Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
মুম্বাইয়ের এক অধিবাসী আফগানিস্তানের ‘ফার্স্ট লেডি’র জালিয়াতির শিকার!

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
13 April, 2023, 05:55 pm
Last modified: 13 April, 2023, 06:09 pm

Related News

  • ভারতীয় নাগরিকদের পুশ-ইনের চেষ্টা বেআইনি ও কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত: গোলাম পরওয়ার
  • পুশ ইন এলাউ করছি না, দিল্লিকে ১২-১৩টি চিঠি দিয়েছে ঢাকা: শামা ওবায়েদ
  • ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে
  • পঞ্চগড় সীমান্তে পুশ ইন চেষ্টা: ৩৬ ঘণ্টা ধরে শূন্যরেখায় নারী ও শিশুসহ ১০ জন
  • ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

মুম্বাইয়ের এক অধিবাসী আফগানিস্তানের ‘ফার্স্ট লেডি’র জালিয়াতির শিকার!

ইমেইল প্রেরক নিজেকে আফগানিস্তানের ‘ফার্স্ট লেডি’ বা প্রেসিডেন্টের স্ত্রী হিসেবে পরিচয় দিয়ে জানান, ভারতে বিনিয়োগের জন্য তার কাছে ২২ মিলিয়ন ডলার পাঠাতে চান। এরমধ্যে ২৫ শতাংশ তিনি নিজের কমিশন বাবদ রেখে বাকিটা তথাকথিত সেই ‘ফার্স্ট লেডি’র নামে বিনিয়োগ করবেন এমনটাই ছিল শর্ত। তিনিই যে আফগান ফার্স্ট লেডি, তার প্রমাণ হিসেবে পাসপোর্ট ও ছবিও পাঠান।
টিবিএস ডেস্ক
13 April, 2023, 05:55 pm
Last modified: 13 April, 2023, 06:09 pm
সংগৃহীত প্রতীকী ছবি

সাইবার জালিয়াতদের হাতে পাঁচ লাখ টাকা খুইয়েছেন ভারতের মুম্বাইয়ের এক ব্যক্তি। গত শনিবার এ বিষয়ে থানায় একটি এফআইআর-ও লিখিয়েছেন। খবর টাইমস অব ইন্ডিয়ার

এজাহার সূত্রে জানা যায়, তিনি মুম্বাইয়ের আন্ধেরির বাসিন্দা, পেশায় হিসাবরক্ষক। গত ১৮ ফেব্রুয়ারি তিনি একটি ইমেইল পান। সেখানেই দেওয়া হয় লোভনীয় টোপ।

ইমেইল প্রেরক নিজেকে আফগানিস্তানের 'ফার্স্ট লেডি' বা প্রেসিডেন্টের স্ত্রী হিসেবে পরিচয় দিয়ে জানান, ভারতে বিনিয়োগের জন্য তার কাছে ২২ মিলিয়ন ডলার পাঠাতে চান। এরমধ্যে ২৫ শতাংশ কমিশন বাবদ রেখে বাকিটা তথাকথিত সেই 'ফার্স্ট লেডি'র নামে বিনিয়োগ করবেন এমনটাই ছিল শর্ত। তিনিই যে আফগান ফার্স্ট লেডি, তার প্রমাণ হিসেবে পাসপোর্ট ও ছবিও পাঠান।

আফগান ফার্স্ট লেডি পরিচয়দানকারী ভারতীয় ওই অ্যাকাউট্যান্টকে জানান, ইন্দোনেশিয়ায় অবস্থানকারী তার ম্যানেজার আলতো বেলি পরবর্তী যোগাযোগ রক্ষা করবেন। প্রতারণার শিকার হওয়া ব্যক্তি এরপর গত ২৮ ফেব্রুয়ারি কথিত সেই ম্যানেজারের থেকে হোয়াটসঅ্যাপ কল পান। সেখানে তার কাছে দরকারি কাগজপত্রসহ আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য ৩৬০ ডলার চাওয়া হয়।

তিনি ওই অর্থ পরিশোধও করেন। এরপর তাকে জানানো হয়, ইন্দোনেশীয় একটি ব্যাংকের হিসাবে ২২ মিলিয়ন ডলার স্থানান্তর করা হয়েছে। তবে আলতো বেলি সেখান থেকে ভারতীয় ব্যাংকের হিসাবে অর্থ পাঠাতে পারছেন না।

এক সপ্তাহ পর আলতো বেলি আবার যোগাযোগ করেন। এসময় তিনি জানান, টাকা রাখা হয়েছে একটি অফশোর একাউন্টে, সেখান থেকে অন্য মুদ্রায় রুপান্তরের খরচটা দিতে হবে। সরল মনে এবারও ওই হিসাবরক্ষক জালিয়াতদের ৫ লাখ ৯ হাজার রুপি দেন, কিন্তু অধরাই রয়ে যায় ২২ মিলিয়ন ডলার প্রাপ্তি।

গত ৪ এপ্রিল আলতো বেলির সাথে কথা বলেন আবারো। এরপর আফ্রিকান এক ব্যক্তি ব্যাগভর্তি বান্ডিল বান্ডিল নোট নিয়ে তার আন্ধেরির বাসায় আসেন, ওই ব্যক্তি চলে যাওয়ার পর দেখা যায়, ডলার দূরঅস্ত – পুরোটাই কালো কাগজে ঠাঁসা।    

Related Topics

টপ নিউজ

অনলাইন প্রতারণা / আফগানিস্তানের ফার্স্ট লেডি / ভারত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • ছবি:সংগৃহীত
    ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত
  • নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
    তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

Related News

  • ভারতীয় নাগরিকদের পুশ-ইনের চেষ্টা বেআইনি ও কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত: গোলাম পরওয়ার
  • পুশ ইন এলাউ করছি না, দিল্লিকে ১২-১৩টি চিঠি দিয়েছে ঢাকা: শামা ওবায়েদ
  • ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে
  • পঞ্চগড় সীমান্তে পুশ ইন চেষ্টা: ৩৬ ঘণ্টা ধরে শূন্যরেখায় নারী ও শিশুসহ ১০ জন
  • ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

5
ছবি:সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত

6
নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]