পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত ৩০
পাকিস্তানে একটি যাত্রীবাহী ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে কমপক্ষে ৩০ জন নিহত ও ১০০ জন আহত হয়েছেন।
হতাহতের এই সংখ্যা নিশ্চিত করেছেন দেশটির পুলিশের একজন মুখপাত্র।
আজ রোববার (৬ আগস্ট) রেডিও পাকিস্তান জানায়, হাজারা এক্সপ্রেস নামক ট্রেনটি করাচি থেকে রাওয়ালপিণ্ডি যাচ্ছিল। পথিমধ্যে সাংহার জেলার নবাবশাহ শহরের সারহারি স্টেশনের কাছে এসে ট্রেনটি লাইনচ্যুত হয়।
দুর্ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালগুলোয় ভর্তি করা হয়েছে। ট্রেনের দুমড়েমুচড়ে যাওয়া বগিগুলো থেকে আরো মানুষকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন উদ্ধারকারীরা।
পাকিস্তানের রেলমন্ত্রী সাদ রফিক বলেছেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, ট্রেনটি গতিতেই চলছিল, কেন তা লাইনচ্যুত হলো তা আরো খতিয়ে দেখা হচ্ছে।
