Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 08, 2026
ভারতে ট্রেন দুর্ঘটনা এত বেশি কেন?

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
03 June, 2023, 03:50 pm
Last modified: 03 June, 2023, 03:52 pm

Related News

  • চট্টগ্রামে বালুভর্তি পিকআপের সঙ্গে ট্রেনের সংঘর্ষ, সাময়িক বন্ধ রেল চলাচল
  • কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে ১২ মৃত্যু: প্রধান আসামি গেটম্যান হেলাল গ্রেপ্তার
  • ‘হঠাৎ বাসের ছাদে বাড়ি খেলাম, এরপর কিছু মনে নাই’: কুমিল্লায় দুর্ঘটনার শিকার বাসযাত্রী
  • নিহতদের পরিবারকে এক লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়া হবে: রেলপথ প্রতিমন্ত্রী
  • কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ: লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনসহ নিহত ৪

ভারতে ট্রেন দুর্ঘটনা এত বেশি কেন?

ভারতের উড়িষ্যায় করমণ্ডল এক্সপ্রেস নামক একটি ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত কমপক্ষে ২৮৮ জন নিহত ও ৮৫০ জন আহত হয়েছেন। তবে ভারতে রেল দুর্ঘটনার খবর নতুন নয়। বহু আগে থেকেই দেশটির রেলওয়ে সংশ্লিষ্ট নানা অব্যবস্থাপনা ও দুর্ঘটনার তথ্য পাওয়া যায়।
টিবিএস ডেস্ক
03 June, 2023, 03:50 pm
Last modified: 03 June, 2023, 03:52 pm
ছবি- রয়টার্স

ভারতের উড়িষ্যায় করমণ্ডল এক্সপ্রেস নামক একটি ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত কমপক্ষে ২৮৮ জন নিহত ও ৮৫০ জন আহত হয়েছেন বলে জানা গেছে বিবিসির প্রতিবেদন থেকে। একাধিক ট্রেনের পরস্পরের সাথে ধাক্কা লেগে গতকাল (শুক্রবার) এ ঘটনা ঘটে। তবে ভারতে রেল দুর্ঘটনার খবর নতুন নয়।

বহু আগে থেকেই দেশটির রেলওয়ে সংশ্লিষ্ট নানা অব্যবস্থাপনা ও দুর্ঘটনার তথ্য পাওয়া যায়।

২০১৩-২০১৪ সালে ভারতে ১১৭টি রেল দুর্ঘটনায় ১০৩ জন নিহত হয়। পরবর্তী বছর অর্থাৎ ২০১৪-২০১৫ সালে রেল দুর্ঘটনার সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৩১ এ; আর এসব দুর্ঘটনায় নিহত হয় ১৬৮ জন।  

২০১৪-২০১৫ সালে সংঘটিত ১৩১টি রেল দুর্ঘটনার ৬০টিই হয়েছে ট্রেন লাইনচ্যুত হওয়ার কারণে। এর মধ্যে আবার ১১৫টি দুর্ঘটনার পেছনে দায়ী ছিল মানুষের নানা কর্মকাণ্ড। এক্ষেত্রে দায়ীর তালিকায় রেলওয়ে কর্মকর্তাসহ অন্যান্যরাও রয়েছেন।

তবে বিস্ময়কর ব্যাপার হচ্ছে, আনুষ্ঠানিক তথ্যে এসব দুর্ঘটনার কোনোটির কারণ হিসেবেই রেলওয়ে লাইনের ত্রুটিকে দেখানো হয়নি। তবে বহু বিশেষজ্ঞ মনে করেন, এটি ভারতের রেলওয়ের আসল চিত্র নয়।

২০১৬ সালের হিসাবে, ভারতে প্রায় ১১৫,০০০ কিলোমিটার (৭১,৪৫৭ মাইল) রেলওয়ে রয়েছে। ২০১৫ সালে রেল মন্ত্রণালয়ের করা এক মূল্যায়ন অনুযায়ী, প্রতি বছর প্রায় ৪,৫০০ কিলোমিটার রেলপথ নবায়ন করা উচিত।

কিন্তু দেশটিতে পর্যাপ্ত ফান্ডের অভাবে উল্লেখযোগ্য হারে পুরাতন ট্র্যাক সরিয়ে নতুন ট্র্যাক স্থাপনের কাজটি করা হচ্ছে না। ২০১৫ সালে মাত্র ২,১০০ কিলোমিটার ট্র্যাক নবায়নের উদ্যোগ নেওয়া হয়।  

