Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
বিমান বাহিনীর অনুষ্ঠানে মঞ্চে হোঁচট খেয়ে পড়ে গেলেন জো বাইডেন

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
02 June, 2023, 12:40 pm
Last modified: 02 June, 2023, 03:02 pm

Related News

  • ইরানের সঙ্গে চুক্তি সইয়ের কাছাকাছি ট্রাম্প; যা আছে এতে
  • ইরানের নতুন প্রস্তাব পর্যালোচনা করছি, তবে ‘গ্রহণযোগ্য’ না-ও হতে পারে: ট্রাম্প
  • ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি যুদ্ধের সমালোচনা করায় জার্মান চ্যান্সেলরের ওপর চটলেন ট্রাম্প 
  • যুক্তরাষ্ট্রের কতজন প্রেসিডেন্ট আততায়ীর হাতে প্রাণ হারিয়েছেন?
  • করেসপনডেন্টস ডিনারে বন্দুকধারীর হামলায় আহত কর্মকর্তা ‘সুস্থ ও হাসিখুশি’ আছেন: ট্রাম্প

বিমান বাহিনীর অনুষ্ঠানে মঞ্চে হোঁচট খেয়ে পড়ে গেলেন জো বাইডেন

হোয়াইট হাউজের কমিউকেশনস ডিরেক্টর বেন লাবোল্ট বলেছেন, “তিনি (বাইডেন) ঠিক আছেন। তিনি যখন করমর্দন করছিলেন, মঞ্চে একপাশে একটা ছোট বালির ব্যাগ ছিল।“ সেটাতে হোঁচট খেয়েই বাইডেন পড়ে গিয়েছিলেন বলে মনে করা হচ্ছে।
টিবিএস ডেস্ক
02 June, 2023, 12:40 pm
Last modified: 02 June, 2023, 03:02 pm
মঞ্চে পড়ে গেলেও গুরুতর কোনো ব্যথা পাননি ৮০ বছর বয়সী জো বাইডেন। ছবি: সিএনএন

যুক্তরাষ্ট্রের কলোরাডোতে বিমান বাহিনী একাডেমির এক সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় মঞ্চে হোঁচট খেয়ে পড়ে যান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার (১জুন) এ ঘটনাটি ঘটে। খবর দ্য নিউইয়র্ক টাইমস-এর।

তবে মঞ্চে পড়ে গেলেও গুরুতর কোনো ব্যথা পাননি ৮০ বছর বয়সী জো বাইডেন। তার পড়ে যাওয়ার ভিডিও ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় বাইডেন পড়ে যাওয়ার পর হাত দিয়ে মুখ থুবড়ে পড়া ঠেকান এবং নিজেই এক হাতে ভর দিয়ে ওঠার চেষ্টা করেছিলেন। কিন্তু তিনি একা উঠতে না পারায় বিমান বাহিনীর একাধিক কর্মকর্তা ও সিক্রেট সার্ভিস এজেন্টরা এসে তাকে উঠে দাঁড়াতে সহায়তা করে। এরপর কারো সাহায্য ছাড়াই নিজের আসনে গিয়ে বসেন বাইডেন।

ছবি: দ্য নিউইয়র্ক টাইমস

পড়ে যাওয়ার ঠিক আগেই বিমান বাহিনীর গ্র্যাজুয়েটদের উদ্দেশে প্রাণবন্ত এক বক্তৃতা দিয়েছেন বাইডেন। হোয়াইট হাউজের কমিউকেশনস ডিরেক্টর বেন লাবোল্ট বলেছেন, "তিনি (বাইডেন) ঠিক আছেন। তিনি যখন করমর্দন করছিলেন, মঞ্চে একপাশে একটা ছোট বালির ব্যাগ ছিল।" সেটাতে হোঁচট খেয়েই বাইডেন পড়ে গিয়েছিলেন বলে মনে করা হচ্ছে।

তবে শুধু বাইডেন একাই নন, প্রেসিডেন্টদের এ ধরনের বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হওয়ার ঘটনা আগেও ঘটেছে। প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ড ক্ষমতায় থাকাকালীন একাধিকবার বিভিন্ন জায়গায় হোঁচট খেয়ে পড়ে গিয়েছেন, যার ফলে কমেডিয়ানরা প্রায়ই তাকে নিয়ে মজা করতো।

