Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
যুক্তরাষ্ট্রে ১৬ বছরের মধ্যে সুদের হার সর্বোচ্চ

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
04 May, 2023, 11:15 am
Last modified: 04 May, 2023, 11:28 am

Related News

  • চুক্তি সই হওয়ার সঙ্গে সঙ্গে তেল ও জ্বালানি বিক্রি করতে পারবে ইরান, উঠে যাবে নিষেধাজ্ঞা
  • হরমুজ খুলে দেওয়া হলে রাশিয়ার তেলের ওপর আবারও নিষেধাজ্ঞার বিষয়ে বিবেচনা করবেন ট্রাম্প
  • চুক্তির আওতায় চার কিস্তিতে ইরানের অবরুদ্ধ ২৪ বিলিয়ন ডলার ছাড় করবে যুক্তরাষ্ট্র: হারেৎজ
  • শুক্রবারের আগেই ট্রাম্প ‘দেড় পৃষ্ঠার’ আমেরিকা-ইরান চুক্তি প্রকাশ করতে পারেন: ভ্যান্স
  • ইরান পুনর্গঠনে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল গঠনের খবর ‘ভুয়া’: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে ১৬ বছরের মধ্যে সুদের হার সর্বোচ্চ

গত ১৪ মাসে দশম বারের মতো সুদহার বাড়লো বিশ্বের বৃহত্তম অর্থনীতি মার্কিন যুক্তরাষ্ট্রে।
টিবিএস ডেস্ক
04 May, 2023, 11:15 am
Last modified: 04 May, 2023, 11:28 am
ছবি: বিবিসি থেকে সংগৃহীত

বাজার পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে আবারও সুদের হার বাড়িয়েছে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সিস্টেম। বুধবার (৩ মে) কেন্দ্রীয় ব্যাংকের এ ঘোষণার পর বিগত ১৬ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে সুদহার সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। খবর বিবিসির। 

মূল সুদের হার এবার ০.২৫ শতাংশ পয়েন্ট বাড়িয়েছে ফেডারেল রিজার্ভ। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ১৪ মাসে দশম বারের মতো সুদহার বাড়লো বিশ্বের বৃহত্তম অর্থনীতি মার্কিন যুক্তরাষ্ট্রে। অবশ্য দেশটির কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এটিই আপাতত শেষবারের মতো বৃদ্ধি হতে পারে।

গেল ২০২২ সালের মার্চে প্রায় শূন্যের কাছাকাছি থেকে ফেডারেল রিজার্ভের বেঞ্চমার্ক রেট এখন ৫ থেকে ৫.২৫ শতাংশের মধ্যে রয়েছে। দেশে মূল্যস্ফীতি ব্যাপক বেড়ে যাওয়ায় বার বার এমন পদক্ষেপ নিতে হচ্ছে মার্কিন কেন্দ্রীয় ব্যাংককে।

সুদের হার ক্রমাগত বাড়তে থাকার বিরূপ প্রভাব পড়েছে দেশটির অর্থনীতিতে। ফলে আবাসনের মতো খাতগুলোতে দেখা দিয়েছে মন্থরতা। এছাড়া, সম্প্রতি সংকটে পড়ে যুক্তরাষ্ট্রের তিনটি ব্যাংক বন্ধ হয়ে যাওয়ার খবরও এসেছে সংবাদমাধ্যমের প্রতিবেদনে। 

বুধবার সুদহার বাড়ানোর ঘোষণার পর ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েল এক সংবাদ সম্মেলনে বলেন, "সুদের হার আরও বৃদ্ধি পাবে বলে আমরা অনুমান করছি না।" সর্বশেষ বৃদ্ধিকেই তিনি  'উল্লেখযোগ্য পরিবর্তন' বলে অভিহিত করেছেন৷

গত বছর থেকে বাজার অর্থনীতির সঙ্গে মানিয়ে নিতে দফায় দফায় সুদের হার বাড়িয়ে আসছে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক। করোনা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ বৈশ্বিক বিরূপ অর্থনৈতিক পরিস্থিতির কারণে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে দ্রুতগতিতে মূল্যস্ফীতি হয়েছে যুক্তরাষ্ট্রে। 

বৈশ্বিক পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে শুধু যুক্তরাষ্ট্রই নয়, যুক্তরাজ্যসহ ইউরোপের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলোও একই ধরনের পদক্ষেপ নিয়েছে।

Related Topics

টপ নিউজ

যুক্তরাষ্ট্রের অর্থনীতি / যুক্তরাষ্ট্র / ফেডারেল রিজার্ভ / সুদের হার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: টিবিএস
    চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার
  • প্রতীকী ছবি
    চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

Related News

  • চুক্তি সই হওয়ার সঙ্গে সঙ্গে তেল ও জ্বালানি বিক্রি করতে পারবে ইরান, উঠে যাবে নিষেধাজ্ঞা
  • হরমুজ খুলে দেওয়া হলে রাশিয়ার তেলের ওপর আবারও নিষেধাজ্ঞার বিষয়ে বিবেচনা করবেন ট্রাম্প
  • চুক্তির আওতায় চার কিস্তিতে ইরানের অবরুদ্ধ ২৪ বিলিয়ন ডলার ছাড় করবে যুক্তরাষ্ট্র: হারেৎজ
  • শুক্রবারের আগেই ট্রাম্প ‘দেড় পৃষ্ঠার’ আমেরিকা-ইরান চুক্তি প্রকাশ করতে পারেন: ভ্যান্স
  • ইরান পুনর্গঠনে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল গঠনের খবর ‘ভুয়া’: ট্রাম্প

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

2
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

3
ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার

6
প্রতীকী ছবি
বাংলাদেশ

চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]