Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
উন্নয়নশীল দেশগুলোকে বিনামূল্যে সার দেবে রাশিয়া: পুতিন

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
17 September, 2022, 05:20 pm
Last modified: 17 September, 2022, 05:23 pm

Related News

  • ১ হাজার ৫৬৯ দিন: স্থায়িত্বের দিক থেকে প্রথম বিশ্বযুদ্ধকেও ছাড়িয়ে গেল ইউক্রেন যুদ্ধ
  • সার-কীটনাশকের দেশীয় উৎপাদনে উৎসাহ দিতে ভ্যাট-শুল্ক মওকুফ
  • বিশ্বে মোট পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা এখন ১২,১৮৭—৮৩ শতাংশই রাশিয়া-যুক্তরাষ্ট্রের দখলে
  • পুতিনের কাছে বার্তা পৌঁছাতে রুশ ধনকুবের আব্রামোভিচের সঙ্গে বৈঠক করেছিলেন জেলেনস্কি
  • ‘স্নাইপিংয়ের যুগ শেষ’: সস্তা ড্রোনের কাছে যেভাবে কাজ হারাচ্ছেন সামরিক স্নাইপাররা

উন্নয়নশীল দেশগুলোকে বিনামূল্যে সার দেবে রাশিয়া: পুতিন

তবে এর জন্য একটা শর্তও দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট।
টিবিএস ডেস্ক
17 September, 2022, 05:20 pm
Last modified: 17 September, 2022, 05:23 pm
ভ্লাদিমির পুতিন। ছবি: রয়টার্স

ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউরোপের বিভিন্ন বন্দরে আটকে থাকা ৩ লাখ টনেরও বেশি রাশিয়ান সারের পুরোটাই বিশ্বের উন্নয়নশীল দেশগুলোকে বিনামূল্যে দিয়ে দেবে রাশিয়া।

তবে এর জন্য একটা শর্তও আরোপ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট। রুশ পণ্য রপ্তানির ওপর ইউরোপ যেসব নিষেধাজ্ঞা জারি করেছে, সেগুলো শিথিল করা হলে এসব সার উন্নয়নশীল দেশগুলোকে দেওয়া হবে বলে জানান তিনি।

উজবেকিস্তানে রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা জোট সাংহাই কো অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) চলমান সম্মেলনে শুক্রবার এই ঘোষণা দেন পুতিন। 

তিনি বলেন, সার রপ্তানির ওপর থেকে ইউরোপ কেবল 'আংশিক' নিষেধাজ্ঞা তুলেছে। এর ফলে মস্কো সারা বিশ্বে ঠিকমতো সার বিক্রি ও সরবরাহ করতে পারছে না।

গত ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে আক্রমণ চালানোর পর পশ্চিমারা মস্কোর ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে। তবে ইউরোপের বিভিন্ন দেশে এসব নিষেধাজ্ঞার নেতিবাচক প্রভাব পড়তে শুরু করলে ইইউ সম্প্রতি নিষেধাজ্ঞা কিছু শিথিল করে। রাশিয়ার কিছু পণ্য রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়।

ইইউর এই নিষেধাজ্ঞা শিথিলের সিদ্ধান্তকে স্বাগত জানান পুতিন। কিন্তু একইসঙ্গে তিনি অভিযোগ করেন—কেবল নিজেদের সদস্য দেশগুলোর স্বার্থরক্ষার জন্য যতটুকু প্রয়োজন, ইইউ 'স্বার্থপরভাবে' নিষেধাজ্ঞা ঠিক ততটুকুই শিথিল করেছে।

এসসিও সম্মেলনে পুতিন বলেন, ইইউ যে মাত্রায় নিষেধাজ্ঞা শিথিল করেছে তাতে কেবল 'তারাই আমাদের সার কিনতে পারবে। কিন্তু উন্নয়নশীল ও দরিদ্রতম দেশগুলোর কী হবে?'

  • সূত্র: রয়টার্স

Related Topics

টপ নিউজ

পুতিন / রাশিয়া / ইউক্রেন যুদ্ধ / সার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: সংগৃহীত
    ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

Related News

  • ১ হাজার ৫৬৯ দিন: স্থায়িত্বের দিক থেকে প্রথম বিশ্বযুদ্ধকেও ছাড়িয়ে গেল ইউক্রেন যুদ্ধ
  • সার-কীটনাশকের দেশীয় উৎপাদনে উৎসাহ দিতে ভ্যাট-শুল্ক মওকুফ
  • বিশ্বে মোট পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা এখন ১২,১৮৭—৮৩ শতাংশই রাশিয়া-যুক্তরাষ্ট্রের দখলে
  • পুতিনের কাছে বার্তা পৌঁছাতে রুশ ধনকুবের আব্রামোভিচের সঙ্গে বৈঠক করেছিলেন জেলেনস্কি
  • ‘স্নাইপিংয়ের যুগ শেষ’: সস্তা ড্রোনের কাছে যেভাবে কাজ হারাচ্ছেন সামরিক স্নাইপাররা

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন

2
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

3
আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

4
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]