Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
‘বিজয়ী’ ইমরান বাড়ি ফিরলেন, গ্রেপ্তারের জন্য দুষলেন সেনাপ্রধানকে

আন্তর্জাতিক

টিবিএস রিপোর্ট
13 May, 2023, 12:50 pm
Last modified: 13 May, 2023, 12:52 pm

Related News

  • ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ইরান যুদ্ধবিরতি চুক্তির ‘চূড়ান্ত ও সম্মত’ খসড়ায় পৌঁছানো গেছে: পাকিস্তান
  • পাকিস্তানের অনুরোধে ইরানে হামলা স্থগিত, ইসলামাবাদকে কৃতিত্ব দিলেন ট্রাম্প
  • আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় ১১ শিশুসহ অন্তত ১৩ জন নিহত, দাবি তালেবানের
  • নিখুঁত গোলকের খোঁজে: বিবর্তনের মাঠে ছুটছে ফুটবল

‘বিজয়ী’ ইমরান বাড়ি ফিরলেন, গ্রেপ্তারের জন্য দুষলেন সেনাপ্রধানকে

ডনের প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাবেক প্রধানমন্ত্রী এই অভিযোগ করেন। 
টিবিএস রিপোর্ট
13 May, 2023, 12:50 pm
Last modified: 13 May, 2023, 12:52 pm
ছবি / পিটিআইয়ের টুইটার পেইজ।

গত ৯ মে ইসলামাবাদ হাইকোর্টে দুই মামলার শুনানিতে অংশ নিতে এসে আদালত চত্বর থেকে গ্রেপ্তার হয়েছিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এই গ্রেপ্তারকে তিনি 'অপহরণ' হিসেবে উল্লেখ করে, দেশটির সেনাপ্রধানকে এর পিছনে মূল হোতা বলে অভিযুক্ত করেছেন।

স্থানীয় গণমাধ্যম ডনের প্রতিবেদন অনুযায়ী, ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাবেক প্রধানমন্ত্রী এই অভিযোগ করেন। 

বিরতির সময়ে বিবিসির প্রতিবেদক ক্যারোলিন ডেভিসের সঙ্গে আলাপকালে ইমরান বলেন, "এটি কোনো নিরাপত্তা সংস্থা নয়। এর পিছনে একজন ব্যক্তি রয়েছেন, তিনি হলেন সেনাপ্রধান। সেনাবাহিনীতে কোনো গণতন্ত্র নেই। যা ঘটছে তাতে পুরো সেনাবাহিনীকে অপমান করা হচ্ছে।" 

"এবং তিনি (সেনাপ্রধান) উদ্বিগ্ন যে, আমি ক্ষমতায় এলে আমি তাকে 'ডি-নোটিফাই' করব। তবে আমি তাকে বোঝানোর যথাসাধ্য চেষ্টা করেছি, আমি তা করব না। এগুলো তার সরাসরি নির্দেশেই হচ্ছে," যোগ করেন তিনি। 

সাবেক প্রধানমন্ত্রী পাকিস্তানের বর্তমান ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে তার দলের (পিটিআই) লোকদের ওপর নির্যাতন চালানোর অভিযোগ করেন। তিনি বলেন, "গত এক বছরে আমার দলের অন্তত পাঁচ হাজার লোককে গ্রেপ্তার করা হয়েছে।" 

তিনি দুইবার হত্যাচেষ্টা থেকেও বেঁচে গেছেন বলে উল্লেখ করেন। 

"আমি ইসলামাবাদ হাইকোর্টে বসে আছি। তাদের কাছে আমাকে গ্রেপ্তার করার কোনো যৌক্তিক কারণ ছিল না। আমাকে তারা অপহরণ করেছিল। তারা আমাকে কারাগারে নিয়ে যাওয়ার পর প্রথম ওয়ারেন্ট দেখায়। এ রকমটা সেখানেই হয়, যেখানে আইন যথাযথভাবে পালন হয় না এবং যেখানে সেনাবাহিনী (মানুষ) অপহরণ করে," যোগ করেন তিনি। 

ইমরান আরও বলেন, "আইন কোথায়? পুলিশ কোথায়? মনে হচ্ছে (দেশে) সামরিক শাসন জারি হয়েছে।"

সাবেক প্রধানমন্ত্রী ইমরানক গ্রেপ্তারের পর পাকিস্তানজুড়ে জনবিক্ষোভ ছড়াতে থাকে। দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভে ৪০ জন প্রাণ হারান। এ খবরে গভীর দুঃখ প্রকাশ করেন তিনি।

গ্রেপ্তারের পরে যা ঘটেছে তা তার সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে ছিল উল্লেখ করে এনএবি'র হেফাজতে থাকাকালীন ঘটে যাওয়া ঘটনাগুলোর জন্যও ইমরান 'দুঃখ' প্রকাশ করে বলেন, "কেবল একজন ব্যক্তির কারণে সেনাবাহিনী অপমানিত হচ্ছে।"

এদিকে, সেনাপ্রধান (সিওএএস) জেনারেল আসিম মুনিরের বিরুদ্ধে অভিযোগে তোলায় ইমরান খানের সমালোচনা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি বলেছেন, "এর মাধ্যমে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে তার (ইমরান খান) ঘৃণ্য মানসিকতা আবারও প্রমাণিত হলো।" 

পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) থেকে জারি করা এক বিবৃতিতে সেনাপ্রধানের বিরুদ্ধে ইমরান খানের অভিযোগের 'কঠোর নিন্দা' করেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, শুক্রবার (১২ মে) জামিন মঞ্জুরের পর আবারও গ্রেপ্তারের ভয়ে বেশ কয়েক ঘন্টা ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি) প্রাঙ্গন ছাড়েননি ইমরান। গভীর রাতে লাহোরের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগেও তিনি দলের নেতা-কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেননি।

সাবেক প্রধানমন্ত্রীকে ইসলামাবাদ হাইকোর্টের বিভিন্ন বেঞ্চ থেকে এমন সুবিধা দেওয়া হয়েছে, যা কর্তৃপক্ষকে কেবল তাকে গ্রেপ্তারের ক্ষেত্রে বাধাই নয়, বরং তোশাখানা মামলায় জুনের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত বিচার স্থগিত রাখারও নির্দেশ দিয়েছে। 

লাহোরে নিজ বাসভবনে রওনা দেওয়ার আগে এক ভিডিও বার্তায় ইমরান জাতির উদ্দেশ্যে 'ব্যাপক অন্দোলনের জন্য প্রস্তুত থাকার' আহ্বান জানান এবং তাকে 'অপহরণের' জন্য সরকারের তীব্র সমালোচনা করেন।

Related Topics

টপ নিউজ

ইমরান খান / ইমরান খান গ্রেপ্তার / পাকিস্তান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • ছবি: টিবিএস
    আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ইরান যুদ্ধবিরতি চুক্তির ‘চূড়ান্ত ও সম্মত’ খসড়ায় পৌঁছানো গেছে: পাকিস্তান
  • পাকিস্তানের অনুরোধে ইরানে হামলা স্থগিত, ইসলামাবাদকে কৃতিত্ব দিলেন ট্রাম্প
  • আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় ১১ শিশুসহ অন্তত ১৩ জন নিহত, দাবি তালেবানের
  • নিখুঁত গোলকের খোঁজে: বিবর্তনের মাঠে ছুটছে ফুটবল

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

3
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]