Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
সালমান রুশদির উপর হামলার নিন্দা জানিয়ে প্রাণনাশের হুমকি পেলেন জে কে রাউলিং   

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
14 August, 2022, 03:00 pm
Last modified: 14 August, 2022, 09:08 pm

Related News

  • ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জামায়াতের
  • ট্রাম্প এখন বিশ্বের প্রতি ১৩ দেশের ১টিতে হামলা করেছেন বা হামলার হুমকি দিয়েছেন
  • ইনস্টাগ্রামে ট্রাম্পকে ‘প্রাণনাশের’ হুমকি, সাবেক এফবিআই প্রধান জেমস কোমির বিরুদ্ধে মামলা
  • ইরান আক্রমণ: ট্রাম্পের দেওয়া যত হুমকি
  • “আজ রাতেই পুরো সভ্যতা ধ্বংস হবে”—ইরানের উদ্দেশ্যে ট্রাম্পের হুমকি

সালমান রুশদির উপর হামলার নিন্দা জানিয়ে প্রাণনাশের হুমকি পেলেন জে কে রাউলিং   

রুশদির ঘটনায় ধিক্কার জানিয়ে টুইট করেছিলেন 'হ্যারি পটার' এর লেখিকা জে কে রাউলিং। এর জবাবে জনৈক টুইটার ব্যবহারকারী লেখেন, ‘চিন্তা করবেন না। এরপর আপনার পালা।’
টিবিএস ডেস্ক
14 August, 2022, 03:00 pm
Last modified: 14 August, 2022, 09:08 pm
বিশ্বব্যাপী বেস্টসেলার বই 'হ্যারি পটার' এর লেখিকা জে কে রাউলিং। ছবি: সংগৃহীত

বুকার পুরস্কারজয়ী ব্রিটিশ-আমেরিকান লেখক সালমান রুশদির উপর হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে নিজেই প্রাণনাশের হুমকি পেয়েছেন 'হ্যারি পটার' এর লেখিকা জে কে রাউলিং। টুইটারে লেখিকাকে খুনের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ এসেছে।

রুশদির ঘটনায় ধিক্কার জানিয়ে টুইট করেছিলেন বিশ্বব্যাপী বেস্টসেলার বই 'হ্যারি পটার' এর লেখিকা জে কে রাউলিং। তিনি লেখেন, 'এই ঘটনায় খুবই অসুস্থ বোধ করছি। আশা করছি উনি ঠিক আছেন।' 

তার এই টুইটের জবাবে জনৈক টুইটার ব্যবহারকারী লেখেন, 'চিন্তা করবেন না। এরপর আপনার পালা।' যে টুইটার হ্যান্ডেল থেকে রাউলিংকে খুনের হুমকি দেওয়া হয়েছে, সেখানে রুশদির হামলাকারী হাদি মাতারের প্রশংসা করে বলা হয়- "ওই মানুষটার নাম হাদি মাতার। তিনি একজন বিপ্লবী শিয়া যোদ্ধা যিনি মরহুম আয়াতুল্লাহ খোমেনির ফতোয়া অনুসরণ করেন।"

টুইটার ব্যবহারকারীর এই প্রত্যুত্তরের স্ক্রিনশট নিয়ে লেখিকা জে কে রাউলিং টুইটার কর্তৃপক্ষকে ট্যাগ করে জানতে চান, "সাহায্য পাওয়ার সম্ভাবনা আছে কী?"

একই টুইটার থ্রেডে রাউলিং তার অনুসারীদের ধন্যবাদ জানান এবং সর্বশেষ খবর জানান যে পুলিশ তার বিষয়টি তদন্ত করছে। রাউলিং ঐ ব্যবহারকারীর বিরুদ্ধে রিপোর্ট করেছিলেন এবং টুইটার সেটির ফিডব্যাক দেয়। ফিডব্যাকের স্ক্রিনশটও শেয়ার করেন রাউলিং, যেখানে দেখা গেছে টুইটার লিখে পাঠিয়েছে 'এখানে টুইটারের কোনো নিয়মনীতি ভঙ্গ করা হয়নি।'

প্রসঙ্গত, শুক্রবার নিউ ইয়র্ক থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে শাটাকোয়া ইন্সটিউশনের মঞ্চে বক্তৃতা দিতে ওঠার সময় হামলা চালানো হয় সালমান রুশদির উপর।  প্রত্যক্ষদর্শীদের দাবি, মঞ্চে ওঠার সময় বুকারজয়ী লেখকের উপর ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়েন হামলাকারী। কয়েক সেকেন্ডের মধ্যে ১৫ থেকে ২০ বার ছুরিকাঘাত করা হয় লেখকের ঘাড়ে-বুকে-পেটে। তবে হামলাকারীকে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয় এবং সালমান রুশদিকে হেলিকপ্টারে করে দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।

তবে সালমান রুশদির এজেন্ট অ্যান্ড্রু ওয়াইলি জানিয়েছেন, রুশদির অবস্থার উন্নতি হয়েছে। তাকে ভেন্টি্লেটর থেকে বের করা হয়েছে এবং কথা বলতে পারছেন তিনি।

সূত্র: হিন্দুস্তান টাইমস 

Related Topics

টপ নিউজ

জে কে রাউলিং / নিন্দা / সালমান রুশদি / টুইটার / প্রাণনাশ / হুমকি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে
  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ছবি: এপি
    এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জামায়াতের
  • ট্রাম্প এখন বিশ্বের প্রতি ১৩ দেশের ১টিতে হামলা করেছেন বা হামলার হুমকি দিয়েছেন
  • ইনস্টাগ্রামে ট্রাম্পকে ‘প্রাণনাশের’ হুমকি, সাবেক এফবিআই প্রধান জেমস কোমির বিরুদ্ধে মামলা
  • ইরান আক্রমণ: ট্রাম্পের দেওয়া যত হুমকি
  • “আজ রাতেই পুরো সভ্যতা ধ্বংস হবে”—ইরানের উদ্দেশ্যে ট্রাম্পের হুমকি

Most Read

1
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ছবি: এপি
আন্তর্জাতিক

এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]