Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 20, 2026
পুরুষের মতো আচরণ ও পোশাক পরলে বেত্রাঘাত-কারাদণ্ড, নারীদের জন্য নতুন আইন মালয়েশিয়ায়

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
19 December, 2022, 03:50 pm
Last modified: 19 December, 2022, 03:53 pm

Related News

  • জাল ভিসা ধরা: শাহজালাল বিমানবন্দরে বোর্ডিং পাস নিয়েও মালয়েশিয়াগামী ফ্লাইটে ওঠেননি ৬১ যাত্রী
  • হালাল শিল্প কী, এ খাতে বাংলাদেশের সম্ভাবনা কতটা?
  • শিগগিরই মালয়েশিয়ায় কর্মী পাঠানোর পথ সুগম হবে: প্রবাসী কল্যাণমন্ত্রী
  • মালয়েশিয়া সফর শেষে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
  • ২০২৭ সালের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি করতে চায় ঢাকা ও কুয়ালালামপুর

পুরুষের মতো আচরণ ও পোশাক পরলে বেত্রাঘাত-কারাদণ্ড, নারীদের জন্য নতুন আইন মালয়েশিয়ায়

এ ধরনের অপরাধের জন্য ৫ হাজার রিঙ্গিত (মালয়েশিয়ার মুদ্রা) পর্যন্ত জরিমানাসহ ৩ বছরের জেল এবং ৬টি বেত্রাঘাতের যেকোনো একটি বা একইসঙ্গে একাধিক শাস্তির বিধান রাখা হয়েছে।
টিবিএস ডেস্ক
19 December, 2022, 03:50 pm
Last modified: 19 December, 2022, 03:53 pm
মালয়েশিয়ার তেরেঙ্গানুর ক্রিস্টাল মসজিদে দর্শনার্থীদের ইসলামিক বিশ্বাস ও শিক্ষা বিষয়ক বক্তব্য দিচ্ছেন এক ইমাম । ফাইল ছবি: সঞ্জিত দাস/ব্লুমবার্গ

বিবাহ বহির্ভূত গর্ভধারণ, পুরুষের মতো আচরণ ও পোশাক পরলে বেত্রাঘাতসহ জেল-জরিমানার বিধান রেখে মুসলিম নারীদের জন্য নতুন এক আইন পাস করেছে মালয়েশিয়া। তেরেঙ্গানু প্রদেশে সরকারের সাম্প্রতিক এই পদক্ষেপ দেশটিতে নারী অধিকারের বর্তমান অবস্থাকে আরও খারাপ করে তুলবে বলে মনে করছেন মানবাধিকার কর্মীরা। খবর ব্লুমবার্গের। 

সংশোধনীতে পার্টি ইসলাম সে-মালয়েশিয়া শাসিত তেরেঙ্গানু রাজ্যে জাদুবিদ্যাকেও নিষিদ্ধ করা হয়েছে। 

এ ধরনের অপরাধের জন্য ৫ হাজার রিঙ্গিত (মালয়েশিয়ার মুদ্রা) পর্যন্ত জরিমানাসহ ৩ বছরের জেল এবং ৬টি বেত্রাঘাতের যেকোনো একটি বা একইসঙ্গে একাধিক শাস্তির বিধান রাখা হয়েছে। মালয়েশিয়া সরকারের ধর্ম বিষয়ক কর্তকর্তা সতিফুল বাহারি মামতের বরাত দিয়ে, গেল ১ ডিসেম্বর এ তথ্য নিশ্চিত করে দেশটির সংবাদসংস্থা বার্নামা।

এদিকে, নারীদের উদ্দেশ্য করে এমন বিধান জারি করায় মালয়েশিয়াজুড়ে মানবাধিকার সংস্থাগুলো অনুষ্ঠানিক নিন্দা জানিয়েছে। অল উইমেনস অ্যাকশন সোসাইটিসহ ১৪টিরও বেশি মানবাধিকার গোষ্ঠী বলছে, দেশটির উত্তর-পূর্ব রাজ্য তেরেঙ্গানুর এই আইনী পরিবর্তন মত প্রকাশের স্বাধীনতা, সমতা এবং বৈষম্যহীনতার অধিকারকে লঙ্ঘন করে। 

