Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 13, 2026
‘ধর্ম অবমাননাকর’ বিষয়বস্তুর জন্য পাকিস্তান উইকিপিডিয়া নিষিদ্ধ করল

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
05 February, 2023, 12:20 pm
Last modified: 05 February, 2023, 12:27 pm

Related News

  • বাংলাদেশে বন্যা ও পাহাড় ধসে প্রাণহানিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোক 
  • জাতিসংঘ সদরদপ্তরে বাংলাদেশ-পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠক: নিরাপত্তা ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা  
  • পাকিস্তানের করাচি উপকূলে ৫ আরোহীসহ মালবাহী বিমান নিখোঁজ
  • চলতি বছর পাকিস্তানে উচ্চশিক্ষায় ৩,৮০০ বাংলাদেশি শিক্ষার্থীর আবেদন
  • বিশ্বের সবচেয়ে জনবহুল ১০ দেশের ৮টিই নেই বিশ্বকাপে

‘ধর্ম অবমাননাকর’ বিষয়বস্তুর জন্য পাকিস্তান উইকিপিডিয়া নিষিদ্ধ করল

ধর্ম অবমাননাকর বিষয়বস্তুগুলো সরিয়ে নেওয়ার জন্য উইকিপিডিয়াকে ৪৮ ঘণ্টা সময় দেওয়া হয়েছিল। কিন্তু উইকিপিডিয়া সেই শর্ত পূরণ করতে ব্যর্থ হওয়ায় শনিবার পাকিস্তানে এটি নিষিদ্ধের ঘোষণা আসে।
টিবিএস ডেস্ক
05 February, 2023, 12:20 pm
Last modified: 05 February, 2023, 12:27 pm
প্রতীকী ছবি/বিবিসি

ধর্ম অবমাননাকর বিষয়বস্তু রাখার অভিযোগে পাকিস্তানে উইকিপিডিয়া নিষিদ্ধ করা হয়েছে। ধর্ম অবমাননাকর বিষয়বস্তুগুলো সরিয়ে নেওয়ার জন্য উন্মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়াকে ৪৮ ঘণ্টা সময় দেওয়া হয়েছিল। কিন্তু উইকিপিডিয়া সেই শর্ত পূরণ করতে ব্যর্থ হয়েছে বলে জানায় পাকিস্তানের টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (পিটিএ)। এর ফলে শনিবার দেশটিতে উইকিপিডিয়া নিষিদ্ধের ঘোষণা আসে, খবর বিবিসির।

পিটিএ- এর পক্ষ থেকে বলা হয়েছে, "প্রযোজ্য আইন এবং আদালতের নির্দেশ অনুসারে উইকিপিডিয়াকে নোটিস দিয়ে ধর্মদ্রোহী বিষয়বস্তু অপসারণ ও আটকে দেওয়ার জন্য বলা হয়েছিল। তাদেরকে এ বিষয়ে শুনানিতে অংশ নেওয়ারও সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু প্ল্যাটফর্মটি এ ধরনের বিষয়বস্তু সরায়নি এবং পিটিএর সামনেও হাজির হয়নি।"

অন্যদিকে নিষেধাজ্ঞার সিদ্ধান্তটি সাময়িক বলে জানা গেছে। পিটিএ এর মুখপাত্র মালাহাত ওবায়েদ গণমাধ্যম ডনকে বলেন, "উইকিপিডিয়া কর্তৃপক্ষ সাইট থেকে 'ধর্মদ্রোহী ও বিতর্কিত উপাদান' সরিয়ে নিলে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে।"

উইকিপিডিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, পাকিস্তানি কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের ফলে দেশটিতে লোকজন জ্ঞানের এই মুক্ত ভাণ্ডারটি ব্যবহার করতে পারছে না। এছাড়াও সংস্থাটির পক্ষ থেকে আরও বলা হয়, যদি নিষেধাজ্ঞা অব্যাহত থাকে তবে সাধারণ মানুষ দেশটির ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কিত তথ্য জানা থেকে বঞ্চিত হবে।

অবশ্য পাকিস্তানে বাক স্বাধীনতা নিয়ে কাজ করেন এমন অনেক অধিকারকর্মী বিষয়টিকে অনলাইন কন্টেন্টের ওপর সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মতো পদক্ষেপ হিসেবে দেখছেন। উসামা খিলজি নামের একজন অধিকারকর্মী বিবিসিকে বলেন, "উইকিপিডিয়া নিষিদ্ধের মূল উদ্দেশ্য হল ভিন্নমতকে দমন করা। আর ভিন্নমত দমন করতে গিয়ে এর আগেও 'ধর্মীয় অবমাননা'কে ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে।"

ধর্মীয় অবমাননার অভিযোগে ওয়েবসাইট ব্লক করার নজির পাকিস্তানে নতুন নয়। ২০১০ সালে দেশটির সরকার একই অভিযোগে ফেসবুক ও ইউটিউব বন্ধ করে দিয়েছিল। এছাড়াও 'অনৈতিক কন্টেন্ট' থাকার অভিযোগ তুলে টিন্ডারসহ বেশ কয়েকটি ডেটিং অ্যাপস বন্ধ করে দিয়েছিল পাকিস্তান। 

Related Topics

টপ নিউজ

পাকিস্তান / উইকিপিডিয়া / নিষিদ্ধ / ধর্মীয় অবমাননা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
    ৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৪% সুদে বিনা জামানতে ১০ লাখ টাকা ঋণ পাবেন নতুন উদ্যোক্তারা
  • ছবি: সংগৃহীত
    দাফনের মাটি ‘না পেয়ে’ ভেলায় ভাসছে মরদেহ, ভিডিও ভাইরাল; ইউএনও বললেন ‘ভিউ ব্যবসা’
  • ফাইল ছবি: সংগৃহীত
    আপিল বিভাগের রায়: ২৫ বছর পূরণ হওয়ার আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা
  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    বনের রানি বনে ফিরে গেল
  • ছবি: সংগৃহীত
    ইউএস-বাংলার বহরে যুক্ত হচ্ছে ২১ বোয়িং উড়োজাহাজ

Related News

  • বাংলাদেশে বন্যা ও পাহাড় ধসে প্রাণহানিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোক 
  • জাতিসংঘ সদরদপ্তরে বাংলাদেশ-পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠক: নিরাপত্তা ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা  
  • পাকিস্তানের করাচি উপকূলে ৫ আরোহীসহ মালবাহী বিমান নিখোঁজ
  • চলতি বছর পাকিস্তানে উচ্চশিক্ষায় ৩,৮০০ বাংলাদেশি শিক্ষার্থীর আবেদন
  • বিশ্বের সবচেয়ে জনবহুল ১০ দেশের ৮টিই নেই বিশ্বকাপে

Most Read

1
৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
অর্থনীতি

৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

৪% সুদে বিনা জামানতে ১০ লাখ টাকা ঋণ পাবেন নতুন উদ্যোক্তারা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দাফনের মাটি ‘না পেয়ে’ ভেলায় ভাসছে মরদেহ, ভিডিও ভাইরাল; ইউএনও বললেন ‘ভিউ ব্যবসা’

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আপিল বিভাগের রায়: ২৫ বছর পূরণ হওয়ার আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা

5
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

বনের রানি বনে ফিরে গেল

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইউএস-বাংলার বহরে যুক্ত হচ্ছে ২১ বোয়িং উড়োজাহাজ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]