Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 02, 2026
পাকিস্তানের উপ-নির্বাচনে ৮ আসনের ৬টিতেই ইমরানের জয়

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
17 October, 2022, 12:00 pm
Last modified: 17 October, 2022, 12:08 pm

Related News

  • পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু
  • পাকিস্তানে ধর্মীয় বিষয়ে ‘আপত্তিকর’ সম্প্রচারের অভিযোগে জিও নিউজের লাইসেন্স ১৫ দিনের জন্য স্থগিত
  • প্রথমবারের মতো অপারেশন সিন্দুরে নিহত ৬ সেনাসদস্যের নাম প্রকাশ করল ভারত
  • সৌরবিদ্যুৎ ব্যবহার বাড়ানোর লক্ষ্যে ব্যাপক সংস্কারের পরামর্শ সিপিডির
  • আজ হোক বা কাল, সিরিয়ার সঙ্গে ইসরায়েলকে যুদ্ধে জড়াতেই হবে: ইসরায়েলি মন্ত্রী

পাকিস্তানের উপ-নির্বাচনে ৮ আসনের ৬টিতেই ইমরানের জয়

পাকিস্তানের নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সমস্ত ভোট গণনার পর দেখা গেছে, ৮টি আসনের মাত্র ২টিতে জয়ী হয়েছেন ক্ষমতাসীন জোট পাকিস্তান পিপলস পার্টির সদস্য, বাকি ৬টিতেই সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়েছেন ইমরান খান।
টিবিএস ডেস্ক
17 October, 2022, 12:00 pm
Last modified: 17 October, 2022, 12:08 pm
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি: সংগৃহীত

পাকিস্তানে কয়েকটি আসনের উপ-নির্বাচনে বিপুল জয় পেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ব্লুমবার্গের এক প্রতিবেদনে জানানো হয়, ৮টি আসনের ৭টিতে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ইমরান, এরমধ্যে ৬টিতেই তিনি জয়ী হয়েছেন। 

সাবেক প্রধানমন্ত্রীর এই বিজয় পাকিস্তানের ক্ষমতাসীন সরকারের ওপর চাপ সৃষ্টি করবে বলে ধারণ করা হচ্ছে। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির প্রধান ইমরান খান পদ হারানোর পর থেকে সরকারবিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, আগাম জাতীয় নির্বাচনের আহ্বান জানিয়েছেন তিনি। এরইমধ্যে উপ-নির্বাচনে বিপুল জয় তার দাবি ও প্রচারণায় আরও গতি এনে দিতে চলেছে।

পাকিস্তানের নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সমস্ত ভোট গণনার পর দেখা গেছে, ৮টি আসনের মাত্র ২টিতে জয়ী হয়েছেন ক্ষমতাসীন জোট পাকিস্তান পিপলস পার্টির সদস্য, বাকি ৬টিতেই সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়েছেন ইমরান।

যদিও সাবেক প্রধানমন্ত্রীকে জয়ী হওয়া আসনগুলোর একটি বাদে বাকিগুলো ছেড়ে দিতে হবে এবং ওই আসনগুলোতে আবারও নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে পিটিআই'র এই বিজয়ে, পাকিস্তানের ২২০ মিলিয়নেরও বেশি ভোটার যে ইমরান খানের রাজনৈতিক আদর্শের ওপর ভরসা রাখে তারই ইঙ্গিত পাওয়া গেল।

চলতি বছরের এপ্রিলে পার্লামেন্টে বিরোধী দলের আনা অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটির মাধ্যমে ক্ষমতাচ্যুত হয়েছিলেন ইমরান। এরপর থেকে তিনি পাকিস্তানজুড়ে আগাম জাতীয় নির্বাচনের দাবিতে সমাবেশ করে যাচ্ছেন। তার এসব সমাবেশে সমর্থন দিচ্ছেন দেশটির বিশাল সংখ্যক জনতা। 

উপ-নির্বাচনের ফলাফলের পরিপ্রেক্ষিতে তেহরিক-ই-ইনসাফের সিনিয়র নেতা ফাওয়াদ চৌধুরী এক টুইট বার্তায় বলেন, "আমি সরকারকে জনগণের ইচ্ছার প্রতি সম্মান দেখিয়ে অবিলম্বে দেশে নতুন নির্বাচন ঘোষণা করার আহ্বান জানাচ্ছি।"

"নির্বাচনী কাঠামো নিয়ে আমরা সরকারের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত," যোগ করেন ফাওয়াদ।

  • সূত্র: ব্লুমবার্গ 
     
Related Topics

টপ নিউজ

পাকিস্তান / ইমরান খান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: ভিডিও থেকে নেওয়া
    খামেনির জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    একটি অ্যাপ কি পারবে বাংলাদেশের ভূমি অফিসগুলোর অনিয়ম-দুর্নীতি দূর করতে?
  • ছবি: সংগৃহীত
    প্রহসনের বিচারের সাজা দিল, আমি বিড়ম্বনা থেকে মুক্তি পেলাম: রায় ঘোষণার পর ইনু
  • ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি
    ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি
  • ছবি: সংগৃহীত
    অনলাইন জুয়া ও বেটিং প্রতিরোধে নতুন বিল পাস
  • ছবি: সংগৃহীত
    কেপ ভার্দের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেবে আর্জেন্টিনা: ঘানার সেই ওঝার ভবিষ্যদ্বাণী

Related News

  • পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু
  • পাকিস্তানে ধর্মীয় বিষয়ে ‘আপত্তিকর’ সম্প্রচারের অভিযোগে জিও নিউজের লাইসেন্স ১৫ দিনের জন্য স্থগিত
  • প্রথমবারের মতো অপারেশন সিন্দুরে নিহত ৬ সেনাসদস্যের নাম প্রকাশ করল ভারত
  • সৌরবিদ্যুৎ ব্যবহার বাড়ানোর লক্ষ্যে ব্যাপক সংস্কারের পরামর্শ সিপিডির
  • আজ হোক বা কাল, সিরিয়ার সঙ্গে ইসরায়েলকে যুদ্ধে জড়াতেই হবে: ইসরায়েলি মন্ত্রী

Most Read

1
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

খামেনির জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

2
ইনফোগ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

একটি অ্যাপ কি পারবে বাংলাদেশের ভূমি অফিসগুলোর অনিয়ম-দুর্নীতি দূর করতে?

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রহসনের বিচারের সাজা দিল, আমি বিড়ম্বনা থেকে মুক্তি পেলাম: রায় ঘোষণার পর ইনু

4
ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি
অর্থনীতি

ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনলাইন জুয়া ও বেটিং প্রতিরোধে নতুন বিল পাস

6
ছবি: সংগৃহীত
খেলা

কেপ ভার্দের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেবে আর্জেন্টিনা: ঘানার সেই ওঝার ভবিষ্যদ্বাণী

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]