Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 29, 2026
গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত অন্তত ১০

আন্তর্জাতিক

06 August, 2022, 10:30 am
Last modified: 06 August, 2022, 11:05 am

Related News

  • গাজায় গণহত্যায় ইচ্ছাকৃতভাবেই শিশুদের টার্গেট করছে ইসরায়েল: জাতিসংঘ তদন্ত কমিশন
  • ফিলিস্তিনিদের উৎসর্গ করে পিংক ফ্লয়েডের ‘কমফোর্টেবলি নাম্ব’-এর নতুন সংস্করণ প্রকাশ করলেন রজার ওয়াটার্স
  • ‘এটি ভুল নয়, সরাসরি খুনের উদ্দেশ্যেই গুলি’: বিচারের অপেক্ষায় ৭ মাসের ফিলিস্তিনি শিশুটির পরিবার
  • ফিলিস্তিন অধিকার বিষয়ক জাতিসংঘ বিশেষজ্ঞ ফ্রান্সেসকা আলবানিজের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র
  • গাজায় ইসরায়েলি হামলায় হামাসের সশস্ত্র প্রধান নিহত 

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত অন্তত ১০

ইসরায়েলের প্রধানমন্ত্রী ইয়ার ল্যাপিড বলেছেন, এই সপ্তাহের শুরুতে প্যালেস্টাইন ইসলামিক জিহাদের (পিআইজে) এক সদস্যকে গ্রেপ্তারের পর তাদের ‘তাৎক্ষণিক হুমকির’ জবাবে এই অভিযান চালানো হয়।
06 August, 2022, 10:30 am
Last modified: 06 August, 2022, 11:05 am

গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় একটি ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠীর এক শীর্ষ কমান্ডারসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন।

এছাড়া এতে কয়েক ডজন মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা

শনিবার এক প্রতিবেদনে এসব তথ্য জানায় বিবিসি।

ইসরায়েলের প্রধানমন্ত্রী ইয়ার ল্যাপিড বলেছেন, এই সপ্তাহের শুরুতে প্যালেস্টাইন ইসলামিক জিহাদের (পিআইজে) এক সদস্যকে গ্রেপ্তারের পর তাদের 'তাৎক্ষণিক হুমকির' জবাবে এই অভিযান চালানো হয়।

'প্রাথমিক প্রতিক্রিয়ায়' ইসরায়েলে শতাধিক রকেট নিক্ষেপ করেছে পিআইজে। এ গুলোর অধিকাংশই ইসরায়েলের আয়রন ডোম মিসাইল ডিফেন্স শিল্ডের মাধ্যমে প্রতিহত করা হয়েছে। এছাড়া ইসরায়েলের বেশ কয়েকটি শহরে সাইরেন শোনা গেছে।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, শুক্রবার গভীর রাতে আবার হামলা শুরু করে তারা।

স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, হামলা শুরু হওয়ার পর থেকে নিহতদের মধ্যে তাইসির জাবারিসহ চার পিআইজে জঙ্গি ও পাঁচ বছর বয়সী এক মেয়ে রয়েছে।

আরও ৫৫ জন আহত হয়েছেন বলেও জানান তারা।

ইসরায়েলি সামরিক বাহিনীর এক মুখপাত্র বলেছেন, প্রায় '১৫ জঙ্গিকে' হত্যা করা হয়েছে বলে আইডিএফ ধারণা করছে।

সোমবার রাতে ইসরায়েল বাসেম সাদিকে গ্রেপ্তার করে। তিনি পশ্চিম তীরে পিআইজের প্রধান বলে জানা গেছে। চলমান আটক অভিযানের অংশ হিসেবে জেনিন এলাকা থেকে তাকে আটক করা হয়।

ইসরায়েলি আরব ও ফিলিস্তিনিদের বেশ কয়েকটি হামলায় ১৭ ইসরায়েলি ও দুই ইউক্রেনীয় নাগরিক নিহত হওয়ার পর এ আটক অভিযান চালানো হয়।

Related Topics

টপ নিউজ

গাজা / ফিলিস্তিন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দীর্ঘ-বিলম্বিত কর্ড লাইন প্রকল্প বাস্তবায়ন করবে সরকার, ঢাকা-চট্টগ্রাম রেলপথের দূরত্ব কমবে ৯০ কিমি
    দীর্ঘ-বিলম্বিত কর্ড লাইন প্রকল্প বাস্তবায়ন করবে সরকার, ঢাকা-চট্টগ্রাম রেলপথের দূরত্ব কমবে ৯০ কিমি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলাদেশে ৯.২১ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব ১১ চীনা কোম্পানির
  • হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রে অস্থায়ী মর্যাদায় থাকা অভিবাসীদের স্থায়ী মর্যাদা নিতে হবে, নইলে দেশ ছাড়তে হবে: হোমল্যান্ড সেক্রেটারি
  • খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে
    খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে
  • ছবি: রয়টার্স
    ২০২৬ সালে বাংলাদেশে এলএনজি সরবরাহ অর্ধেকে নামিয়ে আনতে পারে কাতার এনার্জি
  • ছবি: সংগৃহীত
    স্বল্পমেয়াদি সুকুকে সরকারের ৫,৫০০ কোটি টাকা সংগ্রহ, চাহিদার ১০ গুণের বেশি আবেদন ব্যাংকগুলোর

Related News

  • গাজায় গণহত্যায় ইচ্ছাকৃতভাবেই শিশুদের টার্গেট করছে ইসরায়েল: জাতিসংঘ তদন্ত কমিশন
  • ফিলিস্তিনিদের উৎসর্গ করে পিংক ফ্লয়েডের ‘কমফোর্টেবলি নাম্ব’-এর নতুন সংস্করণ প্রকাশ করলেন রজার ওয়াটার্স
  • ‘এটি ভুল নয়, সরাসরি খুনের উদ্দেশ্যেই গুলি’: বিচারের অপেক্ষায় ৭ মাসের ফিলিস্তিনি শিশুটির পরিবার
  • ফিলিস্তিন অধিকার বিষয়ক জাতিসংঘ বিশেষজ্ঞ ফ্রান্সেসকা আলবানিজের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র
  • গাজায় ইসরায়েলি হামলায় হামাসের সশস্ত্র প্রধান নিহত 

Most Read

1
দীর্ঘ-বিলম্বিত কর্ড লাইন প্রকল্প বাস্তবায়ন করবে সরকার, ঢাকা-চট্টগ্রাম রেলপথের দূরত্ব কমবে ৯০ কিমি
বাংলাদেশ

দীর্ঘ-বিলম্বিত কর্ড লাইন প্রকল্প বাস্তবায়ন করবে সরকার, ঢাকা-চট্টগ্রাম রেলপথের দূরত্ব কমবে ৯০ কিমি

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলাদেশে ৯.২১ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব ১১ চীনা কোম্পানির

3
হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে অস্থায়ী মর্যাদায় থাকা অভিবাসীদের স্থায়ী মর্যাদা নিতে হবে, নইলে দেশ ছাড়তে হবে: হোমল্যান্ড সেক্রেটারি

4
খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে
অর্থনীতি

খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে

5
ছবি: রয়টার্স
বাংলাদেশ

২০২৬ সালে বাংলাদেশে এলএনজি সরবরাহ অর্ধেকে নামিয়ে আনতে পারে কাতার এনার্জি

6
ছবি: সংগৃহীত
অর্থনীতি

স্বল্পমেয়াদি সুকুকে সরকারের ৫,৫০০ কোটি টাকা সংগ্রহ, চাহিদার ১০ গুণের বেশি আবেদন ব্যাংকগুলোর

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]