Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 05, 2026
সৌদি আরবের অক্সাগন: বিশ্বের সবচেয়ে বড় ভাসমান শহর

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
07 October, 2022, 07:00 pm
Last modified: 08 October, 2022, 01:12 pm

Related News

  • হরমুজের পশ্চিমে রাস তানুরায় সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪
  • কাতার, সৌদি আরবের কাছে বিক্রি হয়েছে অত্যাধুনিক ইসরায়েলি সামরিক সরঞ্জাম: নথিতে চাঞ্চল্যকর তথ্য
  • ঐতিহাসিক হেজাজ রেলপথ সচল করতে তুরস্ক ও সৌদির চুক্তি; চালু হলে এড়ানো যাবে হরমুজ প্রণালি
  • হরমুজ বন্ধের আগের সময়ের চেয়েও ইউরোপে সৌদির জেট ফুয়েল সরবরাহ বেড়েছে
  • মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

সৌদি আরবের অক্সাগন: বিশ্বের সবচেয়ে বড় ভাসমান শহর

সুয়েজ খালের কাছাকাছি লোহিত সাগরের পাড়ে নির্মাণাধীন ভাসমান শহরটি দেখতে ঠিক একটি অষ্টভুজের মতো। শহরটি তৈরির কাজ উদ্বোধনের সময় সৌদি ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বলেছিলেন, অক্সাগন হবে নতুন লজিস্টিক কেন্দ্র যা ভবিষ্যতে শিল্পোন্নয়নে বিশ্বের পদ্ধতিকে নতুন করে সংজ্ঞায়িত করবে।
টিবিএস ডেস্ক
07 October, 2022, 07:00 pm
Last modified: 08 October, 2022, 01:12 pm

বৈশ্বিক উৎপাদন শিল্পের আমূল পরিবর্তন আনার উদ্দ্যেশে সৌদি আরব একটি ভাসমান শহর নির্মাণ করছে। দেশটির মেগাপ্রজেক্ট 'নিওম'-এর অংশ এই নতুন শহরটির নাম ''অক্সাগন'।

সুয়েজ খালের কাছাকাছি লোহিত সাগরের পাড়ে নির্মাণাধীন ভাসমান শহরটি দেখতে ঠিক একটি অষ্টভুজের মতো।

শহরটি তৈরির কাজ উদ্বোধনের সময় সৌদি ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বলেছিলেন যে অক্সাগন হবে নতুন লজিস্টিক কেন্দ্র যা ভবিষ্যতে শিল্পোন্নয়নে বিশ্বের পদ্ধতিকে নতুন করে সংজ্ঞায়িত করবে।

গত বছরের নভেম্বরে ঘোষণা করা এই প্রকল্পটি শেষ হবে ২০৩০ সালে। নির্ধারিত সময়ের মধ্যে ৯০ হাজার মানুষের জন্য বাসস্থল নির্মাণের লক্ষ্যমাত্রা রয়েছে অক্সাগনের, যার প্রথমটি আগামী বছরের শুরুর দিকে নির্মিত হবে। এবং ২০২৫ সালের মধ্যেই উন্নত লজিস্টিক সমাধানের ফ্যাসিলিটিজগুলো আদল পেতে শুরু করবে। 

তো কী কী থাকবে এই অক্সাগনে?

অনেকগুলো কারখানা

আবাসিক বাসিন্দা থাকলেও, ভাসমান শহরটিতে মূলত থাকবে কারখানা, ম্যান্যুফ্যাকচারিং ফ্যাসিলিটিজসহ অন্যান্য লজিস্টিক-সংক্রান্ত সাইট।

বৈশ্বিক বাণিজ্যের প্রায় ১৩ শতাংশ সুয়েজ খালের মধ্য দিয়েই হয়ে থাকে। এজন্য ধারণা করা হচ্ছে অক্সাগনের অবস্থান শিল্পখাতের জন্য বড় সুবিধা নিয়ে আসবে।

নভেম্বরে প্রকাশিত একটি বিবৃতি অনুযায়ী, 'অক্সাগন হবে প্রযুক্তিগতভাবে বিশ্বের সবচেয়ে উন্নত লজিস্টিক হাব যেখানে অত্যাধিক সমন্বিত বন্দরের পাশাপাশি থাকবে বিমানবন্দরের সংযোগ।' এছাড়াও শহরটিতে নির্মাণ করা হবে বিশ্বের প্রথম সম্পূর্ণ সমন্বিত বন্দর এবং সাপ্লাই চেইন ইকোসিস্টেম। এর সবকিছুই পরিকল্পনা করা হয়েছে 'নেট জিরো' লক্ষ্যমাত্রাকে মাথায় রেখে।

২০৬০ সাল নাগাদ কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনার পরিকল্পনাই হলো নেট জিরো লক্ষ্যমাত্রা।

অক্সাগন মোট সাতটি খাতে মনোযোগ দেবে; টেকসই শক্তি, টেকসই খাদ্য উৎপাদন, স্বায়ত্বশাসিত গতিশীলতা (অটোনমাস মোবিলিটি), ওয়াটার ইনোভেশন, স্বাস্থ্য ও কল্যাণ, প্রযুক্তি ও ডিজিটাল উৎপাদন, এবং নির্মাণের আধুনিক পদ্ধতি।