আরেক সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২০ সালে তার ৭৪তম জন্মদিনের একদিন আগে ওয়েস্ট পয়েন্টে গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে মঞ্চ থেকে নামার সময় খুবই ধীরে হাঁটছিলেন এবং টলছিলেন বলে মনে হয়েছিল। এর ফলে অনলাইনে ডোনাল্ড ট্রাম্পের শারীরিক অবস্থা নিয়ে নানা জল্পনা-কল্পনা তৈরি হয়েছিল।

তবে বলে রাখা ভালো, জো বাইডেন আমেরিকার সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট; সেই সঙ্গে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার জন্য ভোট চাইছেন। কিন্তু গতকালের অনুষ্ঠানে পড়ে যাওয়ায় আবারও প্রেসিডেন্টের শারীরিক অবস্থা নিয়ে প্রশ্ন উঠবে বলে মনে করা হচ্ছে।

এদিকে হোয়াইট হাউজের চিকিৎসক স্বীকার করেছেন যে, বয়স বাড়ার সাথে সাথে বাইডেনের চলাফেরার গতি অনেকটাই ধীর হয়ে গিয়েছে। গত ফেব্রুয়ারির দিকেও ওয়ারশ থেকে ফেরার সময় মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী বিমান 'এয়ার ফোর্স ওয়ান' এর সিঁড়িতে হোঁচট খেয়েছিলেন বাইডেন।

এদিকে রিপাবলিকানরা বাইডেনের পড়ে যাওয়ার ঘটনাকে একটি প্রমাণ হিসেবে দেখাচ্ছেন যে তিনি দেশের প্রেসিডেন্ট হওয়ার জন্য ফিট নন; এবং অনলাইনে নিজেদের বক্তব্যকে প্রমাণ করতে বাইডেনের পড়ে যাওয়ার ভিডিও ছবি শেয়ার করেছেন।

কিন্তু বাইডেনের স্টাফ সদস্যসহ আরও অনেক ঘনিষ্ঠজনরা দাবি করেছেন, বাইডেন এখনও যথেষ্ট ফিট আছেন এবং প্রায়ই সারা দিনব্যাপী কাজ করার মতো শক্তিও তার এখনও আছে। তারা আরও জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট প্রতিদিনই ব্যায়াম করেন যাতে তার ওজন বেড়ে না যায়।

তবে বাইডেন নিজেই বলেছেন যে তার বয়স নিয়ে প্রশ্ন তোলাটা আসলেই যুক্তিসংগত। এমনকি গতকালের অনুষ্ঠানে পড়ে যাওয়ার আগমুহূর্তেও গ্র্যাজুয়েটদের সামনে নিজের বয়স নিয়ে একটি জোক করেন তিনি।

বাইডেন বলেন, "৩০০ বছর আগে যখন আমি হাইস্কুল থেকে গ্র্যাজুয়েট হয়েছিলাম, তখন আমি নেভাল একাডেমিতে আবেদন করেছিলাম।" তার এই কথায় হাসির রোল ওঠে।

জো বাইডেন কলোরাডো থেকে ওয়াশিংটনে ফেরার পর হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারিন জ্যঁ-পিয়ের রিপোর্টারদের বলেছেন, বাইডেন 'পুরোপুরি ভালো আছেন'।  
 

Related Topics

টপ নিউজ

জো বাইডেন / পড়ে যাওয়া / মার্কিন প্রেসিডেন্ট / বিমান বাহিনী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার
  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
    ‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
    মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

Related News

  • ইরানের সঙ্গে চুক্তি সইয়ের কাছাকাছি ট্রাম্প; যা আছে এতে
  • ইরানের নতুন প্রস্তাব পর্যালোচনা করছি, তবে ‘গ্রহণযোগ্য’ না-ও হতে পারে: ট্রাম্প
  • ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি যুদ্ধের সমালোচনা করায় জার্মান চ্যান্সেলরের ওপর চটলেন ট্রাম্প 
  • যুক্তরাষ্ট্রের কতজন প্রেসিডেন্ট আততায়ীর হাতে প্রাণ হারিয়েছেন?
  • করেসপনডেন্টস ডিনারে বন্দুকধারীর হামলায় আহত কর্মকর্তা ‘সুস্থ ও হাসিখুশি’ আছেন: ট্রাম্প

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

3
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
আন্তর্জাতিক

‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]