Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
বছরের শেষের দিকেই টুইটারের নতুন সিইও নিয়োগ দেবেন মাস্ক

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক   
16 February, 2023, 03:55 pm
Last modified: 16 February, 2023, 04:05 pm

Related News

  • ইরান যুদ্ধে ড্রোন চালাতে স্টারলিঙ্ক ব্যবহারের জন্য পেন্টাগনের থেকে বাড়তি টাকা আদায় করেছেন মাস্ক
  • মামলা করতে দেরি করায় ওপেনএআই-এর সাথে আইনি লড়াইয়ে হারলেন ইলন মাস্ক
  • ১১ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
  • বিশ্বের শীর্ষ নির্বাহীদের নিয়ে চীনে গেলেও বড় কোনো চুক্তি করতে পারেননি ট্রাম্প
  • সন্তান নিতে ওপেনএআইয়ের সাবেক উপদেষ্টাকে শুক্রাণু দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন মাস্ক

বছরের শেষের দিকেই টুইটারের নতুন সিইও নিয়োগ দেবেন মাস্ক

“টুইটারকে স্বাভাবিক ও লাভজনক একটি পর্যায়ে নিয়ে যেতে হবে। কোম্পানিটির জন্য একটি রোডম্যাপও তৈরি করতে হবে। তাই আমি মনে করি, এবছরের শেষ নাগাদই কোম্পানিটি পরিচালনার জন্য নতুন সিইও নিয়োগের সঠিক সময়।”
টিবিএস ডেস্ক   
16 February, 2023, 03:55 pm
Last modified: 16 February, 2023, 04:05 pm
ইলন মাস্ক। ছবি: সংগৃহীত

চলতি বছরের শেষের দিকেই টুইটারের নতুন সিইও নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন বিলিয়নিয়ার ইলন মাস্ক। প্রতিষ্ঠানটি বর্তমানে নানা উত্থান-পতনের মধ্য দিয়ে যাচ্ছে স্বীকার করে বুধবার এ ঘোষণা দেন মাস্ক। খবর খালিজ টাইমসের।

মাস্ক বলেন, "টুইটারকে স্বাভাবিক ও লাভজনক একটি পর্যায়ে নিয়ে যেতে হবে। কোম্পানিটির জন্য একটি রোডম্যাপও তৈরি করতে হবে। তাই আমি মনে করি, এবছরের শেষ নাগাদই কোম্পানিটি পরিচালনার জন্য নতুন সিইও নিয়োগের সঠিক সময়।"

বুধবার মাস্ক নিজের ফ্লকি নামক পোষা কুকুরকে সিইও লেখা কালো টি-শার্ট পরিয়ে সিইও এর চেয়ারে বসানো অবস্থায় একটি টুইট করেন। টুইটটি মাত্র চার ঘন্টায় ১ কোটি ৮০ লাখ ভিউ পায়।

The new CEO of Twitter is amazing pic.twitter.com/yBqWFUDIQH— Elon Musk (@elonmusk) February 15, 2023

টুইটারের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা জানিয়ে মাস্ক বলেন, তার এক্স ডট কম নামে একটি ওয়ান স্টপ ডিজিটাল অ্যাপ বানানোর পরিকল্পনা আছে। যার মাধ্যমে লেনদেন, বাণিজ্যিক সেবা প্রাপ্তি, তথ্যের আদান-প্রদান, নিরাপদ যোগাযোগ এবং যেকোনো ডিজিটাল কাজ করা যাবে।

অ্যাপটি মানুষের প্রয়োজন মেটানোর পাশাপাশি বিনোদনের ব্যবস্থাও করবে। এটি তথ্যপ্রাপ্তির একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে। তাই এটি সত্য জানার মাধ্যম হিসেবে সর্বোচ্চ সুফল নিশ্চিত করবে। আর টুইটার এই অ্যাপের পথকে সুগম করবে।

মাস্ক জানান, এশিয়ার বাইরে উইচ্যাটের মতো কোন শক্তিশালী অ্যাপ নেই। চায়না অনেকটা উইচ্যাটের মাধ্যমেই চলছে। তিনি সেরকম একটি অ্যাপ নির্মাণ করতে চান। বর্তমানে টুইটার ব্যবহারকারী সংখ্যা প্রায় ২৩ কোটি ৭০ লাখ, মাস্কের লক্ষ্য তা বৃদ্ধি করে ১০০ কোটিতে নিয়ে যাওয়া।

মাস্ক জানান, তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব নিয়ে উদ্বিগ্ন। তার ভাষ্যে, "এমন একটি নির্ভরযোগ্য ডিজিটাল জনপরিসর থাকা উচিত, যেখানে জনগণের উপর সর্বনিম্ন সেন্সরশিপ থাকবে। সাধারণ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে দেশগুলোর আইন অনুসারেই চলা উচিত এবং আইনের গন্ডির বাইরে যাওয়ার চেষ্টা না করাই উচিত।"

ইলন মাস্ক দেশের জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের টুইটারে নিজের ভাব প্রকাশ করতে বলেন। তারা যেন সেন্সরশিপে না থেকে নিজেদের মনের ভাবনা প্রকাশ করেন সে বিষয়েও জোর দেন তিনি। 

মাস্ক আরও জানান, অ্যাকাউন্ট ভ্যারিফাইড করা থাকলে মানুষের মাঝে টুইটার চালানোর ক্ষেত্রে দায়িত্ববোধ কাজ করবে। এটি ইন্টারনেটে ব্যক্তির পরিচয় বহন করে। এর মাধ্যমে ব্যক্তির প্রতারণা করার জায়গা কমে যায় এবং নিজের মর্যাদা রক্ষারও প্রয়োজন পড়ে।

Related Topics

টপ নিউজ

ইলন মাস্ক / টুইটার / নতুন সিইও / সিইও / নিয়োগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • ইরান যুদ্ধে ড্রোন চালাতে স্টারলিঙ্ক ব্যবহারের জন্য পেন্টাগনের থেকে বাড়তি টাকা আদায় করেছেন মাস্ক
  • মামলা করতে দেরি করায় ওপেনএআই-এর সাথে আইনি লড়াইয়ে হারলেন ইলন মাস্ক
  • ১১ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
  • বিশ্বের শীর্ষ নির্বাহীদের নিয়ে চীনে গেলেও বড় কোনো চুক্তি করতে পারেননি ট্রাম্প
  • সন্তান নিতে ওপেনএআইয়ের সাবেক উপদেষ্টাকে শুক্রাণু দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন মাস্ক

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

5
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]