা হচ্ছে।

সেন্টার ফর নেভাল অ্যানালাইসিস-এ রাশিয়ান সামরিক ড্রোন বিশেষজ্ঞ স্যামুয়েল বেনডেট বলেন, রাশিয়া ইরানের ড্রোনগুলোর নিজস্ব সংস্করণ তৈরি করতে পারে কিনা তা দেখার জন্যই অপেক্ষা করে আছেন বিশ্লেষকরা। এখন আমরা রাশিয়ান গণমাধ্যমে দেখছি যে এগুলো আসলে রাশিয়াতেই তৈরি; ড্রোনের নকশায় যেসব পরিবর্তন আনা হয়েছে সেগুলোও রাশিয়ার নিজস্ব প্রয়োজনের ভিত্তিতে করা হয়েছে।

তিনি আরও বলেন, "এ থেকে বোঝা যাচ্ছে যে রাশিয়ানরা ইরানের আসল শাহেদ ড্রোনের মতো একই ক্ষমতাসম্পন্ন ড্রোন তৈরির চেষ্টা করছে যা উল্লেখযোগ্য পরিমাণে বাড়ানো যেতে পারে। তাদের মূল লক্ষ্যই হলো, "সক্ষমতা বজায় রেখে এগুলোকে আরও কার্যকরীভাবে এবং কম খরচে তৈরি করা।"

রাশিয়া ইউক্রেন আক্রমণের পর পশ্চিমা রাষ্ট্রগুলো বিদেশি প্রযুক্তি যেন রাশিয়ার কাছে সহজলভ্য না হয় তার জন্য কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে।

কিন্তু তারপরেও রাশিয়া নানা উপায়ে তাদের অনেক প্রয়োজনীয় সামরিক সরবরাহের যোগান দিয়ে চলেছে।

স্প্লিটারস দ্য টাইমসকে আরও বলেন, আমরা যেসব উপাদান পেয়েছি তার অনেকগুলোই ২০২২ সালের ফেব্রুয়ারির পরে তৈরি; সেক্ষেত্রে আমাদের অনুসন্ধান রপ্তানি নিয়ন্ত্রণ এবং কাউন্টার-ডায়ভার্সন পদক্ষেপের নিয়েও প্রশ্ন তোলে। তারা যদি এগুলো পেতেই থাকে, সেটা অবশ্যই একটা সমস্যা।"

Related Topics

টপ নিউজ

ইরান / ড্রোন / শাহেদ ড্রোন / রাশিয়া / ইউক্রেন-রাশিয়া যুদ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
    শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • ছবি: সংগৃহীত
    ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা
  • ছবি: এনবিআর
    ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব
  • ইরানের জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
    ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান

Related News

  • ইসরায়েলে হামলা স্থগিত ইরানের, তবে লেবাননে ফের হামলা হলে কড়া জবাব
  • ইরান ও ইসরায়েল উভয় পক্ষই যুদ্ধবিরতি চায়, শান্তি প্রক্রিয়া এগিয়ে চলছে: ট্রাম্প
  • ইরানের নতুন কৌশল: বৈরুতে হামলা হলে, ইসরায়েলে আঘাত হানবে তেহরান
  • ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান, ট্রাম্পের ‘নিষেধ’ অমান্য করে ইসরায়েলের পাল্টা হামলা
  • ইরানের অবরুদ্ধ অর্থ দিয়েই উপসাগরীয় মিত্রদের ক্ষতিপূরণ দিতে চায় যুক্তরাষ্ট্র

Most Read

1
ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
বিনোদন

শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা

2
প্রতীকী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা

4
ছবি: এনবিআর
অর্থনীতি

ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার

5
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

6
ইরানের জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]