Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 17, 2026
মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন শাস্তি আইনে পরিবর্তন আনল মালয়েশিয়া

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
03 April, 2023, 10:50 pm
Last modified: 03 April, 2023, 11:01 pm

Related News

  • জাল ভিসা ধরা: শাহজালাল বিমানবন্দরে বোর্ডিং পাস নিয়েও মালয়েশিয়াগামী ফ্লাইটে ওঠেননি ৬১ যাত্রী
  • হালাল শিল্প কী, এ খাতে বাংলাদেশের সম্ভাবনা কতটা?
  • শিগগিরই মালয়েশিয়ায় কর্মী পাঠানোর পথ সুগম হবে: প্রবাসী কল্যাণমন্ত্রী
  • মালয়েশিয়া সফর শেষে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
  • ২০২৭ সালের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি করতে চায় ঢাকা ও কুয়ালালামপুর

মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন শাস্তি আইনে পরিবর্তন আনল মালয়েশিয়া

বর্তমানে দেশটিতে ৩৪টি অপরাধের জন্য মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। এ তালিকায় আছে হত্যা ও মাদক পাচারও। এসবের মধ্যে ১১টি অপরাধের জন্য মৃত্যুদণ্ড বাধ্যতামূলক ছিল।
টিবিএস ডেস্ক
03 April, 2023, 10:50 pm
Last modified: 03 April, 2023, 11:01 pm
মালয়েশিয়ার পার্লামেন্ট। ছবি: রয়টার্স/হাসনূর হুসাইন

বাধ্যতামূলক মৃত্যুদণ্ডাদেশ বাতিল, মৃত্যুদণ্ডযোগ্য অপরাধের সংখ্যা কমানো, ও আমৃত্যু কারাদাণ্ড বিলোপ করে সোমবার (২ এপ্রিল) নতুন সংশোধনী পাস করেছে মালয়েশিয়ার পার্লামেন্ট। খবর রয়টার্স-এর।

২০১৮ সাল থেকে দেশটিতে মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত ছিল। ওই সময় মৃত্যুদণ্ড পুরোপুরি তুলে দেওয়ার প্রস্তাব করা হয়। কিন্তু সরকার তখন বিভিন্ন দলের কাছ থেকে এ বিষয়ে রাজনৈতিক চাপের সম্মুখীন হয়।

তখন সরকার বলেছিল, তারা মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখবে, তবে বিচারকেরা যাতে মৃত্যুদণ্ডের বদলে অন্য শাস্তি দিতে পারেন, তার ব্যবস্থাও রাখা হবে।

বর্তমান সংশোধনীতে মৃত্যুদণ্ডের বিকল্প হিসেবে বেত্রাঘাত ও ৩০-৪০ বছরের মতো কারাবাসের নিয়ম রাখা হয়েছে। 

মালয়েশিয়ার আইনে যাবজ্জীবন কারাদণ্ডের সময়সীমা ৩০ বছর, যা বর্তমান সংশোধনীতে অপরিবর্তিত রাখা হয়েছে।

যেসব মারাত্মক অপরাধ যেমন অপহরণ, আগ্নেয়াস্ত্র ব্যবহার ও পাচার ইত্যাদির কারণে কারও মৃত্যু হয় না, সেসবের ক্ষেত্রে মৃত্যুদণ্ড রদ করা হবে।

মালয়েশিয়ার প্রতিবেশী দেশগুলোতে অবশ্য মৃত্যুদণ্ড কার্যকরের পরিমাণ বেড়ে গেছে। গত বছর সিঙ্গাপুর মাদকজনিত অপরাধে ১১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। জান্তা সরকারশাসিত মিয়ানমার কয়েক দশক পরে জান্তাবিরোধী চার কর্মীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে।

মালয়েশিয়ার উপ-আইনমন্ত্রী রামকারপাল সিং বলেছেন, মৃত্যুদণ্ডের আজ্ঞা কোনোভাবে রদ করা যেত না এবং অপরাধ কমাতে এটি বেশি কার্যকরী ছিল না।

বর্তমানে দেশটিতে ৩৪টি অপরাধের জন্য মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। এ তালিকায় আছে হত্যা ও মাদক পাচারও। এসবের মধ্যে ১১টি অপরাধের জন্য মৃত্যুদণ্ড বাধ্যতামূলক ছিল।

