Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 08, 2026
ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা আছে, পরিকল্পনা নেই: আণবিক শক্তি প্রধান

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
01 August, 2022, 10:10 pm
Last modified: 01 August, 2022, 10:16 pm

Related News

  • ইরানের নতুন কৌশল: বৈরুতে হামলা হলে, ইসরায়েলে আঘাত হানবে তেহরান
  • ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান, ট্রাম্পের ‘নিষেধ’ অমান্য করে ইসরায়েলের পাল্টা হামলা
  • ইরানের অবরুদ্ধ অর্থ দিয়েই উপসাগরীয় মিত্রদের ক্ষতিপূরণ দিতে চায় যুক্তরাষ্ট্র
  • ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প
  • হামলার পর ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির ঝুঁকি আরও বেড়েছে: আইএইএ

ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা আছে, পরিকল্পনা নেই: আণবিক শক্তি প্রধান

এর আগে সম্প্রতি একই সুরে মন্তব্য করেছিলেন দেশটির শীর্ষনেতা আয়াতুল্লাহ খামেনির একজন জ্যেষ্ঠ উপদেষ্টা কামাল খারাজি। তার কথাই পুনর্ব্যক্ত করলেন এসলামি।
টিবিএস ডেস্ক
01 August, 2022, 10:10 pm
Last modified: 01 August, 2022, 10:16 pm
ইরান সবসময় দাবি করেছে দেশটির পারমাণবিক প্রকল্প কেবল শান্তির উদ্দেশ্যে তৈরি করা। ফাইল ছবি। রয়টার্স।

ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা আছে দাবি করে দেশটির আণবিক শক্তির প্রধান জানিয়েছেন, এ ধরনের অস্ত্র বানানোর আপাতত কোনো পরিকল্পনা তাদের নেই।

সোমবার (১ আগস্ট) মোহাম্মদ এসলামি নামক ওই কর্মকর্তা এমনটা দাবি করে মন্তব্য করেন বলে জানিয়েছে ইরানের ফার্স নিউজ এজেন্সি।

এর আগে সম্প্রতি একই সুরে মন্তব্য করেছিলেন দেশটির শীর্ষনেতা আয়াতুল্লাহ খামেনির একজন জ্যেষ্ঠ উপদেষ্টা কামাল খারাজি। তার কথাই পুনর্ব্যক্ত করলেন এসলামি।

গত ১৭ জুলাই আল জাজিরার নিউজ চ্যানেলে এক মন্তব্যে খারাজি বলেছিলেন পারমাণবিক বোমা বানানোর কারিগরি জ্ঞান ইরানের রয়েছে, তবে দেশটি এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি।

নিজের মন্তব্যে এসলামি বলেন, 'যেমনটা খারাজি সাহেব বলেছিলেন, ইরানের পারমাণবিক বোমা বানানোর প্রাযুক্তিক সক্ষমতা রয়েছে৷ কিন্তু এ ধরনের কোনো প্রোগ্রাম আপাতত আমাদের এজেন্ডায় নেই।'

তবে শীর্ষ কর্মকর্তাদের এ ধরনের প্রকাশ্য দাবি বিরল ঘটনা। এর ফলে দেশটির পারমাণবিক কর্মকাণ্ড নিয়ে নতুন করে উদ্বেগের সৃষ্টি হতে পারে।

ইরান সবসময় দাবি করেছে দেশটির পারমাণবিক প্রকল্প কেবল শান্তির উদ্দেশ্যে তৈরি করা। কিন্তু পশ্চিমাশক্তি ও নিউক্লিয়ার শক্তির ওপর নজর রাখা বৈশ্বিক সংস্থাগুলো এ দাবি কখনো মেনে নেয়নি।

ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির মে মাসের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, ইরানের ৬০ শতাংশ বিশুদ্ধতার ৪৩.১ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। একটি পারমাণবিক অস্ত্র তৈরিতে ৯০ শতাংশ বিশুদ্ধতার ২৫ কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামের দরকার হয়।

ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির এ সক্ষমতার দাবি তখনই প্রকাশ্যে এল যখন ইরান ও বিশ্বপরাশক্তিগুলো ২০১৫ সালের পরমাণু চুক্তি নবায়ন করার ব্যাপারে কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি।

সূত্র: বিবিসি

Related Topics

টপ নিউজ

ইরান পরমাণু চুক্তি / ইরানের পরমাণু কর্মসূচি / ইরান / পারমাণবিক অস্ত্র / পারমানবিক বোমা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
    শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • ছবি: সংগৃহীত
    ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা
  • ছবি: এনবিআর
    ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব
  • ইরানের জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
    ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান

Related News

  • ইরানের নতুন কৌশল: বৈরুতে হামলা হলে, ইসরায়েলে আঘাত হানবে তেহরান
  • ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান, ট্রাম্পের ‘নিষেধ’ অমান্য করে ইসরায়েলের পাল্টা হামলা
  • ইরানের অবরুদ্ধ অর্থ দিয়েই উপসাগরীয় মিত্রদের ক্ষতিপূরণ দিতে চায় যুক্তরাষ্ট্র
  • ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প
  • হামলার পর ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির ঝুঁকি আরও বেড়েছে: আইএইএ

Most Read

1
ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
বিনোদন

শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা

2
প্রতীকী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা

4
ছবি: এনবিআর
অর্থনীতি

ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার

5
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

6
ইরানের জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]