Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
রাশিয়ায় অন্তর্ভুক্ত হলো চার অঞ্চল, কিয়েভকে আলোচনায় ফেরার আহ্বান পুতিনের

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক 
30 September, 2022, 08:25 pm
Last modified: 30 September, 2022, 08:28 pm

Related News

  • ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!
  • ইরানের সর্বোচ্চ নেতার অনুপস্থিতি যেভাবে শান্তি আলোচনায় বিলম্ব ঘটাচ্ছে
  • সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত হস্তান্তরে রাজি হয়নি ইরান
  • ইরানের সাথে আলোচনা শেষ পর্যায়ে, চুক্তি না হলে আবারও হামলা হবে: ট্রাম্প
  • বিশ্ব ‘জঙ্গলের শাসনে’ ফেরার ঝুঁকিতে, চীন-রাশিয়া সম্পর্ক বৈশ্বিক স্থিতিশীলতার শক্তি: শি জিনপিং

রাশিয়ায় অন্তর্ভুক্ত হলো চার অঞ্চল, কিয়েভকে আলোচনায় ফেরার আহ্বান পুতিনের

এই চারটি অঞ্চলের জনগনের ‘স্বাধীন ইচ্ছে’র প্রতি সম্মান জানাতেও কিয়েভের প্রতি আহ্বান জানান পুতিন। 
টিবিএস ডেস্ক 
30 September, 2022, 08:25 pm
Last modified: 30 September, 2022, 08:28 pm
ছবি: আরটি

ইউক্রেনের অধিকৃত চারটি অঞ্চল– দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিঝিয়া এবং খেরসনকে রাশিয়ায় অন্তর্ভুক্ত করার নথিতে সই করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর দেওয়া ভাষণে তিনি কিয়েভকে আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানিয়েছেন।

এর আগে অধিকৃত অঞ্চলে গণভোটের আয়োজন করে রুশ কর্তৃপক্ষ। গণভোটে অধিকাংশ বাসিন্দা রাশিয়ায় যোগদানের পক্ষে মত দেয় বলে দাবি ক্রেমলিনের।

ওই ফলাফলের ভিত্তিতে অঞ্চলগুলিকে রাশিয়ান ফেডারেশনে অন্তর্ভুক্ত করতে আজ শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ক্রেমলিন প্রাসাদে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউক্রেন, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো এই গণভোটের ফলাফল প্রত্যাখ্যান করে একে 'অবৈধ' বলে অভিহিত করেছে।

কিয়েভ এর আগে জানায়, ইউক্রেনীয় ভূখণ্ডকে অন্তর্ভুক্ত করলে রাশিয়ার সাথে আলোচনার পথ বন্ধ হবে।

তারপরও আজ শুক্রবার পুতিন শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে বলেন, 'কিয়েভ প্রশাসনের প্রতি আমরা সব ধরনের সংঘাত বন্ধের আহ্বান জানাই। ২০১৪ সাল থেকে যে যুদ্ধ তারা শুরু করেছে– আমরা তা বন্ধ করে তাদের আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানাচ্ছি'।

তবে যেসব অঞ্চল রাশিয়ায় অন্তর্ভুক্ত হতে চায়–তাদের সাথে 'বেঈমানি' করবে না মস্কো।

এর মাধ্যমে পুতিন স্পষ্ট ইঙ্গিত দিলেন, যে কিয়েভ আলোচনায় না ফিরলে ভবিষ্যতে রুশ বাহিনীর দখলে নেওয়া অন্য অঞ্চলকেও একইভাবে রাশিয়ায় অন্তর্ভুক্ত করা হতে পারে। অথবা যেসব অঞ্চলকে অন্তর্ভুক্ত করা হয়েছে– তাদের নিয়ন্ত্রণ আর ছাড়বে না রাশিয়া।  

পুতিন গণভোটের ফলাফলের প্রতি ইঙ্গিত দিয়ে বলেন, 'জনগণ তাদের মত দিয়েছে, এটি অত্যন্ত সুস্পষ্ট'। 

এই চারটি অঞ্চলের জনগনের 'স্বাধীন ইচ্ছে'র প্রতি সম্মান জানাতে কিয়েভের প্রতি আহ্বান জানান পুতিন। 

তিনি বলেন, 'শান্তিপ্রতিষ্ঠার এটাই একমাত্র উপায়'। 

এসময় রুশ প্রেসিডেন্ট হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, রাশিয়া তার সকল অঞ্চলকে সম্ভাব্য সব উপায়ে রক্ষা করবে এবং 'নিজ জনগণের নিরাপত্তা নিশ্চিতে সবকিছুই করতে পারে'। 

রাশিয়ায় অন্তর্ভুক্ত করা চারটি অঞ্চলকে পুনর্গঠনে সহায়তা দেওয়ারও অঙ্গীকার ব্যক্ত করেন পুতিন। রাশিয়ান ফেডারেশনের সকল অঞ্চলের সমর্থনই এখানকার অধিবাসীরা পাবে বলে জানান তিনি। 

  • সূত্র: আরটি, বিবিসি 

Related Topics

টপ নিউজ

ইউক্রেন যুদ্ধ / ভ্লাদিমির পুতিন / শান্তি আলোচনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি: বাসস
    মশক নিধনসংক্রান্ত মার্কিন সফর অনুমোদন না পাওয়ার পেছনে ‘ভুল তথ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের
  • ছবি: সংগৃহীত
    পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা
  • ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল
    ৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই
  • কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
    কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
  • ছবি: টিবিএস
    স্ত্রীর ঋণখেলাপির কারণে খুরশীদ আলমের চেয়ারম্যান হওয়ায় কোনো বাধা নেই: কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী

Related News

  • ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!
  • ইরানের সর্বোচ্চ নেতার অনুপস্থিতি যেভাবে শান্তি আলোচনায় বিলম্ব ঘটাচ্ছে
  • সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত হস্তান্তরে রাজি হয়নি ইরান
  • ইরানের সাথে আলোচনা শেষ পর্যায়ে, চুক্তি না হলে আবারও হামলা হবে: ট্রাম্প
  • বিশ্ব ‘জঙ্গলের শাসনে’ ফেরার ঝুঁকিতে, চীন-রাশিয়া সম্পর্ক বৈশ্বিক স্থিতিশীলতার শক্তি: শি জিনপিং

Most Read

1
চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

মশক নিধনসংক্রান্ত মার্কিন সফর অনুমোদন না পাওয়ার পেছনে ‘ভুল তথ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা

3
ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই

4
কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
অর্থনীতি

কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

স্ত্রীর ঋণখেলাপির কারণে খুরশীদ আলমের চেয়ারম্যান হওয়ায় কোনো বাধা নেই: কেন্দ্রীয় ব্যাংক

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]