Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 09, 2026
'হত্যাকারীরা' অপেক্ষা করছিল, তাই জুডিশিয়াল কমপ্লেক্সে গাড়ি থেকে নামিনি: ইমরান

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
20 March, 2023, 01:30 pm
Last modified: 20 March, 2023, 01:39 pm

Related News

  • জাতিসংঘ সদরদপ্তরে বাংলাদেশ-পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠক: নিরাপত্তা ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা  
  • পাকিস্তানের করাচি উপকূলে ৫ আরোহীসহ মালবাহী বিমান নিখোঁজ
  • চলতি বছর পাকিস্তানে উচ্চশিক্ষায় ৩,৮০০ বাংলাদেশি শিক্ষার্থীর আবেদন
  • বিশ্বের সবচেয়ে জনবহুল ১০ দেশের ৮টিই নেই বিশ্বকাপে
  • পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে

'হত্যাকারীরা' অপেক্ষা করছিল, তাই জুডিশিয়াল কমপ্লেক্সে গাড়ি থেকে নামিনি: ইমরান

পাকিস্তানের বর্তমান ক্ষমতাসীনরা পিএমএল-এন দলের প্রধান সংগঠক মরিয়ম নওয়াজের নির্দেশে এই পরিকল্পনা করেছিলেন বলে অভিযোগ করেন সাবেক প্রধানমন্ত্রী।
টিবিএস ডেস্ক
20 March, 2023, 01:30 pm
Last modified: 20 March, 2023, 01:39 pm
ছবি: পিটিআই/ইউটিউব

শনিবার (১৮ মার্চ) ইসলামাবাদের জুডিশিয়াল কমপ্লেক্সে তোষাখানা মামলার শুনানিতে গিয়ে গাড়ি থেকে না নামার ব্যাপারে মুখ খুলেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খান। তার দাবি, সেখানে 'অজ্ঞাত পরিচয়ধারীরা' তাকে হত্যার পরিকল্পনায় অপেক্ষা করে ছিল। সোমবার (২০ মার্চ) পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে জানানো হয়েছে এ তথ্য।

ইমরান বলেন, "আমি তখনই কমপ্লেক্স থেকে সরে না গেলে সেখানে রক্তপাত ঘটতো; কারণ পুলিশ, রেঞ্জার্স এবং অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা আমার দলের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের জন্য প্রস্তুত হয়ে ছিল এবং ওই সংঘর্ষের ঘটনার আড়ালেই তারা আমাকে হত্যার পরিকল্পনা করেছিল।"

পাকিস্তানের বর্তমান ক্ষমতাসীনরা পিএমএল-এন দলের প্রধান সংগঠক মরিয়ম নওয়াজের নির্দেশে ওই পরিকল্পনা করেছিলেন বলে অভিযোগ করেন সাবেক প্রধানমন্ত্রী।

রোববার (১৯ মার্চ) বিকেলে নিজের জামান পার্কের বাসভবন থেকে এক ভিডিও বার্তায় ইমরান আরও হুঁশিয়ারি দেন, "বর্তমান শাসকরা এখনই সংযত না হলে খেলা আর তাদের হাতে থাকবে না।"

শনিবার তার অনুপস্থিতিতে তার বাড়িতে 'পুলিশের আক্রমণ' নিয়ে ক্ষোভ প্রকাশ করে পিটিআই প্রধান বলেন, পুলিশ বাড়িতে ঢুকে যেভাবে তার জিনিসপত্র লুট করেছে, তা দেখে তিনি স্তব্ধ হয়ে গেছেন। তিনি বিস্ময় প্রকাশ করেন, সার্চ ওয়ারেন্ট ছাড়া এবং আদালতের আদেশ লঙ্ঘন করে নিজের বাড়িতে পুলিশের এমন তাণ্ডব কেউ সহ্য করতে পারে কি না।

বেলুচিস্তানে তাকে বন্দী করে হত্যা বা পাকিস্তানের রাজনীতি থেকে তার নাম মুছে ফেলার কথিত সরকারি পরিকল্পনার কথা উল্লেখ করে পিটিআই প্রধান বলেন, সরকার এবং এর পরিচালনাকারীদের সমর্থিত 'অপরাধীরা' যে তাকে হত্যার পরকল্পনায় রয়েছে, তা জেনেও তিনি আদালতে হাজির হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।

তবে তিনি এফ-৮ আদালতের পরিবর্তে ভিন্ন জায়গায় ভেন্যু নির্ধারণের অনুরোধ করেছিলেন বলেও উল্লেখ করেন। 

"তারা আমাকে হত্যা করতে বা আমাকে গ্রেপ্তার করে (৩০ এপ্রিলের) নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত জেলে রাখার জন্য বেলুচিস্তানে নিয়ে যেতে চেয়েছিল," যোগ করেন ইমরান।

আর এই সমস্ত পরিকল্পনা মরিয়ম নওয়াজ শরীফের নির্দেশে হয়েছে বলে অভিযোগ করেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান।
 
Related Topics

টপ নিউজ

ইমরান খান / পাকিস্তান / হত্যা পরিকল্পনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • তুরস্কের আঙ্কারার বেসতেপে প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ড়াম্প এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুতে। ৮ জুলাই, ২০২৬। ছবি: রয়টার্স/জোনাথন আর্নস্ট
    ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’, স্পেনের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের
  • ফাইল ছবি: সংগৃহীত
    সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি
  • ইলাস্ট্রেশন:টিবিএস
    যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পর খেলাপি ঋণের হারে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ
  • ছবি: এপি
    ‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের দিকে ১১১টি মিসাইল ছুড়েছে’: ইরানের সঙ্গে বন্ধুরাষ্ট্রকে গুলিয়ে ফেললেন ট্রাম্প
  • ফাইল ছবি: সংগৃহীত
    দেশে এখন কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নেই, ক্যাপাসিটি চার্জও দিচ্ছে না সরকার: জ্বালানিমন্ত্রী
  • আইরিন খান। ছবি: সংগৃহীত
    জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান

Related News

  • জাতিসংঘ সদরদপ্তরে বাংলাদেশ-পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠক: নিরাপত্তা ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা  
  • পাকিস্তানের করাচি উপকূলে ৫ আরোহীসহ মালবাহী বিমান নিখোঁজ
  • চলতি বছর পাকিস্তানে উচ্চশিক্ষায় ৩,৮০০ বাংলাদেশি শিক্ষার্থীর আবেদন
  • বিশ্বের সবচেয়ে জনবহুল ১০ দেশের ৮টিই নেই বিশ্বকাপে
  • পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে

Most Read

1
তুরস্কের আঙ্কারার বেসতেপে প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ড়াম্প এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুতে। ৮ জুলাই, ২০২৬। ছবি: রয়টার্স/জোনাথন আর্নস্ট
আন্তর্জাতিক

ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’, স্পেনের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি

3
ইলাস্ট্রেশন:টিবিএস
অর্থনীতি

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পর খেলাপি ঋণের হারে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ

4
ছবি: এপি
আন্তর্জাতিক

‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের দিকে ১১১টি মিসাইল ছুড়েছে’: ইরানের সঙ্গে বন্ধুরাষ্ট্রকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশে এখন কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নেই, ক্যাপাসিটি চার্জও দিচ্ছে না সরকার: জ্বালানিমন্ত্রী

6
আইরিন খান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]