গ্রীষ্মে তীব্র গরমে রেলওয়ের ট্র্যাক প্রসারিত হয়ে যায়। আর শীতে ঠাণ্ডায় রেলওয়ে ট্র্যাকগুলো সংকুচিত হয়ে যায়। এর ফলে ট্রেন লাইন হয়ে যায় ত্রুটিপূর্ণ।

২০১৪ সালে দেশটির রেলওয়ের একটি অভ্যন্তরীণ রিপোর্টে শীত ও গ্রীষ্মে রেললাইনের এ ত্রুটিকে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের জন্য 'দুঃস্বপ্ন' বলে অভিহিত করা হয়।

রিপোর্টে বলা হয়, "খুব দ্রুতই শীত চলে আসছে। শীতকালীন রক্ষণাবেক্ষণ, পরীক্ষা-নিরীক্ষা করে যথাযথ সময়ে রেললাইনের ত্রুটি নির্ণয় করা উচিত।"

২০১৬ সালের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত ভারতের রেলওয়েতে প্রায় ১৩৬টি ত্রুটি শনাক্ত ও মেরামত করা হয়েছে।

তবে এখানেই শেষ নয়। পুরনো রেলগাড়ি সরিয়ে নতুন গাড়ি আনার ক্ষেত্রেও প্রয়োজন প্রচুর পরিমাণ অর্থ।

এছাড়াও ট্রেন ও গাড়ির অহরহই সংঘর্ষ হচ্ছে। কেননা ভারতে প্রায় ১০ হাজারেরও বেশি রেলক্রসিং রক্ষণাবেক্ষণের জন্য কোনো লোকবলই নেই।  

ভারতের রেলে ভঙ্গুর নিরাপত্তা ব্যবস্থার মূল কারণ ফান্ড ও দীর্ঘস্থায়ী পর্যাপ্ত বিনিয়োগের অভাব। ২০১৫ সালের মূল্যায়নেও এ কথা স্বীকার করা হয় যে, রেলের নিরাপত্তায় অপর্যাপ্ত বিনিয়োগ করা হচ্ছে।

দেশটির সাবেক রেলওয়ে মন্ত্রী দিনেশ ত্রিভেদি বিবিসিকে বলেন, "ভারতের রেলওয়ে এখন 'দেউলিয়া'। রেল মন্ত্রণালয়ের ফোকাস অপারেশন থেকে সরে মূলত রেলের প্রসাধনী পরিবর্তনে চলে গিয়েছে।"

দেশটির রেলওয়েতে রাজস্ব আয়ের প্রবণতাও কমে এসেছে। ২০১৫-২০১৬ সালে রাজস্ব প্রবৃদ্ধি ছিল মাত্র ৪.৬ ভাগ; যা এর আগের চার আর্থিক বছরের ১০ থেকে ১৯ ভাগ প্রবৃদ্ধির তুলনায় কম। এর কারণ হিসেবে অর্থনৈতিক মন্দা ও যাত্রীরা বুকিং কমিয়ে দেওয়াকে কারণ হিসেবে দেখা হয়েছিল।

নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতের বর্তমান সরকার বুলেট ট্রেন চালু, স্টেশনে ওয়াই-ফাই সুবিধার মতো বেশ কিছু উদ্যোগ নিয়েছে।

কিন্তু অনেকেই সরকারকে বিদ্রূপ করে বলেছেন, যাত্রীরা যাতে 'জীবিত অবস্থায়' যাত্রা যাতে শেষ করতে পারেন সেদিকেই প্রথমে নজর দেওয়া উচিত।

 

Related Topics

টপ নিউজ

ভারতে ট্রেন দুর্ঘটনা / ট্রেন দুর্ঘটনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
    শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • ছবি: সংগৃহীত
    ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা
  • ছবি: এনবিআর
    ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব
  • ইরানের জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
    ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান

Related News

  • চট্টগ্রামে বালুভর্তি পিকআপের সঙ্গে ট্রেনের সংঘর্ষ, সাময়িক বন্ধ রেল চলাচল
  • কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে ১২ মৃত্যু: প্রধান আসামি গেটম্যান হেলাল গ্রেপ্তার
  • ‘হঠাৎ বাসের ছাদে বাড়ি খেলাম, এরপর কিছু মনে নাই’: কুমিল্লায় দুর্ঘটনার শিকার বাসযাত্রী
  • নিহতদের পরিবারকে এক লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়া হবে: রেলপথ প্রতিমন্ত্রী
  • কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ: লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনসহ নিহত ৪

Most Read

1
ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
বিনোদন

শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা

2
প্রতীকী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা

4
ছবি: এনবিআর
অর্থনীতি

ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার

5
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

6
ইরানের জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]