Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 08, 2026
বাংলাদেশের জন্য সামরিক উপকরণ বহনকারী ইউক্রেনীয় বিমান গ্রিসে বিধ্বস্ত, নিহত ৮

আন্তর্জাতিক

টিবিএস রিপোর্ট
17 July, 2022, 06:50 pm
Last modified: 17 July, 2022, 07:00 pm

Related News

  • ২০০৯ সালের বিমান দুর্ঘটনা: অনিচ্ছাকৃত হত্যাকাণ্ডের দায়ে এয়ার ফ্রান্স ও এয়ারবাসকে দোষী সাব্যস্ত 
  • ক্রিমিয়ায় রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২৯
  • মার্কিন কেসি-১৩৫ জ্বালানি সরবরাহকারী বিমান ভূপাতিত করার দাবি ইরাকি মিলিশিয়ার
  • ৫ আরোহী নিয়ে ইরাকে মার্কিন জ্বালানি সরবরাহকারী বিমান বিধ্বস্ত
  • বলিভিয়ায় টাকাভর্তি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১৫ জন নিহত

বাংলাদেশের জন্য সামরিক উপকরণ বহনকারী ইউক্রেনীয় বিমান গ্রিসে বিধ্বস্ত, নিহত ৮

ওই বিমানটি বাংলাদেশের জন্য সার্বিয়ার তৈরি প্রশিক্ষণ মর্টার শেল বহন করছিল।
টিবিএস রিপোর্ট
17 July, 2022, 06:50 pm
Last modified: 17 July, 2022, 07:00 pm
দুর্ঘটনাস্থলে ধোঁয়া, ও সাদা পদার্থের উপস্থিতি দেখা গেছে। ছবি: সিএনএন

গ্রিসের উত্তরে একটি কারগো বিমান বিধ্বস্তের ঘটনায় বিমানে থাকা আট আরোহী নিহত হয়েছে। বিভিন্ন সামরিক উপকরণ বহনকারী ওই কারগো বিমানটি শনিবার (১৬ জুলাই) দুর্ঘটনার শিকার হয়।

ইউক্রেনের কারগো এয়ারলাইন মেরিডিয়ান কর্তৃক পরিচালিত অ্যান্টোনভ ১২ মডেলের ওই বিমানটি গ্রিসের স্থানীয় সময় রাত ১১টার কিছু আগে বিধ্বস্ত হয়।

ওই বিমানটি বাংলাদেশের জন্য সার্বিয়ার তৈরি প্রশিক্ষণ মর্টার শেল বহন করছিল। গ্রিসের উত্তর-পূর্ব কাভাল অঞ্চলের ইলেফথইরোপলি অঞ্চলে বিমানটি বিধ্বস্ত হয় বলে রয়টার্সকে জানিয়েছেন সার্বিয়ার প্রতিরক্ষা মন্ত্রী নেবোসা স্টেফানোভিচ। তিনি আরও জানান, বিমানে থাকা সকল ক্রু নিহত হয়েছেন।

বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, ডাইরেক্টরেট জেনারেল অফ ডিফেন্স পারচেজ (ডিজিডিপি) ক্রয় চুক্তির আওতায়, কার্যাদেশপ্রাপ্ত ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে সার্বিয়া থেকে বাংলাদেশ সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর জন্য প্রশিক্ষণ মর্টার শেল কেনা হয়েছে।

আইএসপিআর আরও জানায়, ওই চালানে কোনো অস্ত্র ছিল না এবং চালানটি বীমার আওতাভুক্ত।

গ্রিকের সরকারি গণমাধ্যম ইআরটি'র বরাতে জানা গেছে, ওই বিমানটি 'বিপজ্জনক মালামাল' বহন করছিল। দুর্ঘটনাস্থলে ধোঁয়া ও তীব্র তাপের সৃষ্টি হয়েছে। এছাড়ে সেখানে এক ধরনের সাদা পদার্থের উপস্থিতি দেখা গেছে। এটি বিষাক্ত পদার্থ হতে পারে বলেও ধারণা করা হচ্ছে বলে জানিয়েছেন গ্রিক ফায়ার বিগ্রেডের একজন মেজর জেনারেল মারিওস অ্যাপস্টলিডিস।

রোববার ইউক্রেনের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ওলেগ নিকোলেঙ্কো এক ফেইসবুক পোস্টে জানিয়েছেন, সার্বিয়া থেকে জর্ডান হয়ে বাংলাদেশে আসছিল বিমানটি। ইঞ্জিনের ত্রুটির কারণে এ দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বিমানটিতে থাকা সকল ক্রু ইউক্রেনের নাগরিক ছিলেন। নিকোলেঙ্কো আরও জানিয়েছেন, গ্রিসের থেসালনিকি'র ইউক্রেনিয়ান কনস্যুলেটেরে কর্মকর্তারা একটি অপারেশনাল হেডকোয়ার্টার স্থাপন করেছেন। স্থানীয় উদ্ধারকারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ইউক্রেনের কনস্যুলার অফিসারেরা দুর্ঘটনাস্থলে কাজ করছেন।

গ্রিক ফায়ার সার্ভিস জানিয়েছে ১৫ জন দমকলকর্মী ও সাতটি ইউনিট ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে। কর্তৃপক্ষ এখনো বিমানটির ফ্লাইট রেকর্ডার উদ্ধার করতে পারেনি। 

সূত্র: সিএনএন

Related Topics

টপ নিউজ

বিমান বিধ্বস্ত / বিমান দুর্ঘটনা / সামরিক উপকরণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
    শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • ছবি: এক্স
    ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে
  • সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
    সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
  • ছবি: সংগৃহীত
    ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা
  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

Related News

  • ২০০৯ সালের বিমান দুর্ঘটনা: অনিচ্ছাকৃত হত্যাকাণ্ডের দায়ে এয়ার ফ্রান্স ও এয়ারবাসকে দোষী সাব্যস্ত 
  • ক্রিমিয়ায় রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২৯
  • মার্কিন কেসি-১৩৫ জ্বালানি সরবরাহকারী বিমান ভূপাতিত করার দাবি ইরাকি মিলিশিয়ার
  • ৫ আরোহী নিয়ে ইরাকে মার্কিন জ্বালানি সরবরাহকারী বিমান বিধ্বস্ত
  • বলিভিয়ায় টাকাভর্তি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১৫ জন নিহত

Most Read

1
ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
বিনোদন

শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা

2
ছবি: এক্স
আন্তর্জাতিক

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে

3
সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
অর্থনীতি

সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা

5
প্রতীকী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

6
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]