Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
যুদ্ধের সময়ে স্ত্রীসহ ভোগ ম্যাগাজিনের ফটোশ্যুট করে বিতর্কের মুখে জেলেনস্কি

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
28 July, 2022, 04:40 pm
Last modified: 28 July, 2022, 05:14 pm

Related News

  • সর্বজনীন পেনশন কার্যক্রমের এখন কী অবস্থা?
  • দেশত্যাগের সময় ইউক্রেনের সাবেক জ্বালানিমন্ত্রী দুর্নীতি দমন কর্তৃপক্ষের হাতে আটক 
  • ভূখণ্ড সংক্রান্ত ইস্যু এখনো অমীমাংসিত: দাভোসে ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর জেলেনস্কি
  • ট্রাম্পের সঙ্গে বৈঠক বাতিল, দাভোস সম্মেলনে যোগ দিচ্ছেন না জেলেনস্কি
  • ভারতে ১০ মিনিটের মধ্যেই পৌঁছে যাচ্ছে পণ্য, কিন্তু সেবা দিতে দিতে ক্লান্ত ডেলিভারি কর্মীরা

যুদ্ধের সময়ে স্ত্রীসহ ভোগ ম্যাগাজিনের ফটোশ্যুট করে বিতর্কের মুখে জেলেনস্কি

ভোগ ম্যাগাজিনের এই ফটোশ্যুট বিশ্বব্যাপী সাড়া ফেলার বদলে সমালোচনা ও বিতর্কের মুখোমুখি হয়েছে। ইউক্রেনের সাধারণ মানুষ যেখানে যুদ্ধের আঘাতে জর্জরিত, সেখানে স্থান-কাল-পাত্র বিবেচনা না করেই এমন ফটোশ্যুট মেনে নিতে পারছেন না অনেকে।
টিবিএস ডেস্ক
28 July, 2022, 04:40 pm
Last modified: 28 July, 2022, 05:14 pm
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও তার স্ত্রী ওলেনা জেলেনস্কা। ছবি: মার্কা

চলমান রাশিয়া-ইউক্রেন সংঘাতের মধ্যেই স্ত্রী ওলেনা জেলেনস্কাকে নিয়ে ভোগ ম্যাগাজিনের জন্য ফটোশ্যুট করে বিতর্কের মধ্যে পড়েছে্ন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। দেশের নিদারুণ সংকটের মধ্যে কিয়েভে বসে ফটোশ্যুট করাকে স্রেফ ছেলেমানুষি হিসেবে আখ্যা দিয়েছেন অনেকে।

বিশ্বখ্যাত ভোগ ম্যাগাজিনের ম্যাগাজিনের 'পোট্রেইট অব ব্রেভারি: ইউক্রেন'স ফার্স্ট লেডি, ওলেনা জেলেনস্কা' শিরোনামের এই ফটোশ্যুটে নিজের স্ত্রীকে নিয়ে ছবির জন্য পোজ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। কিয়েভ বিমানবন্দরের ধ্বংসাবশেষ এবং দেশের নিজের বাসভবনসহ বিভিন্ন স্থানে নানা ভঙ্গিতে ছবি তুলেছেন তারা।

ভোগ ম্যাগাজিনের থিম কী ছিল?

ভলোদিমির জেলেনস্কি ও তার স্ত্রীর ফটোশ্যুটের পাশাপাশি ইউক্রেনের ফার্স্ট লেডির এক দীর্ঘ সাক্ষাৎকারও নিয়েছে ভোগ ম্যাগাজিন। সাক্ষাৎকারে যুদ্ধের সময়কার জীবন, নিজেদের দাম্পত্য এবং ইউক্রেনের ভবিষ্যৎ ইত্যাদি নিয়ে কথা বলেছেন ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কা। ভোগ ম্যাগাজিনের ইনস্টাগ্রাম একাউন্ট থেকে এসব তথ্য জানানো হয়।

A few shots about the #Vogue display of #Zelenski #UkraineRussiaWar #propaganda #media #Ukraine️ pic.twitter.com/hMdbH3Rx6K— @profiler (@profilersystem) July 27, 2022

এমনকি টুইটারে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকেও এই ফটোশ্যুটের বিষয়টি জানিয়ে পোস্ট দেওয়া হয়। সাথে একটি বার্তাও ছিল- 'ইউক্রেনের 'ফার্স্ট জুটি'। একটু ভালো করে তাকিয়ে দেখুন তাদের চেহারায়। কষ্ট, সাহস...এবং বিজয়ের জন্য মরিয়া ভাব ফুটে উঠেছে সেখানে।' 

একটি তুচ্ছ-ছেলেমানুষিপূর্ণ যুদ্ধকালীন ফটোশ্যুট?

ইউক্রেনের প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির যুগল ফটোশ্যুট করেছেন আলোকচিত্রী অ্যানি লিবোভিটজ। কিন্তু ভোগ ম্যাগাজিনের এই ফটোশ্যুট বিশ্বব্যাপী সাড়া ফেলার বদলে সমালোচনা ও বিতর্কের মুখোমুখি হয়েছে। ইউক্রেনের সাধারণ মানুষ যেখানে যুদ্ধের আঘাতে জর্জরিত, সেখানে স্থান-কাল-পাত্র বিবেচনা না করেই এমন ফটোশ্যুট মেনে নিতে পারছেন না অনেকে।

The First Couple of Ukraine.
Look closer at their faces.
Pain, courage... and determination to win.
? by the great @annieleibovitz pic.twitter.com/KCq8D1Vc3J— Defence of Ukraine (@DefenceU) July 26, 2022

এদিকে ভোগ ম্যাগাজিন জানিয়েছে, ডিজিটাল সংস্করণের পাশাপাশি আসছে অক্টোবরে ম্যাগাজিনের মুদ্রিত সংস্করণেও প্রকাশ পাবে জেলেনস্কি ও তার স্ত্রীর এসব ছবি।

ভোগ ম্যাগাজিনের এই আর্টিকেলে শুধু যে যুদ্ধকালীন সময়ে ওলেনা জেলেনস্কার কূটনৈতিক কাজ নিয়ে লেখা হয়েছে তা নয়, প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে তার প্রণয়ের সম্পর্ক এবং স্বামীর রাজনৈতিক জীবনের সঙ্গে যুক্ত হওয়ার আগে তার শোবিজ জগতে কাজের অভিজ্ঞতার কথাও উঠে আসবে এই লেখায়।

সূত্র: মার্কা     

Related Topics

টপ নিউজ

ভলোদিমির জেলেনস্কি / ওলেনা জেলেনস্কা / ফটোশ্যুট / ভোগ ম্যাগাজিন / বিতর্ক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • সর্বজনীন পেনশন কার্যক্রমের এখন কী অবস্থা?
  • দেশত্যাগের সময় ইউক্রেনের সাবেক জ্বালানিমন্ত্রী দুর্নীতি দমন কর্তৃপক্ষের হাতে আটক 
  • ভূখণ্ড সংক্রান্ত ইস্যু এখনো অমীমাংসিত: দাভোসে ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর জেলেনস্কি
  • ট্রাম্পের সঙ্গে বৈঠক বাতিল, দাভোস সম্মেলনে যোগ দিচ্ছেন না জেলেনস্কি
  • ভারতে ১০ মিনিটের মধ্যেই পৌঁছে যাচ্ছে পণ্য, কিন্তু সেবা দিতে দিতে ক্লান্ত ডেলিভারি কর্মীরা

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

5
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]