Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 17, 2026
ঋণ পুনর্গঠন: পাঁচ দিনের ব্যাংক হলিডে ঘোষণা শ্রীলঙ্কায়

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
29 June, 2023, 06:10 pm
Last modified: 29 June, 2023, 06:17 pm

Related News

  • শ্রীলঙ্কার কারাগারে বন্দিদের দুই পক্ষের সংঘর্ষে কারা কর্মকর্তাসহ নিহত ২৫, আহত শতাধিক
  • তিন বছরের সংকট কাটিয়ে যেভাবে উচ্চ-মধ্যম আয়ের দেশের মর্যাদা ফিরে পেল শ্রীলঙ্কা
  • অর্থনৈতিক বিপর্যয় কাটিয়ে উচ্চ-মধ্যম আয়ের দেশের তালিকায় শ্রীলঙ্কা
  • ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
  • সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের

ঋণ পুনর্গঠন: পাঁচ দিনের ব্যাংক হলিডে ঘোষণা শ্রীলঙ্কায়

অক্সফোর্ড ইকোনমিক্সের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ অ্যালেক্স হোমস বিবিসিকে বলেন, “ব্যাংক রানের আশঙ্কা আছে বুঝতে পেরেই সরকার সাধারণ ছুটির সময়সীমা বাড়িয়েছে।”
টিবিএস ডেস্ক
29 June, 2023, 06:10 pm
Last modified: 29 June, 2023, 06:17 pm
ছবি: গেটি ইমেজেস/ ভায়া বিবিসি

আজ বৃহস্পতিবার (২৯ জুন) থেকে পাঁচ দিনের ব্যাংক হলিডে শুরু হয়েছে শ্রীলঙ্কায়। স্থানীয় বা অভ্যন্তরীণ উৎস থেকে নেওয়া সরকারের ঋণ পুনর্গঠনে এই ছুটি ঘোষণা করা হয়। খবর বিবিসির

১৯৪৮ সালে ব্রিটিশ শাসকদের থেকে স্বাধীনতা লাভের পর বর্তমানে সবচেয়ে বাজে ধরনের অর্থনৈতিক সংকটে আবদ্ধ শ্রীলঙ্কা। এরমধ্যে ঋণ পুনর্গঠনের ফলে স্থানীয় আর্থিক বাজারে অস্থিতিশীলতা দেখা দেওয়ার আশঙ্কা করা হচ্ছে।  

ঋণ পুনর্গঠন হলো এমন এক প্রক্রিয়া যা কোম্পানি, ব্যক্তি বা কোনো দেশ তাদের বর্তমান ঋণের খেলাপি হওয়ার ঝুঁকি এড়াতে ব্যবহার করে। যেমন কম সুদের হার নিয়ে আলোচনা করে বা ঋণ পরিশোধের মেয়াদ বাড়ায়। এক কথায়, ঋণ পুনর্গঠন- দেউলিয়া হওয়ার অপেক্ষাকৃত কম ব্যয়ের বিকল্প তৈরি করে।

অক্সফোর্ড ইকোনমিক্সের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ অ্যালেক্স হোমস বিবিসিকে বলেন, "ব্যাংক রানের আশঙ্কা আছে বুঝতে পেরেই সরকার সাধারণ ছুটির সময়সীমা বাড়িয়েছে।"

আর্থিক প্রতিষ্ঠানে কোনো দুর্বলতা, বাজারে অর্থের ঘাটতি, বা দেশের কোনো সংকটকালে যখন গ্রাহকদের মধ্যে ব্যাংক থেকে সব টাকাপয়সা উত্তোলনের হিড়িক পড়ে যায় – তখন তাকে ব্যাংক রান বলে। এতে আরও চরম রূপ নেয় সংকট। আর্থিক প্রতিষ্ঠান রিক্ত ও শূন্য হয়ে পড়ে। দীর্ঘ পাঁচ দিনের ব্যাংক হলিডে ঘোষণা তাই শ্রীলঙ্কার সরকার বেশ ভেবেচিন্তেই করেছে।

বিশ্লেষকদের উদ্ধৃতি দিয়ে স্থানীয় গণমাধ্যম আরও জানায়, স্থানীয় আর্থিক খাতে যেকোনো বড় পরিবর্তনের ঘোষণা যেন সঙ্গে সঙ্গে বাজারে নেতিবাচক প্রভাব না ফেলে, সেজন্যও বর্ধিত ছুটি ঘোষণা করা হয়েছে।

যদিও চলতি সপ্তাহে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে আশ্বাস দিয়ে জনগণের উদ্দেশ্যে বলেছিলেন, যে 'ঋণ পুনর্গঠনের ফলে ব্যাংকিং ব্যবস্থায় ধস নামবে না।'  

গত বুধবার কেন্দ্রীয় ব্যাংকের পাঠানো ঋণ পুনর্গঠনের প্রস্তাব অনুমোদন লাভ করে বিক্রমাসিংহ সরকারের মন্ত্রিসভায়। চলতি সপ্তাহে এই পরিকল্পনা চূড়ান্ত অনুমোদনের জন্য পার্লামেন্টে উত্থাপিত হবে।

শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংক প্রধান নন্দলাল উইরাসিংহে বলেন, 'যে পাঁচ দিন ব্যাংক বন্ধ থাকবে – তারমধ্যেই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হবে এমন আশা করছে সরকার।'

তিনি আরও বলেন, 'স্থানীয় আমানতকারীদের আশ্বস্ত করে বলা হয়েছে, তাদের আমানত ও সুদ এতে ক্ষতিগ্রস্ত হবে না।'

চরম অর্থনৈতিক সংকট থেকে উত্তরণের লক্ষ্যেই স্থানীয় ঋণ পুনর্গঠন করছে কলম্বো। গত বছর প্রথমবারের মতো আন্তর্জাতিক ঋণ দাতাদের কাছে খেলাপি হয় শ্রীলঙ্কা। তবে সাম্প্রতিক মাসগুলোতে বিদেশি কিছু সহায়তা পেয়েছে দেশটি।

যেমন বিশ্বব্যাংক ৭০ কোটি ডলার সহায়তা অনুমোদন করে। তার আগে ৩০০ কোটি ডলারের পুনরুদ্ধার প্যাকেজের অনুমোদন দেয় আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

 

Related Topics

টপ নিউজ

শ্রীলঙ্কা / ব্যাংক হলিডে / ঋণ পুনর্গঠন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বিডা, বেজা ও পিপিপি বিলুপ্ত করে 'ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬' পাস, বিরোধী দলের আপত্তি
  • ছবি: ভিডিও থেকে নেওয়া
    শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন এইচএসসি পরীক্ষার্থীরা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ঢাকা-সিলেট রুটে বিরতিহীন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ ট্রেন চালুর অনুমোদন, ঢাকা-কুড়িগ্রাম রুটেও আসছে নতুন ট্রেন
  • মেসির সঙ্গে প্রথম সাক্ষাতের সময় ইয়ামাল ছিলেন শিশু, আর মেসি ছিলেন ২০ বছর বয়সী এক উদীয়মান তারকা। ছবি: সংগৃহীত
    মেসির কোলের সেই শিশুই এখন ১৯ বছর পর বিশ্বকাপ ফাইনালে তার প্রতিপক্ষ
  • ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর ফকল্যান্ড দ্বীপপুঞ্জসংক্রান্ত একটি বিতর্কিত ব্যানার নিয়ে উদযাপন করেন কয়েকজন আর্জেন্টাইন খেলোয়াড়। ছবি: রয়টার্স
    ফাইনালে উঠে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ব্যানার নিয়ে উদযাপন: ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা
  • ছবি: দ্য টেলিগ্রাফ
    গ্রিন কার্ডের জন্য ১ লাখ ডলার ফি নেওয়ার পরিকল্পনা ট্রাম্পের

Related News

  • শ্রীলঙ্কার কারাগারে বন্দিদের দুই পক্ষের সংঘর্ষে কারা কর্মকর্তাসহ নিহত ২৫, আহত শতাধিক
  • তিন বছরের সংকট কাটিয়ে যেভাবে উচ্চ-মধ্যম আয়ের দেশের মর্যাদা ফিরে পেল শ্রীলঙ্কা
  • অর্থনৈতিক বিপর্যয় কাটিয়ে উচ্চ-মধ্যম আয়ের দেশের তালিকায় শ্রীলঙ্কা
  • ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
  • সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিডা, বেজা ও পিপিপি বিলুপ্ত করে 'ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬' পাস, বিরোধী দলের আপত্তি

2
ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন এইচএসসি পরীক্ষার্থীরা

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা-সিলেট রুটে বিরতিহীন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ ট্রেন চালুর অনুমোদন, ঢাকা-কুড়িগ্রাম রুটেও আসছে নতুন ট্রেন

4
মেসির সঙ্গে প্রথম সাক্ষাতের সময় ইয়ামাল ছিলেন শিশু, আর মেসি ছিলেন ২০ বছর বয়সী এক উদীয়মান তারকা। ছবি: সংগৃহীত
খেলা

মেসির কোলের সেই শিশুই এখন ১৯ বছর পর বিশ্বকাপ ফাইনালে তার প্রতিপক্ষ

5
ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর ফকল্যান্ড দ্বীপপুঞ্জসংক্রান্ত একটি বিতর্কিত ব্যানার নিয়ে উদযাপন করেন কয়েকজন আর্জেন্টাইন খেলোয়াড়। ছবি: রয়টার্স
খেলা

ফাইনালে উঠে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ব্যানার নিয়ে উদযাপন: ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

6
ছবি: দ্য টেলিগ্রাফ
আন্তর্জাতিক

গ্রিন কার্ডের জন্য ১ লাখ ডলার ফি নেওয়ার পরিকল্পনা ট্রাম্পের

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]