Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
ইউক্রেন যুদ্ধ করতে বাধ্য হয়েছেন পুতিন: ইতালির বারলুসকোনি

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
23 September, 2022, 05:25 pm
Last modified: 23 September, 2022, 05:52 pm

Related News

  • যুদ্ধ বন্ধে পুতিনকে খোলা চিঠি জেলেনস্কির, মুখোমুখি আলোচনার আহ্বান
  • তিন দিনের সফরে রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • সিরিয়ার বিমানঘাঁটিতে আবারও সরঞ্জাম পাঠাল রাশিয়া, কৌশলগত অবস্থান ধরে রাখার চেষ্টা
  • ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!
  • কিয়েভে বড় হামলার হুঁশিয়ারি রাশিয়ার, বিদেশি নাগরিকদের শহর ছাড়ার নির্দেশ

ইউক্রেন যুদ্ধ করতে বাধ্য হয়েছেন পুতিন: ইতালির বারলুসকোনি

"রাশিয়ান জনগণ, তার দল ও মন্ত্রীদের চাপেই 'বিশেষ এ অভিযান'  শুরু করেন তিনি", রাশিয়ার মতোই এ যুদ্ধকে 'বিশেষ অভিযান' হিসেবে সম্বোধন করেন তিনি। 
টিবিএস ডেস্ক
23 September, 2022, 05:25 pm
Last modified: 23 September, 2022, 05:52 pm

ইউক্রেনে যুদ্ধ শুরু করে কিয়েভে নতুন সরকার প্রতিষ্ঠার পথে হাঁটতে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন 'বাধ্য হয়েছেন' বলে মন্তব্য করেছেন সাবেক ইতালিয়ান প্রধানমন্ত্রী ও পুতিনের ব্যক্তিগত বন্ধু সিলভিও বারলুসকোনি। ইতালির আসন্ন নির্বাচনের আগে পশ্চিমা জোট নিয়ে কথা বলতে গিয়ে এ মন্তব্য করেন তিনি।

ডানপন্থী জোটের অন্তর্ভুক্ত বারলুসকোনির ফোরজা পার্টি আসন্ন জাতীয় নির্বাচনে জয়ের জন্য লড়ছে। এর আগেও ইউক্রেনে পুতিনের কর্মকাণ্ডের পক্ষে কথা বলেছেন ডানপন্থী এ ইতালিয়ান রাজনীতিবিদ।

পুতিন ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দেওয়ার পরও পুতিনের যুদ্ধাংদেহী মনোভাবের সমর্থনে ছিলেন তিনি।

"রাশিয়ান জনগণ, তার দল ও মন্ত্রীদের চাপেই 'বিশেষ এ অভিযান'  শুরু করেন তিনি", রাশিয়ার মতোই এ যুদ্ধকে 'বিশেষ অভিযান' হিসেবে সম্বোধন করেন তিনি। 

ইতালির বর্তমান প্রধানমন্ত্রী মারিও দ্রাঘির অধীনে রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞার জোর সমর্থক ইতালি।

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে থাকা চরম ডানপন্থী ব্রাদার্স পার্টির জর্জিয়া মেলোনিও নিষেধাজ্ঞার পক্ষে থাকার কথা বলছেন, তবে বারলুসকোনি ও জোটের আরেক মিত্র ম্যাটেও সালভিনি এবিষয়ে এখনো দ্ব্যর্থবোধক কথা বলছেন।

বারলুনস্কি বলেন, "প্রাথমিকভাবে রাশিয়ার পরিকল্পনা ছিল 'এক সপ্তাহের' মধ্যে কিয়েভ দখল করা, এবং দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে উৎখাত করে 'ভালো মানুষের সরকার' প্রতিষ্ঠা করে করে আবার 'এক সপ্তাহের মধ্যে' ইউক্রেন ত্যাগ করা"। 

"আমি বুঝতেই পারছিনা রাশিয়ান সৈন্যরা কেন ইউক্রেনে ছড়িয়ে গেছে, তাদের তো শুধু কিয়েভেই থাকার কথা ছিল", বলেন বারলুসকোনি। 

ইতালির পাবলিক টেলিভিশন আরএআই-তে বারলুসকোনি এক সাক্ষাৎকারে বারলুসকোনি বলেছিলেন, বিচ্ছন্নতাবাদীদের এক আবেদনের প্রতিক্রিয়ায় মস্কো ইউক্রেন আক্রমণের সিদ্ধান্ত নেয়। 

তিনি বলেন, "তাদের নেতারা ক্রেমলিনে গিয়ে সরাসরি পুতিনকে বলেছিলেন, 'দয়া করে আমাদের সমর্থন দিন, আমরা জানিনা আপনার সাহায্য ছাড়া আমাদের কী হবে"।  

২০১৪ সালে রাশিয়া ক্রিমিয়া দখল করার পর বারলুসকোনি বলেছিলেন, তিনি তখন ক্রিমিয়া গিয়ে দেখেছেন, সেখানকার সাধারণ মানুষ রাস্তায় এসে পুতিনকে ধন্যবাদ জানাচ্ছে। 

সূত্র: রয়টার্স 

Related Topics

টপ নিউজ

ইতালি / বারলুসকোনি / ইউক্রেন যুদ্ধ / পুতিন / রাশিয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • যুদ্ধ বন্ধে পুতিনকে খোলা চিঠি জেলেনস্কির, মুখোমুখি আলোচনার আহ্বান
  • তিন দিনের সফরে রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • সিরিয়ার বিমানঘাঁটিতে আবারও সরঞ্জাম পাঠাল রাশিয়া, কৌশলগত অবস্থান ধরে রাখার চেষ্টা
  • ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!
  • কিয়েভে বড় হামলার হুঁশিয়ারি রাশিয়ার, বিদেশি নাগরিকদের শহর ছাড়ার নির্দেশ

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

5
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]