৩ ডিসেম্বর দেওয়া যৌথ এক বিবৃতিতে সংস্থাগুলো জানায়, রাজ্যের বিধানসভায় নতুন পাস হওয়া আইন নারী, পুরুষ এবং এলজিবিটিকিউ পরিচয়ধারীদের বর্তমান অবস্থাকে আরও খারাপ করে তুলবে।

অন্যদিকে, আইনগুলো সম্পর্কে ভিন্ন কথা বলছে দেশটির সরকার। বার্নামাকে সতিফুল বলেন, "এটি মুসলিমদের জন্য আরও কল্যাণ বয়ে আনবে।" 

তিনি বলেন, নতুন আইনে নারীদের পুরুষের মতো আচরণ করার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে; কারণ বর্তমান আইনে কেবল পুরুষদের ওপর নারীর মতো আচরণ না করার ব্যাপারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। সুতরাং, এখন নারী-পুরুষ উভয় পক্ষের জন্যই আইনে সমতা আনা হলো। 

বার্তাসংস্থাকে তিনি আরও বলেন, "হঠাৎ নতুন নিয়ম জারির কারণ হলো, অতীতে এই সমস্যাটি (নারীদের পুরুষের মতো আচরণ বা সমকামীতা) খুব বেশি ছিল না। কিন্তু আমরা এখন এটি অহরহ দেখতে পাচ্ছি। টমবয় বা লেসবিয়ানদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে, তাই রাজ্য সরকার সমস্যাটি নিয়ন্ত্রণ করতে এই পদক্ষেপ নিয়েছে।"
 
Related Topics

টপ নিউজ

মালয়েশিয়া / নারী অধিকার / মানবাধিকার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
    মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
  • খেলোয়াড়দের পাশে মঞ্চের কিনারায় দাঁড়িয়ে থাকলে ইনফান্তিনো দৌড়ে এসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সরে যেতে অনুরোধ করেন। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপের ট্রফি তুলে ধরার মুহূর্তে মঞ্চ ছাড়তে চাচ্ছিলেন না ট্রাম্প; টেনেও সরাতে পারছিলেন না ইনফান্তিনো
  • হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?
    হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?
  • ছবি: টিবিএস
    ২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে
  • ছবি: সংগৃহীত
    বিশ্বকাপ ফাইনালে ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন না আর্জেন্টাইন ডিফেন্ডার রোমেরো
  • উইমেন্স জুনিয়র এএইচএফ কাপ ২০২৬-এ কাজাখস্তানকে ২-০ গোলে পরাজিত করে বাংলাদেশ নারী জুনিয়র হকি দল। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ওমানে কাজাখস্তানকে হারিয়ে নারী হকিতে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

Related News

  • জাল ভিসা ধরা: শাহজালাল বিমানবন্দরে বোর্ডিং পাস নিয়েও মালয়েশিয়াগামী ফ্লাইটে ওঠেননি ৬১ যাত্রী
  • হালাল শিল্প কী, এ খাতে বাংলাদেশের সম্ভাবনা কতটা?
  • শিগগিরই মালয়েশিয়ায় কর্মী পাঠানোর পথ সুগম হবে: প্রবাসী কল্যাণমন্ত্রী
  • মালয়েশিয়া সফর শেষে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
  • ২০২৭ সালের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি করতে চায় ঢাকা ও কুয়ালালামপুর

Most Read

1
মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
অর্থনীতি

মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের

2
খেলোয়াড়দের পাশে মঞ্চের কিনারায় দাঁড়িয়ে থাকলে ইনফান্তিনো দৌড়ে এসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সরে যেতে অনুরোধ করেন। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপের ট্রফি তুলে ধরার মুহূর্তে মঞ্চ ছাড়তে চাচ্ছিলেন না ট্রাম্প; টেনেও সরাতে পারছিলেন না ইনফান্তিনো

3
হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?
খেলা

হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে

5
ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপ ফাইনালে ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন না আর্জেন্টাইন ডিফেন্ডার রোমেরো

6
উইমেন্স জুনিয়র এএইচএফ কাপ ২০২৬-এ কাজাখস্তানকে ২-০ গোলে পরাজিত করে বাংলাদেশ নারী জুনিয়র হকি দল। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
খেলা

ওমানে কাজাখস্তানকে হারিয়ে নারী হকিতে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]