ইতোমধ্যেই শহরটিতে অনেক কোম্পানি স্থান ভাড়া নেওয়া শুরু করেছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি এয়ার প্রোডাক্টস, এসিডব্লিওএ পাওয়ার এবং নিওম -এই তিনের একটি সমন্বিত হাইড্রোজেন প্রজেক্ট সেখানে পরিচালিত হবে। এছাড়াও সৌদিভিত্তিক ম্যান্যুফ্যাকচারার গাল্ফ মডিউলার ইন্টার্ন্যাশনালসহ ডেজার্ট টেকনোলজিস এবং যুক্তরাষ্ট্রভিত্তিক হাইজন মোটর্স অক্সাগনে বিপণী প্রতিষ্ঠা করবে।

প্রকৃতির সাথে একীভূত সম্প্রদায়

আবাসিক এলাকাগুলোর জন্য অক্সাগনে প্রতিষ্ঠিত হবে 'প্রকৃতির সাথে একীভূত এক সম্প্রদায়'- যেখানে হাঁটা যাবে অথবা হাইড্রোজেন চালিত পরিবহনের মাধ্যমে যাতায়াত যাবে।

একটি বিবৃতিতে বলা হয়, 'অক্সাগন ও দ্য লাইন-এর দর্শন ও নীতিমালা সদৃশ। তার পাশাপাশি অক্সাগনে থাকবে প্রকৃতির সান্নিধ্যে ঘেরা ব্যতিক্রমী জীবনযাপনের সুবিধা।'

গত বছরের নভেম্বরে অক্সাগনের সিইও বিশাল ওয়াঞ্চু অ্যারাবিয়ান বিজনেসকে বলেন, অক্সাগনের অবস্থানের কারণে বেশিরভাগ সম্প্রদায় সাগরের পাড় ঘেঁষে গড়ে উঠবে এবং সেগুলো মহাসাগরের প্রাকৃতিক মডারেটিং ইফেক্টসের মাধ্যমে শীতাতপ নিয়ন্ত্রিত হবে।

ওয়াঞ্চু আরও সংযোজন করেন, শহরটি হবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি সহনশীল এবং সরবরাহ করবে উভূতপূর্ব জীবনযাত্রার মান এবং থ্রি-ডি বিনোদনের সুযোগসুবিধা।

উদ্ভাবনের ক্যাম্পাস

গবেষণা এবং উদ্ভাবন- এই দুটি বিষয় সৌদি আরবের অনেক মেগাপ্রজেক্টের মূল উপাদান। অক্সাগনও তার ব্যতিক্রম নয়। গবেষণা এবং উদ্ভাবনকে ঘিরে অক্সাগন সহযোগিতামূলক পরিবেশ সম্বলিত একটি সার্ক্যুলার অর্থনীতি প্রতিষ্ঠা করবে। এটি হতে যাচ্ছে একটি ইনোভেশন ক্যাম্পাস যেটি প্রতিষ্ঠিত গ্লোবাল সেন্টারগুলোর সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে।


  • সূত্র: অ্যারাবিয়ান বিজনেস
     

Related Topics

টপ নিউজ / ফিচার

সৌদি আরব / অবকাঠামো / অক্সাগন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি বিভার। ছবি: সিবিসি
    বন্যা সমস্যার সমাধানে ৪০০ বছর আগে বিলুপ্ত হওয়া এক প্রাণীকে ফিরিয়ে এনেছে এই শহর
  • কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন
    কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন
  • পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
    পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে
  • ইনফোগ্রাফ: টিবিএস
    ৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার
  • রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
    মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল
  • নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
    শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার

Related News

  • হরমুজের পশ্চিমে রাস তানুরায় সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪
  • কাতার, সৌদি আরবের কাছে বিক্রি হয়েছে অত্যাধুনিক ইসরায়েলি সামরিক সরঞ্জাম: নথিতে চাঞ্চল্যকর তথ্য
  • ঐতিহাসিক হেজাজ রেলপথ সচল করতে তুরস্ক ও সৌদির চুক্তি; চালু হলে এড়ানো যাবে হরমুজ প্রণালি
  • হরমুজ বন্ধের আগের সময়ের চেয়েও ইউরোপে সৌদির জেট ফুয়েল সরবরাহ বেড়েছে
  • মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

Most Read

1
একটি বিভার। ছবি: সিবিসি
আন্তর্জাতিক

বন্যা সমস্যার সমাধানে ৪০০ বছর আগে বিলুপ্ত হওয়া এক প্রাণীকে ফিরিয়ে এনেছে এই শহর

2
কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন
অর্থনীতি

কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন

3
পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
আন্তর্জাতিক

পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে

4
ইনফোগ্রাফ: টিবিএস
অর্থনীতি

৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার

5
রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল

6
নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]