Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 08, 2026
মালয়েশীয় বিমান ভূপাতিত করার ঘটনায় দুই রুশ, এক ইউক্রেনীয়কে যাবজ্জীবন কারাদণ্ড

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
17 November, 2022, 09:20 pm
Last modified: 17 November, 2022, 09:19 pm

Related News

  • প্রায় ৬০০ ড্রোন দিয়ে মস্কো ও আশপাশে ইউক্রেনের বিশাল হামলা; ভারতীয়সহ নিহত ৪
  • আমার মনে হয় ইউক্রেন যুদ্ধ ‘শেষের পথে’: পুতিন
  • যুদ্ধবিরতির ঠিক আগে ইউক্রেনে ভয়াবহ হামলা রাশিয়ার, নিহত ২৭
  • ডেটিংয়ে গিয়ে ইরান-ইউক্রেন নিয়ে গোপন তথ্য ফাঁস পেন্টাগন কর্মকর্তার
  • সিনেমা দেখানোর কথা বলে খুন: মামলার ২৩ বছর পর দুই ভাইসহ চার জনের যাবজ্জীবন কারাদণ্ড

মালয়েশীয় বিমান ভূপাতিত করার ঘটনায় দুই রুশ, এক ইউক্রেনীয়কে যাবজ্জীবন কারাদণ্ড

টিবিএস ডেস্ক
17 November, 2022, 09:20 pm
Last modified: 17 November, 2022, 09:19 pm
ছবি: এএফপি

মালয়েশিয়ান এয়ারলাইন্স ফ্লাইট ১৭ ভূপাতিত করার দায়ে দুই রুশ নাগরিক ও এক ইউক্রেনীয় বিচ্ছিন্নতাবাদীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন একটি ডাচ আদালত। খবর সিএনএনের।

২০১৪ সালে পূর্ব ইউক্রেনে ওই মালয়েশীয় যাত্রীবাহী বিমানটি ভূপাতিত করা হয়। এতে বিমানের ২৯৮ জন আরোহী নিহত হন। নিহতদের মধ্যে ১৫ জন ক্রু মেম্বার ও ১৭টি দেশের ২৮৩ জন যাত্রী ছিলেন। 

দোষী সাব্যস্ত প্রত্যেকেই বিচারকার্যে অংশ নিতে অস্বীকৃতি জানান। তাদের অনুপস্থিতিতেই রায় ঘোষণা করা হয়। অর্থাৎ সাজাপ্রাপ্তদের সাজা ভোগ করার সম্ভাবনা খুবই কম।

সাজাপ্রাপ্ত রুশ নাগরিক ইগর গিরকিন ছিলেন রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিসের (এফএসবি) সাবেক কর্নেল ও সার্গেই দুবিনস্কি রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা জিআরইউ-তে কর্মরত ছিলেন। আর ইউক্রেনীয় বিচ্ছিন্নতাবাদী লিওনিদ খারচেনকো ২০১৪ সালের জুলাইয়ে দোনেৎস্কে একটি কমব্যাট ইউনিটের নেতৃত্ব দিতেন বলে ধারণা করা হয়। 

এ মামলায় চতুর্থ সন্দেহভাজন ছিলেন আরেক রুশ নাগরিক ওলেগ পুলাতভ। রুশ বিশেষ বাহিনী স্পেৎসনাজ-জিআরইউর সাবেক এই সৈনিককে খালাস দেওয়া হয়।

মালয়েশীয় বিমানটি ২০১৪ সালে রুশ বিচ্ছিন্নতাবাদীপন্থি ও ইউক্রেনীয় বাহিনীর যুদ্ধের মাঝখানে পড়ে গিয়েছিল। ওই সময় গোলাবর্ষণে বিমানটি ভূপাতিত হয়।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার সর্বাত্মক হামলা শুরুর প্রায় নয় মাস পর নেদারল্যান্ডসের আদালত এই রায় দিলেন। 

Related Topics

টপ নিউজ

যাবজ্জীবন কারাদণ্ড / ইউক্রেন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
    শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • ছবি: সংগৃহীত
    ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা
  • ছবি: এনবিআর
    ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব
  • ইরানের জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
    ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান

Related News

  • প্রায় ৬০০ ড্রোন দিয়ে মস্কো ও আশপাশে ইউক্রেনের বিশাল হামলা; ভারতীয়সহ নিহত ৪
  • আমার মনে হয় ইউক্রেন যুদ্ধ ‘শেষের পথে’: পুতিন
  • যুদ্ধবিরতির ঠিক আগে ইউক্রেনে ভয়াবহ হামলা রাশিয়ার, নিহত ২৭
  • ডেটিংয়ে গিয়ে ইরান-ইউক্রেন নিয়ে গোপন তথ্য ফাঁস পেন্টাগন কর্মকর্তার
  • সিনেমা দেখানোর কথা বলে খুন: মামলার ২৩ বছর পর দুই ভাইসহ চার জনের যাবজ্জীবন কারাদণ্ড

Most Read

1
ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
বিনোদন

শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা

2
প্রতীকী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা

4
ছবি: এনবিআর
অর্থনীতি

ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার

5
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

6
ইরানের জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]