Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 29, 2026
রাশিয়া জ্বালানি সরবরাহ কমানোয় ইউরোপে আবারও বাড়ল গ্যাসের দাম

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
28 July, 2022, 03:30 pm
Last modified: 28 July, 2022, 03:33 pm

Related News

  • ২০২৬ সালে বাংলাদেশে এলএনজি সরবরাহ অর্ধেকে নামিয়ে আনতে পারে কাতার এনার্জি
  • ইরান যুদ্ধের জেরে সরবরাহ সংকট, এলএনজি ভর্তুকি প্রায় তিন গুণ বেড়ে ১৬,৬০০ কোটি টাকা
  • ট্রাম্পের জন্মদিনে পুতিনের ফোন, মস্কো যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূতেরা
  • তেলের মজুদ ৩ মাসে উন্নীত ও আমদানির উৎস বহুমুখী করার প্রস্তাব সংসদীয় বিশেষ কমিটির
  • অভ্যন্তরীণ ফ্লাইটে জেট ফুয়েলের দাম কমল লিটারে ১৫.৬৭ টাকা

রাশিয়া জ্বালানি সরবরাহ কমানোয় ইউরোপে আবারও বাড়ল গ্যাসের দাম

ইউরোপে প্রতি মেগাওয়াট ঘণ্টা গ্যাসের দাম বেড়ে ২০৪.৮৫ ইউরোতে এসে দাঁড়িয়েছে যা রেকর্ড হিসেবে তৃতীয় সর্বোচ্চ দাম। এর আগে গত ৮ মার্চ গ্যাসের দাম প্রতি মেগাওয়াট ঘণ্টায় সর্বকালের সর্বোচ্চ ২১০.৫০ ইউরোতে এসে ঠেকে। গতবছরের এই সময়ে ইউরোপে প্রতি মেগাওয়াট ঘণ্টা গ্যাসের দাম ছিল মাত্র ৩৭ ইউরোর কিছু বেশি।
টিবিএস ডেস্ক
28 July, 2022, 03:30 pm
Last modified: 28 July, 2022, 03:33 pm

জার্মানিসহ ইউরোপের আরও কয়েকটি দেশে রাশিয়া জ্বালানি সরবরাহ আরেক দফা কমানোর পর বেড়েছে গ্যাসের দাম।

নর্ড স্ট্রিম ১ দিয়ে জার্মানিতে গ্যাস সরবরাহের স্বাভাবিক সক্ষমতার পাঁচ ভাগের এক ভাগেরও কম গ্যাস সরবরাহ করছে রাশিয়া।

ইউরোপে গ্যাসের দাম প্রায় ২ শতাংশ পর্যন্ত বেড়েছে। সমালোচকরা বলছেন ইউক্রেন-রাশিয়া দ্বন্দ্বে গ্যাসকেই ইউরোপের বিরুদ্ধে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রাশিয়া।

ইউক্রেন যুদ্ধের আগে জার্মানি ব্যবহৃত গ্যাসের অর্ধেক রাশিয়া থেকে আমদানি করত। আমদানিকৃত গ্যাসের অধিকাংশই নর্ড স্ট্রিম ১ পাইপলাইন দিয়ে আসত। এর বাইরে বাকি অংশ ভূমিনির্ভর পাইপলাইন দিয়ে আসত।

জুনের শেষ নাগাদ জার্মানিতে রাশিয়ার গ্যাস সরবরাহ মাত্র এক-চতুর্থাংশে নেমে এসেছে।

রাশিয়ার জ্বালানি সরবরাহ প্রতিষ্ঠান গ্যাজপ্রমের দাবি পাইপলাইনের একটি টারবাইনে সারাইকাজের জন্য তাদের জ্বালানি সরবরাহ কমাতে হয়েছে।

তবে জার্মান সরকার বলছে, সরবরাহ কমানোর পেছনে কোনো কারিগরি জটিলতা নেই, বরং জার্মানিকে বিপাকে ফেলতে পুরোটাই রাশিয়ার কারসাজি।

মস্কো গোটা ইউরোপের বিরুদ্ধে 'গ্যাস যুদ্ধে' নেমেছে বলে ইউক্রেনের অভিযোগ। জনমনে আতঙ্ক সৃষ্টিই তাদের উদ্দেশ্য বলেও দাবি দেশটির।

এদিকে, পোল্যান্ড জানিয়েছে চলতি বছরের শেষ নাগাদ তারা রাশিয়ার গ্যাস ব্যবহার পুরোপুরি বন্ধ করতে সক্ষম হবে।

প্রধানমন্ত্রী মাতেউস মোরাউইকি বলেন, 'রাশিয়া জার্মানিকে যেভাবে ব্ল্যাকমেইল করে আমাদের আর সেভাবে ব্ল্যাকমেইল করতে পারবে না'।

তবে রাশিয়া সরবরাহ কমানোয় যুক্তরাজ্যের সরাসরি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা নেই। দেশটি রাশিয়া থেকে ৫ শতাংশেরও কম গ্যাস আমদানি করে। তবে সরাসরি না হলেও ইউরোপে গ্যাসের চাহিদা বৃদ্ধির সঙ্গে দাম বাড়লে যুক্তরাজ্যেও এর প্রভাব পড়বে।

