Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
বড়সড় পারমাণবিক মহড়া রাশিয়ার, পর্যবেক্ষণ করলেন পুতিন

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
26 October, 2022, 10:05 pm
Last modified: 26 October, 2022, 10:10 pm

Related News

  • হরমুজ খুলে দেওয়া হলে রাশিয়ার তেলের ওপর আবারও নিষেধাজ্ঞার বিষয়ে বিবেচনা করবেন ট্রাম্প
  • দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা
  • ১ হাজার ৫৬৯ দিন: স্থায়িত্বের দিক থেকে প্রথম বিশ্বযুদ্ধকেও ছাড়িয়ে গেল ইউক্রেন যুদ্ধ
  • উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র নিয়ে নীরব চীন; তবে কি জিতলেন কিম জং উন?
  • বিশ্বে মোট পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা এখন ১২,১৮৭—৮৩ শতাংশই রাশিয়া-যুক্তরাষ্ট্রের দখলে

বড়সড় পারমাণবিক মহড়া রাশিয়ার, পর্যবেক্ষণ করলেন পুতিন

এ মহড়ায় রাশিয়ান পারমাণবিক অস্ত্রাগারের দায়িত্বে থাকা বাহিনী একটি ইয়ার্স আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র এবং সাবমেরিন থেকে একটি সিনিয়েভা আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে। এছাড়া টুপোলেভ টিইউ-৯৫ বোমারু বিমান থেকে অনুশীলন লক্ষ্যবস্তুর ওপর ক্রুজ মিসাইলও নিক্ষেপ করা হয়।
টিবিএস ডেস্ক
26 October, 2022, 10:05 pm
Last modified: 26 October, 2022, 10:10 pm
পারমাণবিক মহড়া পর্যবেক্ষণ করছেন পুতিন। ছবি: স্পুটনিক/অ্যালেক্সেই বাবুশকিন/ক্রেমলিন ভায়া রয়টার্স

ইউক্রেন যুদ্ধের মাত্রা রাশিয়া আরও বাড়াতে পারে এমন আশঙ্কার মধ্যেই পারমাণবিক মহড়া পরিচালনা করেছে রাশিয়ান বাহিনী। আর সে মহড়া পর্যবেক্ষণ করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর স্কাই নিউজ-এর।

রাষ্ট্রীয় টেলিভিশনের ছবিতে দেখা গেছে, একটি নিয়ন্ত্রণকক্ষে বসে ভিডিওর মাধ্যমে পূর্বনির্ধারিত ওই পারমাণবিক পরীক্ষা দেখছেন পুতিন। দ্য টেলিগ্রাফ জানিয়েছে, ওই মহড়াটি 'বৃহৎ পারমাণবিক আক্রমণের' সিমুলেশ ছিল।

মহড়ায় রাশিয়ার পারমাণবিক বাহিনী অনেকগুলো ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল উৎক্ষেপণ করার পরীক্ষা চালিয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সার্গেই শোইগু বলেছেন, 'শত্রুর পারমাণবিক আক্রমণের মুখে পাল্টা বৃহৎ পারমাণবিক আক্রমণ চালানোর অনুশীলনের জন্য এ মহড়াটি করা হয়েছে।'

এর আগে, রাশিয়ার অঞ্চলে কোনো আক্রমণ প্রতিহত করার জন্য 'যেকোনো উপায় অবলম্বন' করবেন বলে সতর্ক করে দিয়েছিলেন পুতিন। আর এ যেকোনো উপায়ের মধ্যে পারমাণবিক হামলাও রয়েছে। তার এ হুমকির পর এমন অনুশীলনের দেখা গেল।

ইয়ার্স আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করা হয়েছে এ মহড়ায়। ছবি: রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়/রয়টার্স

এ মহড়ায় রাশিয়ান পারমাণবিক অস্ত্রাগারের দায়িত্বে থাকা বাহিনী একটি ইয়ার্স আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র এবং সাবমেরিন থেকে একটি সিনিয়েভা আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে।

এছাড়া টুপোলেভ টিইউ-৯৫ বোমারু বিমান থেকে অনুশীলন লক্ষ্যবস্তুর ওপর ক্রুজ মিসাইলও নিক্ষেপ করা হয়।

মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে, রাশিয়া নিজেদের পারমাণবিক মহড়ার কথা তাদেরকে অবগত করেছিল। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার টিকে থাকা শেষ অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির শর্তগুলো মেনে নিয়েই এ মহড়া চালিয়েছে মস্কো।

রাশিয়া তাদের পারমাণবিক বাহিনীকে প্রশিক্ষণ দিতে ও নিজেদের পারমাণবিক প্রস্তুতির জানান দিতে প্রতিবছরই ভূমি, সাগর ও আকাশভিত্তিক পারমাণবিক মহড়া পরিচালনা করে।

আল জাজিরা'র খবরে জানা গেছে, ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজনিকভ বিশ্বাস করেন রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না।

'আমার ব্যক্তিগত অভিমত হলো, পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহার করবেন না,' এক সংবাদ সম্মেলনে বলেন তিনি।

Related Topics

টপ নিউজ

পারমাণবিক মহড়া / রাশিয়া / পুতিন / পারমাণবিক অস্ত্র / পারমাণবিক বোমারু বিমান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: টিবিএস
    চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার
  • প্রতীকী ছবি
    চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

Related News

  • হরমুজ খুলে দেওয়া হলে রাশিয়ার তেলের ওপর আবারও নিষেধাজ্ঞার বিষয়ে বিবেচনা করবেন ট্রাম্প
  • দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা
  • ১ হাজার ৫৬৯ দিন: স্থায়িত্বের দিক থেকে প্রথম বিশ্বযুদ্ধকেও ছাড়িয়ে গেল ইউক্রেন যুদ্ধ
  • উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র নিয়ে নীরব চীন; তবে কি জিতলেন কিম জং উন?
  • বিশ্বে মোট পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা এখন ১২,১৮৭—৮৩ শতাংশই রাশিয়া-যুক্তরাষ্ট্রের দখলে

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

2
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

3
ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার

6
প্রতীকী ছবি
বাংলাদেশ

চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]