এ ৩৪টি অপরাধের জন্য বর্তমান সংশোধনীটি প্রযোজ্য হবে।

নতুন আইন অনুযায়ী বর্তমানে দেশটিতে মৃত্যুদণ্ডাদেশ ও আমৃত্য কারাদণ্ডাদেশের সাজা ভোগকারী ১৩০০-এর বেশি অপরাধী তাদের রায় পর্যালোচনার আবেদন করতে পারবেন।

Related Topics

টপ নিউজ

মালয়েশিয়া / মৃত্যুদণ্ডাদেশ / মৃত্যুদণ্ডের বিধান / আইন / আইন পরিবর্তন / আইন সংশোধন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বিডা, বেজা ও পিপিপি বিলুপ্ত করে 'ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬' পাস, বিরোধী দলের আপত্তি
  • ছবি: ভিডিও থেকে নেওয়া
    শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন এইচএসসি পরীক্ষার্থীরা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ঢাকা-সিলেট রুটে বিরতিহীন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ ট্রেন চালুর অনুমোদন, ঢাকা-কুড়িগ্রাম রুটেও আসছে নতুন ট্রেন
  • মেসির সঙ্গে প্রথম সাক্ষাতের সময় ইয়ামাল ছিলেন শিশু, আর মেসি ছিলেন ২০ বছর বয়সী এক উদীয়মান তারকা। ছবি: সংগৃহীত
    মেসির কোলের সেই শিশুই এখন ১৯ বছর পর বিশ্বকাপ ফাইনালে তার প্রতিপক্ষ
  • ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর ফকল্যান্ড দ্বীপপুঞ্জসংক্রান্ত একটি বিতর্কিত ব্যানার নিয়ে উদযাপন করেন কয়েকজন আর্জেন্টাইন খেলোয়াড়। ছবি: রয়টার্স
    ফাইনালে উঠে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ব্যানার নিয়ে উদযাপন: ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা
  • ছবি: দ্য টেলিগ্রাফ
    গ্রিন কার্ডের জন্য ১ লাখ ডলার ফি নেওয়ার পরিকল্পনা ট্রাম্পের

Related News

  • জাল ভিসা ধরা: শাহজালাল বিমানবন্দরে বোর্ডিং পাস নিয়েও মালয়েশিয়াগামী ফ্লাইটে ওঠেননি ৬১ যাত্রী
  • হালাল শিল্প কী, এ খাতে বাংলাদেশের সম্ভাবনা কতটা?
  • শিগগিরই মালয়েশিয়ায় কর্মী পাঠানোর পথ সুগম হবে: প্রবাসী কল্যাণমন্ত্রী
  • মালয়েশিয়া সফর শেষে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
  • ২০২৭ সালের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি করতে চায় ঢাকা ও কুয়ালালামপুর

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিডা, বেজা ও পিপিপি বিলুপ্ত করে 'ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬' পাস, বিরোধী দলের আপত্তি

2
ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন এইচএসসি পরীক্ষার্থীরা

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা-সিলেট রুটে বিরতিহীন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ ট্রেন চালুর অনুমোদন, ঢাকা-কুড়িগ্রাম রুটেও আসছে নতুন ট্রেন

4
মেসির সঙ্গে প্রথম সাক্ষাতের সময় ইয়ামাল ছিলেন শিশু, আর মেসি ছিলেন ২০ বছর বয়সী এক উদীয়মান তারকা। ছবি: সংগৃহীত
খেলা

মেসির কোলের সেই শিশুই এখন ১৯ বছর পর বিশ্বকাপ ফাইনালে তার প্রতিপক্ষ

5
ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর ফকল্যান্ড দ্বীপপুঞ্জসংক্রান্ত একটি বিতর্কিত ব্যানার নিয়ে উদযাপন করেন কয়েকজন আর্জেন্টাইন খেলোয়াড়। ছবি: রয়টার্স
খেলা

ফাইনালে উঠে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ব্যানার নিয়ে উদযাপন: ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

6
ছবি: দ্য টেলিগ্রাফ
আন্তর্জাতিক

গ্রিন কার্ডের জন্য ১ লাখ ডলার ফি নেওয়ার পরিকল্পনা ট্রাম্পের

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]