ইউরোপে প্রতি মেগাওয়াট ঘণ্টা গ্যাসের দাম বেড়ে ২০৪.৮৫ ইউরোতে এসে দাঁড়িয়েছে যা রেকর্ড হিসেবে তৃতীয় সর্বোচ্চ দাম। এর আগে গত ৮ মার্চ গ্যাসের দাম প্রতি মেগাওয়াট ঘণ্টায় সর্বকালের সর্বোচ্চ ২১০.৫০ ইউরোতে এসে ঠেকে।

গতবছরের এই সময়ে ইউরোপে প্রতি মেগাওয়াট ঘণ্টা গ্যাসের দাম ছিল মাত্র ৩৭ ইউরোর কিছু বেশি।

বুধবার যুক্তরাজ্যে গ্যাসের দাম ৭ শতাংশ বাড়ে, মাত্র এক বছর আগের তুলনায় যা ছয় গুণেরও বেশি।

এপ্রিলে যুক্তরাজ্যে জ্বালানি মূল্যের সীমা ৭০০ পাউন্ডে এসে দাঁড়ায়। জানুয়ারিতে তা বৃদ্ধি পেয়ে ৩,৮৫০ পাউন্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শীতকে সামনে রেখে রাশিয়া গ্যাস সরবরাহ কমানোয় নিশ্চিতভাবেই বিপাকে পড়তে চলেছে ইউরোপ।

রাশিয়া ইউক্রেন আক্রমণের পর থেকেই রাশিয়ার ওপর জ্বালানি নির্ভরতা কমাতে একাধিক বৈঠকে বসেছে ইউরোপীয় নেতারা। এবার অনেকটা চাপে পড়েই তাদের রাশিয়ার গ্যাসের বিকল্প ভাবতে হবে।

  • সূত্র: বিবিসি

Related Topics

টপ নিউজ

জ্বালানি / ইউক্রেন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফ্রান্সের চামোনিক্সে প্রচণ্ড গরমে স্বস্তি পেতে মুখে পানির ঝাপটা দিচ্ছেন এক ব্যক্তি। ২৫ জুন, ২০২৬। ছবি: রয়টার্স
    অসহনীয় গরমেও ইউরোপে এসির ব্যবহার এত কম কেন?
  • হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রে অস্থায়ী মর্যাদায় থাকা অভিবাসীদের স্থায়ী মর্যাদা নিতে হবে, নইলে দেশ ছাড়তে হবে: হোমল্যান্ড সেক্রেটারি
  • গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে দক্ষিণ কোরিয়া। ছবি: ইউরি কোর্তেজ/এএফপি
    বিশ্বকাপ থেকে দক্ষিণ কোরিয়া বাদ পড়ায় ‘হতবাক’ প্রেসিডেন্ট, সরকারি তদন্ত চান
  • ছবি: রয়টার্স
    ২০২৬ সালে বাংলাদেশে এলএনজি সরবরাহ অর্ধেকে নামিয়ে আনতে পারে কাতার এনার্জি
  • ছবি: সংগৃহীত
    স্বল্পমেয়াদি সুকুকে সরকারের ৫,৫০০ কোটি টাকা সংগ্রহ, চাহিদার ১০ গুণের বেশি আবেদন ব্যাংকগুলোর
  • খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে
    খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে

Related News

  • ২০২৬ সালে বাংলাদেশে এলএনজি সরবরাহ অর্ধেকে নামিয়ে আনতে পারে কাতার এনার্জি
  • ইরান যুদ্ধের জেরে সরবরাহ সংকট, এলএনজি ভর্তুকি প্রায় তিন গুণ বেড়ে ১৬,৬০০ কোটি টাকা
  • ট্রাম্পের জন্মদিনে পুতিনের ফোন, মস্কো যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূতেরা
  • তেলের মজুদ ৩ মাসে উন্নীত ও আমদানির উৎস বহুমুখী করার প্রস্তাব সংসদীয় বিশেষ কমিটির
  • অভ্যন্তরীণ ফ্লাইটে জেট ফুয়েলের দাম কমল লিটারে ১৫.৬৭ টাকা

Most Read

1
ফ্রান্সের চামোনিক্সে প্রচণ্ড গরমে স্বস্তি পেতে মুখে পানির ঝাপটা দিচ্ছেন এক ব্যক্তি। ২৫ জুন, ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অসহনীয় গরমেও ইউরোপে এসির ব্যবহার এত কম কেন?

2
হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে অস্থায়ী মর্যাদায় থাকা অভিবাসীদের স্থায়ী মর্যাদা নিতে হবে, নইলে দেশ ছাড়তে হবে: হোমল্যান্ড সেক্রেটারি

3
গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে দক্ষিণ কোরিয়া। ছবি: ইউরি কোর্তেজ/এএফপি
খেলা

বিশ্বকাপ থেকে দক্ষিণ কোরিয়া বাদ পড়ায় ‘হতবাক’ প্রেসিডেন্ট, সরকারি তদন্ত চান

4
ছবি: রয়টার্স
বাংলাদেশ

২০২৬ সালে বাংলাদেশে এলএনজি সরবরাহ অর্ধেকে নামিয়ে আনতে পারে কাতার এনার্জি

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

স্বল্পমেয়াদি সুকুকে সরকারের ৫,৫০০ কোটি টাকা সংগ্রহ, চাহিদার ১০ গুণের বেশি আবেদন ব্যাংকগুলোর

6
খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে
অর্থনীতি

খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]